মানবাজার কৃষক বাজার, খাবারের দোকান সহ একাধিক জায়গায় প্রশাসনিক অভিযান বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনিক অভিযান মানবাজার কৃষক বাজারে।পাশাপাশি খাবারের দোকানে পরিদর্শন করা হয় এদিন। শুক্রবার মানবাজার মহকুমা শাসক মোহম্মদ মানজার হোসেন আঞ্জুম, ডেপুটি ম্যাজিস্ট্রেট উৎপল পাৎসা, মানবাজার এসডিপিও শাশ্বতী স্বেতা সামন্ত, মানবাজার ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজী কাওসার নফিস, মানবাজার ১ ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক একযোগে অভিযান চালায়। এদিন কথা বললেন সবজি - ফল -মাছ -মাংস বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে। বাজারজাত সবজির দামের চেয়ে ক্রেতাদের কাছে বেশি দাম নিলে কড়া ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন দপ্তরের আধিকারিকরা। পাশপাশি হাট বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তার উপর উচ্ছিষ্ট সবজির খোসা বা মাছ মাংসের উচ্ছিষ্ট জিনিস না ফেলার হুশিয়ারি দেওয়া হয়।পাশাপাশি ফাস্টফুড ও মিষ্টির দোকান সহ বিভিন্ন স্থানে অভিযান চলে এদিন।মূলত খাবারের গুনমান ও বিভিন্ন প্রক্রিয়াকরণ বিষয়গুলি খতিয়ে দেখেন আধিকারিকেরা।প্রশাসনিক আধিকারিকেরা জানান আগামী দিনেও এ ধরনের অভিযান মানবাজার জুড়ে চলবে।প্রশাসনিক কর্তাদের পক্ষ থেকেও জানানো হয় লাইসেন্সহীন এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্য খাবার দোকানের মালিকদের বিরুদ্ধে আগামী দিনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

- Post by গ্রাম বাংলার খবরা খবর1
- পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বর্ধিত সভা আয়োজিত হল পুরুলিয়া শহর শহরে একটি বেসরকারি লজে শুক্রবার দুপুর একটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত। আগামী ২০০২৬ এর বিধানসভা নির্বাচনের কৌশল ঠিক করতেই এই সভা বলে জানা যায়। প্রতিটি ব্লক স্তরের নেতৃত্ব জেলা কমিটির সমস্ত সদস্য সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা স্তরের সমস্ত নেতৃত্বরা এদিনের সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভার বিষয়ে বিস্তারিত জানালেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো।1
- সম্প্রীতির মেলবন্ধন: পুরুলিয়ায় তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার মজলিস!1
- ব্রিগেড সমাবেশে যোগ দিতে পুরুলিয়া থেকে তিনটি স্পেশাল ট্রেন ও ৫০টি বাসের ব্যবস্থা বিজেপির। ১৪ মার্চ কলকাতার ব্রিগেড গ্রাউন্ড বিজেপির জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। ঐ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী । সভাকে সফল করতে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাত জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী ও সমর্থকদের ব্রিগেড ময়দানে পৌঁছে দিতে তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, যাতে জেলার মানুষ ও দলীয় কর্মীরা সহজে সভায় পৌঁছাতে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলা থেকে প্রায় ৫০এর অধিক বাসের ব্যবস্থাও করা হয়েছে। সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে তিনি।1
- বাঁকুড়া,কোতুলপুর: বাল্য বিবাহ প্রতিরোধ ও পন প্রথা নিয়ে সচেতনতা শিবির।1
- পশ্চিমবঙ্গে হিমঘরের অভাব আর সরকারের চরম উদাসীনতার বলি হলেন এক বাঙালি কৃষক! আলুর প্রচুর ফলন হলেও চাষির কপালে জোটেনি ন্যায্য দাম-এটাই মমতা সরকারের নিষ্ঠুর ব্যর্থতার নির্মম ছবি। মাঠে রক্ত-ঘাম ঝরানো কৃষক আজ ৪-৫ টাকায় আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে , আর বাজারে তা বিকোচ্ছে কয়েক গুণ বেশি দামে। ফড়েদের দৌরাত্ম্য আর সরকারের উদাসীনতায় চাষিরা সর্বস্বান্ত। মমতা শাসনে কৃষকরা পেয়েছে শুধু হতাশা আর বঞ্চনা।1
- সারা রাজ্যব্যাপী স্কুল- কলেজ সহ সমস্ত সরকারি দপ্তরে শুক্রবার ১৩ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চ,যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট পালিত হল। জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ প্রদান, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে পালিত হল ধর্মঘট। এদিন ধর্মঘট সফল করতে রাজ্যের সব জেলাগুলির পাশাপাশি পুরুলিয়া জেলার মানবাজার এসআই অফিসে চলে ধর্মঘট। এবিষয়ে প্রাথমিক শিক্ষক বুলেট চক্রবর্তী, সঞ্জয় মুখোপাধ্যায়রা জানান, আজকে আমরা এসআই অফিসে সফলভাবে ধর্মঘট পালন করলাম। এই ধর্মঘট শুধুমাত্র সরকারী কর্মচারী, বা শিক্ষক-শিক্ষিকাদের নয়, এই ধর্মঘট বাংলার প্রতিটি মানুষের জন্য।1
- Post by গ্রাম বাংলার খবরা খবর1
- পুরুলিয়ায় ধস্তাধস্তি: সংগ্রামী যৌথ মঞ্চ ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ, চরম উত্তেজনা তুঙ্গে! পুরুলিয়া শহরে জেলাশাসক দপ্তরের সামনে।1