Shuru
Apke Nagar Ki App…
মালদা ৫০ নম্বর বিধানসভায় জমে উঠছে নির্বাচনী লড়াই। এই আবহেই রায়পুর গ্রামে জোরালো প্রচারে নামলেন সমাজসেবী তথা নির্দল প্রার্থী নিতাই মন্ডল। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যা ও চাহিদার কথা মন দিয়ে শুনে সমাধানের আশ্বাস দিচ্ছেন নিতাই মন্ডল। দলীয় রাজনীতির বাইরে থেকে, শুধুমাত্র মানুষের পাশে থাকার বার্তা নিয়েই প্রচারে নেমেছেন তিনি। ফলে রায়পুরসহ আশেপাশের এলাকায় ধীরে ধীরে বাড়ছে তাঁর জনসমর্থন।
Uttarbanganewslive Facebook
মালদা ৫০ নম্বর বিধানসভায় জমে উঠছে নির্বাচনী লড়াই। এই আবহেই রায়পুর গ্রামে জোরালো প্রচারে নামলেন সমাজসেবী তথা নির্দল প্রার্থী নিতাই মন্ডল। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যা ও চাহিদার কথা মন দিয়ে শুনে সমাধানের আশ্বাস দিচ্ছেন নিতাই মন্ডল। দলীয় রাজনীতির বাইরে থেকে, শুধুমাত্র মানুষের পাশে থাকার বার্তা নিয়েই প্রচারে নেমেছেন তিনি। ফলে রায়পুরসহ আশেপাশের এলাকায় ধীরে ধীরে বাড়ছে তাঁর জনসমর্থন।
More news from Maldah and nearby areas
- আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই দিনভর জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পরিদর্শনে নামলেন প্রশাসনিক আধিকারিকরা। বুধবার মালদহ জেলার চাঁচল মহকুমার একাধিক বুথ ঘুরে দেখেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন তারা প্রথমে পুকুরিয়া, রতুয়া ও হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে গিয়ে ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টার (ডিসিআরসি) কেন্দ্রও পরিদর্শন করা হয়। পরবর্তীতে বৈঠক করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে।বিশেষ করে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। ভোটকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মালদার কালিয়াচকের কারবালা মাঠে জনসভা করলেন Asaduddin Owaisi। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি -কে তীব্র ভাষায় আক্রমণ করেন। ওয়াইসি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি ও মমতা ভাই-বোনের মতো কাজ করছে।” এছাড়াও তিনি সুজাপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন। কালিয়াচক পৌরসভা গঠন, ল কলেজ স্থাপন, কালিকাপুর রেলগেট নির্মাণসহ বিভিন্ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সরব হন ওয়াইসি। তিনি সিলামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়নপুর, যদুপুর ও গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার কথা তুলে ধরেন। কটাক্ষ করে বলেন, “উন্নয়ন হয়ে থাকলে মুখ্যমন্ত্রী নিজে এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাক।” এদিনের সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।2
- dulal me to online game 🎯 hai kya permission ka Steel hai to you 875goghjjjghogtdcbb2
- চাঁচলে ভোটের লড়াইয়ে চমক দেখাচ্ছেন নির্দল প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি1
- হাতে মাত্র আর কয়েকটা দিন। আর সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।এদিন নিজের ফর্মে ফিরে হুমায়ুন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের মধ্যে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক হয়ে উঠলেন একাধিক ইস্যুতে। সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুর নাম নিয়ে তাকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একই সঙ্গে রাজ্যে এই মুহূর্তে হুমায়ুনের অন্যতম প্রধান শত্রু বলে পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হুঁশিয়ারি দিলেন বাবরি মসজিদ ইস্যুতে1
- রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে রাহুল গান্ধী এসেছিল তার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরলাম1
- মুরারইয়ে AIMIM-এর জনজোয়ার, ওয়াইসির সভায় জমল রাজনৈতিক মঞ্চ আজ বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের পলসা কারবালা মাঠে All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)-এর উদ্যোগে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়, ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী ও সমর্থকেরা। এই জনসভার মূল আকর্ষণ ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি Asaduddin Owaisi। তাঁর আগমনকে ঘিরে মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং সংখ্যালঘু সহ সাধারণ মানুষের অধিকার নিয়ে সরব হন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সভা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল।1
- পশ্চিমবঙ্গে বিজেপিকে এনেছেন মমতা—বিস্ফোরক অভিযোগ ওয়াইসির 🔴 “মোদি-মমতা1