logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার ওই শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ যাওয়া মহিলাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, ‘‘ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন।” পুরসভাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত তাঁদের থাকার ব্যবস্থা করে দিতে। এদিন তাঁদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান বরানগরের বিধায়ক সজল ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী। তাঁকে বাসস্থান নিয়ে আশ্বস্ত করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।” এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী বিগত দুই সরকারের সমালোচনা করেন। তাঁর কথায়, ‘‘উনি (সীতাদেবী) কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাত থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল। সীতাদেবী এখানে এসে বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি।” দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা সীতাদেবী। যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাঁকে সেই কাজে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। পরে প্রশ্ন করে জানতে পারেন, তাঁদের কোনও বাড়ি বা থাকার জায়গায় নেই।৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথই ঠিকানা। এই ভিডিও ভাইরাল হতে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পালটা ভিডিও বার্তায় সোমবার অগ্নিমিত্রা বলেন, “কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনও কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিৎ ছিল।”সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওঁরা রাজি থাকলে, আমি কোনও কর্মীর বাড়িতে ওঁদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।” এই ইস্যুতেই মমতাকে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মীর বাড়ি কেন? নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন বর্তমান শাসক।আর আজ ওই পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

2 days ago
user_Sky Dream Channel
Sky Dream Channel
কলকাতা, পশ্চিমবঙ্গ•
2 days ago
9cdc2113-12c9-45b9-aefe-f76f35e0e707

More news from West Bengal and nearby areas
  • ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ-পুরসভা। ক্যামাক স্ট্রিটে বিল বোর্ড খুলতে গেল পুলিশ, পুরসভা। গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে পুলিশ, পুরসভা। বিল বোর্ড অফিসের বাইরে রয়েছে, অফিসের ভিতরে ঢুকছেন কী করে ? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে তীব্র বচসা তৃণমূল সাংসদের। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ-পুরসভা। ক্যামাক স্ট্রিটে বিল বোর্ড খুলতে গেল পুলিশ, পুরসভা। গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে পুলিশ, পুরসভা। বিল বোর্ড অফিসের বাইরে রয়েছে, অফিসের ভিতরে ঢুকছেন কী করে ? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে তীব্র বচসা তৃণমূল সাংসদের।
    1
    ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ-পুরসভা। ক্যামাক স্ট্রিটে বিল বোর্ড খুলতে গেল পুলিশ, পুরসভা। গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে পুলিশ, পুরসভা। বিল বোর্ড অফিসের বাইরে রয়েছে, অফিসের ভিতরে ঢুকছেন কী করে ? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে তীব্র বচসা তৃণমূল সাংসদের।

    user_JONOMON KHOBOR
    JONOMON KHOBOR
    Kolkata, West Bengal•
    41 min ago
  • নেপালে বেড়াতে গিয়ে আটকে আরামবাগের ৬৫ পর্যটক, উদ্বেগে পরিবার নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আরামবাগের ৬৫ জন পর্যটক। পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি বর্তমানে বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতনপার্কে রয়েছে। জানা গিয়েছে, গত ২৪ আগস্ট আরামবাগের ৬৫ জনের একটি দল নেপালের উদ্দেশে রওনা দেন। নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসার পর সকাল থেকে পরিবারের লোকজন পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে যান। পরে সন্ধ্যায় যোগাযোগ সম্ভব হলেও পরিবারের উদ্বেগ পুরোপুরি কাটেনি। নেপালে নেটওয়ার্কের সমস্যা থাকায় পর্যটকদের সঙ্গে সবসময় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে আরামবাগে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যদের একটাই দাবি, দ্রুত পর্যটকদের নিরাপদে আরামবাগে ফিরিয়ে আনা হোক। অন্যদিকে, বাসের মালিকও গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন। তিনিও চাইছেন, যত দ্রুত সম্ভব পর্যটকদের নিয়ে বাসটি আরামবাগে ফিরে আসুক।
    1
    নেপালে বেড়াতে গিয়ে আটকে আরামবাগের ৬৫ পর্যটক, উদ্বেগে পরিবার
নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আরামবাগের ৬৫ জন পর্যটক। পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি বর্তমানে বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতনপার্কে রয়েছে।
জানা গিয়েছে, গত ২৪ আগস্ট আরামবাগের ৬৫ জনের একটি দল নেপালের উদ্দেশে রওনা দেন। নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসার পর সকাল থেকে পরিবারের লোকজন পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে যান। পরে সন্ধ্যায় যোগাযোগ সম্ভব হলেও পরিবারের উদ্বেগ পুরোপুরি কাটেনি।
নেপালে নেটওয়ার্কের সমস্যা থাকায় পর্যটকদের সঙ্গে সবসময় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে আরামবাগে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যদের একটাই দাবি, দ্রুত পর্যটকদের নিরাপদে আরামবাগে ফিরিয়ে আনা হোক।
অন্যদিকে, বাসের মালিকও গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন। তিনিও চাইছেন, যত দ্রুত সম্ভব পর্যটকদের নিয়ে বাসটি আরামবাগে ফিরে আসুক।
    user_Sangbadbangla24X7
    Sangbadbangla24X7
    Credit reporting agency কলকাতা, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • Dilip Ghosh Exclusive Press Meet With Media For Reality | Kolkata News Times
    1
    Dilip Ghosh Exclusive Press Meet With Media For Reality | Kolkata News Times
    user_Kolkata News Times
    Kolkata News Times
    Local News Reporter কলকাতা, কলকাতা, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর গল্ফ ক্লাবে গিয়ে গল্ফ খেললেন দিলীপ ঘোষ।
    1
    ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর গল্ফ ক্লাবে গিয়ে গল্ফ খেললেন দিলীপ ঘোষ।
    user_Subhra Singha Mahapatra
    Subhra Singha Mahapatra
    Kolkata, West Bengal•
    4 hrs ago
  • দশহাজার কন্ঠে গীতা পাঠ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাটানগর ফুটবল মাঠে ঐতিহাসিক 'দশ হাজার কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠান দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে আজ, ২৩ আগস্ট ২০২৬ তারিখে, বাটানগর ফুটবল মাঠে ঐতিহাসিক 'দশ হাজার কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে। ২৩ আগস্ট ২০২৬ (রবিবার)।স্থান: বাটানগর ফুটবল মাঠ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ। মূল আয়োজক ও পরিচালক: পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি সংসদ। ব্যবস্থাপনায়: মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সহযোগিতায়: বিশ্ব হিন্দু পরিষদ (বাটানগর মহেশতলা প্রখণ্ড)। এই অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নৈতিক অবক্ষয় রোধ। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এর অন্যতম প্রধান উদ্দেশ্য। এবং গীতার শিক্ষার প্রচার।গীতার সত্য, ন্যায়, কর্তব্য, আত্মসংযম ও সহনশীলতার আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটি অরাজনৈতিক উদ্যোগ।আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ১০,০০০ কণ্ঠে গীতা পাঠের উদ্দেশ্য সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক, এর পেছনে কোনো রাজনৈতিক বা বিভেদ সৃষ্টির উদ্দেশ্য নেই।দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ধরনের বৃহৎ স্তরের সামূহিক গীতা পাঠের আয়োজন এই প্রথমবার করা হচ্ছে।
    1
    দশহাজার কন্ঠে গীতা পাঠ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাটানগর ফুটবল মাঠে ঐতিহাসিক 'দশ হাজার কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠান
দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে আজ, ২৩ আগস্ট ২০২৬ তারিখে, বাটানগর ফুটবল মাঠে ঐতিহাসিক 'দশ হাজার কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে।
২৩ আগস্ট ২০২৬ (রবিবার)।স্থান: বাটানগর ফুটবল মাঠ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
মূল আয়োজক ও পরিচালক: পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি সংসদ।
ব্যবস্থাপনায়: মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সহযোগিতায়: বিশ্ব হিন্দু পরিষদ (বাটানগর মহেশতলা প্রখণ্ড)।
এই অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নৈতিক অবক্ষয় রোধ। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এর অন্যতম প্রধান উদ্দেশ্য।
এবং গীতার শিক্ষার প্রচার।গীতার সত্য, ন্যায়, কর্তব্য, আত্মসংযম ও সহনশীলতার আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এটি অরাজনৈতিক উদ্যোগ।আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ১০,০০০ কণ্ঠে গীতা পাঠের উদ্দেশ্য সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক, এর পেছনে কোনো রাজনৈতিক বা বিভেদ সৃষ্টির উদ্দেশ্য নেই।দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ধরনের বৃহৎ স্তরের সামূহিক গীতা পাঠের আয়োজন এই প্রথমবার করা হচ্ছে।
    user_কলকাতার সময়
    কলকাতার সময়
    Publisher কলকাতা, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • বাংলাদেশে ডজনখানেক বিদেশি দূতাবাসে টাকা দাবি করে হুমকি ইমেইল। চিন আর বৃটেনের দূতাবাসে হৈচৈ। বেশ কিছু দেশ আপাতত দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে। চিন বিভিন্ন বাংলাদেশী প্রকল্পে কর্মরত চিনাদের দেশে ফিরতে বলেছে।
    1
    বাংলাদেশে ডজনখানেক বিদেশি দূতাবাসে টাকা দাবি করে হুমকি ইমেইল। চিন আর বৃটেনের দূতাবাসে হৈচৈ।
বেশ কিছু দেশ আপাতত দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে। চিন বিভিন্ন বাংলাদেশী প্রকল্পে কর্মরত চিনাদের দেশে ফিরতে বলেছে।
    user_Partha Bandyopadhyay
    Partha Bandyopadhyay
    News Anchor কলকাতা, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • Abhishek Banerjee Direct Charge To BJP for Hoarding and Kolkata Police
    1
    Abhishek Banerjee Direct Charge To BJP for Hoarding and Kolkata Police
    user_Kolkata News Times
    Kolkata News Times
    Local News Reporter কলকাতা, কলকাতা, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • নেপালে হরপ্পা বানের জেরে ঠিক এই নৃশংস মৃত্যু যেটা কেউ ভাবতে পারবে না। শরীর থেকে বাকি অংশ কোথায় কেটে ভেসে চলে গেছে কেউ জানেনা। এমন আরো অনেক মৃত্যুর ছবি গোটা নেপাল দেশ জুড়ে। #highlights
    1
    নেপালে হরপ্পা বানের জেরে ঠিক এই নৃশংস মৃত্যু যেটা কেউ ভাবতে পারবে না। শরীর থেকে বাকি অংশ কোথায় কেটে ভেসে চলে গেছে কেউ জানেনা। এমন আরো অনেক মৃত্যুর ছবি গোটা নেপাল দেশ জুড়ে। #highlights
    user_SUMAN KUMAR DEY
    SUMAN KUMAR DEY
    Local News Reporter কলকাতা, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.