ভরতপুরে ৭২ ও ৮৭ নম্বর বুথে ইভিএম বিভ্রাট : প্রায় ১ ঘন্টা পরে শুরু হলো ভোট দান প্রক্রিয়া ভরতপুরে ৭২ ও ৮৭ নম্বর বুথে ইভিএম বিভ্রাট : প্রায় ১ ঘন্টা পরে শুরু হলো ভোট দান প্রক্রিয়া। রাজ্যের গণতান্ত্রিক উৎসবের মহালগ্ন আজ। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৬টি জেলায় ছড়িয়ে থাকা ১৫২টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে চোখে পড়ছে ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে মহিলা ও নতুন ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে, এই দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন, যাদের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজ্যের মোট ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলা এই দফায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত বুথেই ১০০% ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছে। তবে এরই মাঝে বিক্ষিপ্ত কিছু যান্ত্রিক গোলযোগের খবর পাওয়া গেছে। ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর-১ নম্বর ব্লকের ৭২ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় প্রায় ৫২ মিনিট ভোটগ্রহণ থমকে থাকে। একই ব্লকের ৮৭ নম্বর বুথ অর্থাৎ ঝিকড়া দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়েও ইভিএম বিভ্রাটে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরি হয় ভোট শুরু হতে। যদিও টেকনিশিয়ানদের তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান ঘটে এবং পুনরায় শুরু হয় ভোটদান। তবে যান্ত্রিক এই সামান্য ত্রুটি বাদে গোটা ভরতপুর-১ নম্বর ব্লকের চিত্রটি এখনো পর্যন্ত যথেষ্ট শান্তিপূর্ণ। ভরতপুর মসজিদপাড়া শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ ও ৭৮ নম্বর বুথ, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নির্বিঘ্নে এবং উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বুথগুলোর সামনে ভিড় আরও বাড়ছে, যা গণতন্ত্রের এই মহোৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই ইঙ্গিত দিচ্ছে।

- ভোটের আগের রাতে ডোমকলে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা আশঙ্কাজনক রাত পোহালেই বিধানসভা নির্বাচন। তার আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য1
- Kumarganj এ Polling Agent কে বাধা, তাড়া করলেন BJP প্রার্থী Suvendu Sarkar! #shorts #bengalelection2026 #westbengalelection #bengalpolls #suvendusarkar #wbpolls2026 #phase1voting #bengalvoting #electionupdates #News18bangla #kumarganj1
- Post by Gousalazammir1
- Post by ATRI CHAKRABORTY1
- কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সভা শুরু হবার কথা ছিল বেলা দশটায়। প্রধানমন্ত্রী আসেন বেলা একটাই। অসহ্য গরমে বিরক্ত হয়ে মানুষকে দেখা গেল ঘরে ফিরতে।1
- সোমনাথ হাজরা🙏🙏 বীরভূম জেলা🙏🙏🙏 আমি🙏🙏 6 মে রহনা দেবো ফুলের মালা দিতে🙏🙏 মুখ্যমন্ত্রী 🙏🙏🙏বীরভূম থেকে কলকাতা🙏🙏🙏1
- প্রথম দফার ভোটের আগে TMC-তে ভাঙন #abpananda #shorts #tmcnews #bjpjoining #assemblyelection2026 #westbengalassemblyelections2026 #narendramodilive #mamatabanerjeelive #yogiadityanathlive #bjp #tmc #electioncommission #westbengal #abpananda #electioncommission #bengalsir #SIRnews #Supremecourt #wbsirnews #ECI #mamatabanerjee #Abhishekbanerjee #abpananda #abplive #abpnews #abpanandalive #এবিপিআনন্দলাইভ #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #abpnewsupdate #anandanews #abpliveupdate #BengaliNews ________________________________________________________________1
- Post by ATRI CHAKRABORTY1
- দলীয় পতাকা ঝোলানো নিয়ে বচসা থেকে তুলকালাম সংঘর্ষ বিরোধী কংগ্রেস বনাম শাসকের! জখম একাধিক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে l মুর্শিদাবাদের জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, যুযুধান দুই পক্ষের মধ্যে এলাকায় এমনিতেই উত্তেজনার শেষ নেই তার মধ্যে, অভিযোগ, কংগ্রেসের পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে। আর সেই বচসা রূপ নেয় সংঘর্ষের।1