logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

আগরতলায় যশোদা AI নিয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি। আগরতলায় মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এক বিশেষ সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সহযোগিতায় এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের উদ্যোগে আগরতলার একটি বেসরকারি হোটেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘Awareness cum Training Programme on Yashodha AI’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন জমা দেববর্মা সহ কমিশনের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা। এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে আগত মহিলা ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। বেবীনা স্কুল থেকে আগত ছাত্রীরা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং TRLM-সহ বিভিন্ন ব্লক থেকে আগত মহিলারা কর্মসূচিতে অংশ নেন। AI প্রযুক্তি কীভাবে শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক কাজ এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের প্রযুক্তিগতভাবে আরও দক্ষ করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই কর্মসূচিতে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা এবং নিরাপত্তার বিষয়গুলিও তুলে ধরা হয়। আয়োজকদের মতে, AI-এর মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে মহিলাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা গেলে শিক্ষা ও কর্মক্ষেত্রে তাঁদের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে আত্মনির্ভরতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতেও এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও মহিলাদের মধ্যেও কর্মসূচি নিয়ে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।

6 hrs ago
user_PRABIR CRIME
PRABIR CRIME
মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
6 hrs ago

আগরতলায় যশোদা AI নিয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি। আগরতলায় মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এক বিশেষ সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সহযোগিতায় এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের উদ্যোগে আগরতলার একটি বেসরকারি হোটেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘Awareness cum Training Programme on Yashodha AI’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন জমা দেববর্মা সহ কমিশনের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা। এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে আগত মহিলা ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। বেবীনা স্কুল থেকে আগত ছাত্রীরা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং TRLM-সহ বিভিন্ন ব্লক থেকে আগত মহিলারা কর্মসূচিতে অংশ নেন। AI প্রযুক্তি কীভাবে শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক কাজ এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের প্রযুক্তিগতভাবে আরও দক্ষ করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই কর্মসূচিতে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা এবং নিরাপত্তার বিষয়গুলিও তুলে ধরা হয়। আয়োজকদের মতে, AI-এর মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে মহিলাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা গেলে শিক্ষা ও কর্মক্ষেত্রে তাঁদের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে আত্মনির্ভরতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতেও এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও মহিলাদের মধ্যেও কর্মসূচি নিয়ে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।

More news from ত্রিপুরা and nearby areas
  • ⭕ চিত্র সাংবাদিকদের কাজ সমাজের দর্পণ, ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন : মেয়র ✍️ সাংবাদিকরা জীবন-জীবিকার ঝুঁকি নিয়েই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত ও বাস্তব চিত্র তুলে ধরে তাঁরা জনগণের সামনে সত্যকে প্রকাশ করেন। বিশেষ করে চিত্র সাংবাদিকদের কাজ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। অনেক প্রতিকূলতার মধ্যেও তাঁরা দায়িত্ব পালন করে চলেছেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
    1
    ⭕ চিত্র সাংবাদিকদের কাজ সমাজের দর্পণ, ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন : মেয়র
✍️ সাংবাদিকরা জীবন-জীবিকার ঝুঁকি নিয়েই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত ও বাস্তব চিত্র তুলে ধরে তাঁরা জনগণের সামনে সত্যকে প্রকাশ করেন। বিশেষ করে চিত্র সাংবাদিকদের কাজ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। অনেক প্রতিকূলতার মধ্যেও তাঁরা দায়িত্ব পালন করে চলেছেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    1 hr ago
  • == পরিকাঠামো গত উন্নয়নে দুর্নীতিকে প্রশ্রয় দেবেনা রাজ্য সরকার- মুখ্যমন্ত্রী == পরিকাঠামো গত উন্নয়নের কাজে দুর্নীতি দমনে রাজ্য সরকারের নজরদারি রয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকার কোনরকম দুর্নীতি বরদাস্ত করে না। স্বচ্ছতার সাথে রাজ্য সরকার এই ক্ষেত্রে কাজ করে চলছে ।মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান ,বর্ডার গোল চক্কর এলাকার লাইট হাউস নির্মাণ কার্যটি প্রধানমন্ত্রীর একটি ড্রিম প্রজেক্ট। এই ধরনের কাজ এই প্রথম রাজ্যে হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে কাজ হচ্ছে। আগামী দিন এই ধরনের কাজ আরও হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, স্মার্ট সিটি প্রকল্পে যারা কাজ করছেন তারা বৃষ্টির জন্য সময় পাচ্ছেন না। শহরে রাস্তার সংখ্যা কম থাকায় যান চলাচল বন্ধ করে কাজ করতে পারছে না। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য স্মার্ট সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন ,জাতীয় সড়কের বিষয়টি এনএইচআইডিসিএল এর হাতে। রাজ্য সরকার জমি সংক্রান্ত বিষয়ে তাদের সাহায্য করছে। বাদবাকি সব কিছু কেন্দ্রীয় সরকারের মাধ্যমে হচ্ছে। তিনি জানান, পরিকাঠামো গত কাজে যেন দুর্নীতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করে চলছে রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য পরিকাঠামোগত উন্নয়নে জোড় দিয়েছে। সরকার চলতি অর্থবর্ষের বাজেটে ১০ হাজার কোটি টাকার উপর পরিকাঠামো গত খাতে ধার্য করেছে। তাই পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করে চলছে।
    1
    == পরিকাঠামো গত উন্নয়নে দুর্নীতিকে প্রশ্রয় দেবেনা রাজ্য সরকার- মুখ্যমন্ত্রী ==

পরিকাঠামো গত উন্নয়নের কাজে দুর্নীতি দমনে রাজ্য সরকারের নজরদারি রয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকার কোনরকম দুর্নীতি বরদাস্ত করে না। স্বচ্ছতার সাথে রাজ্য সরকার এই ক্ষেত্রে কাজ করে চলছে ।মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান ,বর্ডার গোল চক্কর এলাকার লাইট হাউস নির্মাণ কার্যটি প্রধানমন্ত্রীর একটি ড্রিম প্রজেক্ট। এই ধরনের কাজ এই প্রথম রাজ্যে হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে কাজ হচ্ছে। আগামী দিন এই ধরনের কাজ আরও হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, স্মার্ট সিটি প্রকল্পে যারা কাজ করছেন তারা বৃষ্টির জন্য সময় পাচ্ছেন না। শহরে রাস্তার সংখ্যা কম থাকায় যান চলাচল বন্ধ করে কাজ করতে পারছে না। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য স্মার্ট সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন ,জাতীয় সড়কের বিষয়টি এনএইচআইডিসিএল এর হাতে। রাজ্য সরকার জমি সংক্রান্ত বিষয়ে তাদের সাহায্য করছে। বাদবাকি সব কিছু কেন্দ্রীয় সরকারের মাধ্যমে হচ্ছে। তিনি জানান, পরিকাঠামো গত কাজে যেন দুর্নীতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করে চলছে রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য পরিকাঠামোগত উন্নয়নে জোড় দিয়েছে। সরকার চলতি অর্থবর্ষের বাজেটে ১০ হাজার কোটি টাকার উপর পরিকাঠামো গত খাতে ধার্য করেছে। তাই পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করে চলছে।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    3 hrs ago
  • *বিশালগড় বাইপাস সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত দুই যুবক* **বিশ্রামগঞ্জ প্রতিনিধি:** মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী একটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন। ঘটনার পর পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে শাহিনুর ইসলামের বাড়ি বেলুনিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
    1
    *বিশালগড় বাইপাস সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত দুই যুবক*
**বিশ্রামগঞ্জ প্রতিনিধি:** মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী একটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন।
ঘটনার পর পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে শাহিনুর ইসলামের বাড়ি বেলুনিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    16 min ago
  • আখাউড়া রোডে স্বর্ণের চেইন ও কসমেটিক চুরি! গৃহকর্মী গ্রেফতার, উদ্ধার ২ লক্ষ টাকার সোনা আখাউড়া রোডে স্বর্ণের চেইন ও কসমেটিক চুরি! গৃহকর্মী গ্রেফতার, উদ্ধার ২ লক্ষ টাকার সোনা
    1
    আখাউড়া রোডে স্বর্ণের চেইন ও কসমেটিক চুরি! গৃহকর্মী গ্রেফতার, উদ্ধার ২ লক্ষ টাকার সোনা
আখাউড়া রোডে স্বর্ণের চেইন ও কসমেটিক চুরি! গৃহকর্মী গ্রেফতার, উদ্ধার ২ লক্ষ টাকার সোনা
    user_সাহসী কন্ঠ।
    সাহসী কন্ঠ।
    Artist Bishalgarh, Sepahijala•
    18 min ago
  • *খোয়াইয়ে শুরু অনূর্ধ্ব-১৭ বালিকাদের রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা* খেলাধুলার ময়দানে ফের এক বড় আয়োজনের সাক্ষী থাকল খোয়াই। শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে State Level School Sports Competition 2026-27-এর অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে খোয়াইয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। খোয়াই সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব-১৭ বয়সের প্রতিভাবান মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করছে। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি এই প্রতিযোগিতা তরুণী খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য নিজেদের প্রতিভা মেলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে।
    4
    *খোয়াইয়ে শুরু অনূর্ধ্ব-১৭ বালিকাদের রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা*


খেলাধুলার ময়দানে ফের এক বড় আয়োজনের সাক্ষী থাকল খোয়াই। শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে State Level School Sports Competition 2026-27-এর অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে খোয়াইয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ।
খোয়াই সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব-১৭ বয়সের প্রতিভাবান মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করছে। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি এই প্রতিযোগিতা তরুণী খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য নিজেদের প্রতিভা মেলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে।
    user_কালিদাস ভৌমিক
    কালিদাস ভৌমিক
    Local News Reporter Khowai, Tripura•
    36 min ago
  • চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা। চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা। এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে। তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।
    1
    চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।।
চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।।
তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা।
চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা।
এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে।
তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।
    user_Alltime Khabar 24
    Alltime Khabar 24
    Credit reporting agency তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা•
    1 hr ago
  • তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ ওয়ারেং বাড়ি জাতীয় সড়কে ১৬ চাকার গাড়ি থেকে মুরগির খাবারের বস্তা আনলোডিং করল পুলিশ এবং উদয়পুরের মালিকের কাছে হস্তান্তর করেছে। গাড়িতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়া এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। জাতীয় সড়কে থামানো এই লরির কারণে বড় ধরনের দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী ভীষণভাবে ক্ষেপে যায়। এলাকাবাসীর ক্ষোভ আঁচ করতে পেরে তড়িঘড়ি মঙ্গলবার দুপুরে লরি থেকে মাল আনলোডিং করা হয়।
    1
    তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ
তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ ওয়ারেং বাড়ি জাতীয় সড়কে ১৬ চাকার গাড়ি থেকে মুরগির খাবারের বস্তা আনলোডিং করল পুলিশ এবং উদয়পুরের মালিকের কাছে হস্তান্তর করেছে। গাড়িতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়া এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। জাতীয় সড়কে থামানো এই লরির কারণে বড় ধরনের দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী ভীষণভাবে ক্ষেপে যায়। এলাকাবাসীর ক্ষোভ আঁচ করতে পেরে তড়িঘড়ি মঙ্গলবার দুপুরে লরি থেকে মাল আনলোডিং করা হয়।
    user_Joydeb Debnath
    Joydeb Debnath
    Newsagent বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা•
    3 hrs ago
  • ⭕ পরিকাঠামো উন্নয়নে দুর্নীতি বরদাস্ত নয়, অভিযোগ পেলেই ব্যবস্থা : মুখ্যমন্ত্রী ✍️ রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের কাজে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
    1
    ⭕ পরিকাঠামো উন্নয়নে দুর্নীতি বরদাস্ত নয়, অভিযোগ পেলেই ব্যবস্থা : মুখ্যমন্ত্রী
✍️ রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের কাজে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.