Shuru
Apke Nagar Ki App…
নির্বাচনের আগে বালুরঘাটে বিজেপির শক্তি বৃদ্ধি, বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মীর যোগদান দাবি বিজেপির
Hili News Bangla
নির্বাচনের আগে বালুরঘাটে বিজেপির শক্তি বৃদ্ধি, বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মীর যোগদান দাবি বিজেপির
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্প ও ১১টি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো ও বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের সিইও গুরিন্দার সিং। নতুন মেশিনের মাধ্যমে বিএসএফ জওয়ান এবং সীমান্তবর্তী এলাকার মানুষ উপকৃত হবেন।1
- বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন ঈদ উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে এই বৈঠকের উদ্যোগ নেয় হরিরামপুর থানার পুলিশ প্রশাসন এবং হরিরামপুর ব্লক প্রশাসন। আগামী ১৯ মার্চ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদ উৎসব পালন করবেন। সেই উৎসব যাতে শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে ভালোভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয় নিয়ে এদিন ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার, হরিরামপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সকলকে ঈদের সময় শান্তি বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।1
- হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডীর পৃথক দুটি এলাকায় দুটি কমিউনিটি হল নির্মাণের কাজের শিলান্যাস করেন বুধবার। বিধায়ক তহবিল থেকে চার লক্ষ টাকা ব্যয়ে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে একটি কমিউনিটি হল এবং ছয় লক্ষ টাকা ব্যয়ে বুলবুলচন্ডী স্পোর্টিং অ্যাসোসিয়েশনে আরও একটি কমিউনিটি হল নির্মাণ করা হবে বলে জানা গেছে।1
- কেন্দপুকুরে যাত্রীবোঝাই টোটোর সঙ্গে বোলেরোর ধাক্কা, গুরুতর জখম দম্পতি সহ ৩, যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা-নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে। জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।1
- Post by MALDA SANGBAD1
- ১৪ মার্চ মোদীজীর বিগ্রেড সভায় ৬ হাজার কার্যকর্তাকে নিয়ে যাওয়ার জেলা কার্যালয়ে ঘোষণা বিজেপির জেলা সভাপতির। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। এই সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিশিষ্টরা। এদিন নিমাই কবিরাজ বলেন তৃণমূল সরকারের পতন ও বিজেপির এই বাংলায় সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।1
- বিজেপির এসটি মোর্চার কর্মী সমর্থকরা বালুরঘাটে হিলি মোড়ে মেইন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর প্রশাসন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি সমগ্র আদিবাসী সমাজকে অপমান করেছেন। এদিন বেলা ৩টে নাগাদ আদিবাসীরা রীতিমতো তীর ধনুক ও বল্লম হাতে হিলি মোড়ে অবস্থানে বসে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।1
- বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন ঈদ উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে এই বৈঠকের উদ্যোগ নেয় হরিরামপুর থানার পুলিশ প্রশাসন এবং হরিরামপুর ব্লক প্রশাসন। আগামী ১৯ মার্চ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদ উৎসব পালন করবেন। সেই উৎসব যাতে শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে ভালোভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয় নিয়ে এদিন ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার, হরিরামপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সকলকে ঈদের সময় শান্তি বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।1
- যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা–নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে। জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।1