মন্দিরের প্রান প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল কলস যাত্রার আয়োজন বলরামপুরের ডাভা গ্রামে। শুক্রবার বলরামপুর থানার অন্তর্গত ডাভা গ্রামে শিব, দুর্গা এবং কালী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সার্বজনীন কমিটির উদ্যোগে এক বিশাল কলস যাত্রার আয়োজন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৭ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ছোট ছোট শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে যাওয়া শাখা নদীতে জল সংকল্প করার পর ভক্তরা মাথায় কলস নিয়ে প্রায় দু’কিলোমিটার পথ পায়ে হেঁটে মন্দিরে পৌঁছান। এরপর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সকলেই মন্দিরে প্রবেশ করেন। দীর্ঘদিনের অপেক্ষার পর গ্রামবাসীদের এই স্বপ্ন পূরণ হওয়ায় চারদিকে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। রাজকুমার জয়সওয়াল ও তাঁর পরিবারের বিশেষ সহযোগিতায় মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে। এদিন তাঁর স্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে ফিতে কেটে মন্দিরের দ্বার উদ্বোধন করা হয়। আনন্দে ও আবেগে ভেসে ওঠে জয়সওয়াল পরিবার। কমিটির সদস্যরা জানান, “আজ আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যতটা মানুষের সমাগম আশা করেছিলাম, তার থেকেও অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছেন। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

- JLKM এর এখন নির্বাচনে জনসভা আয়োজিত হলো, জয়পুর বিধানসভার অন্তর্গত টালি সেন্টার এর একটি ফুটবল মাঠে, ঝাড়খন্ডে তৈরি হওয়া এই নতুন দলের হয়ে পুরুলিয়ার দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জয়পুর আসনে দিব্যজ্যোতি সিংহ দেও এবং বাগমুন্ডি আসনে মনোজ কুমার মাহাতো। তাদেরই সমর্থনে আজকের এই জনসভায় দলের সমস্ত নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন টাইগার জয়রাম মাহাতো, উপস্থিত সমস্ত মানুষকে এই দুজনকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।1
- মমতা পরসে, জঙ্গলমহল হাসছে”,পুরুলিয়ায় সায়নী ঘোষের হাত ধরে উদ্বোধন হলো পরিবর্তনের নতুন তথ্যচিত্র!1
- পুরুলিয়া বিধানসভায় অঞ্চল ধরে ধরে নির্বাচনি প্রচার পারছেন সুজয় বন্দোপাধ্যায়, প্রতিটি অঞ্চলেই কর্মী সমর্থকদের দারুন উৎসাহ উদ্দীপনা শুক্রবার ছররা দুমদুমি অঞ্চলে প্রচারে কর্মী সমর্থকদের ঢল।1
- "উন্নয়ন কোথায়?" জঙ্গলমহলের অনুন্নয়ন নিয়ে শাসকদলকে তুলোধোনা বিজেপি প্রার্থী প্রণত টুডুর।1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- এবার “সমৃদ্ধ বাংলা, সুরক্ষিত ভবিষ্যৎ”: নতুন উন্নয়নের রূপরেখা ভাতা, কর্মসংস্থান ও পরিকাঠামোয় একগুচ্ছ বড় ঘোষণা রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ যুগান্তকারী প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে।1
- এই যে এখানে বাপ-বেটা আছে এন্ড কম্পানি! এত বড় ডাকাত পুরুলিয়া কেন পশ্চিমবঙ্গে কম আছে। কাশীপুরের সভা থেকে এমনি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো কি কি বললেন শুনুন।1
- "জল নেই, রাস্তা নেই, ভোট নেই!"- এমনই দাবি নিয়ে বেলপাহাড়ির বিডিও অফিস অভিযানে কুশভুলা গ্রামের কয়েকশো মহিলা।1
- Post by ঝাড়গ্রাম আপডেট1