পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বিজেপির জোরদার প্রচার, বাইক মিছিল ও পথসভায় ব্যাপক সাড়া। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বিজেপির জোরদার প্রচার, বাইক মিছিল ও পথসভায় ব্যাপক সাড়া। আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল বাইক মিছিল ও পথসভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ভদ্র হেমরম। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এদিন শরশঙ্কা জুড়ে বাইক মিছিল করেন বিজেপি প্রার্থী। মিছিলকে ঘিরে এলাকায় দেখা যায় উৎসাহ ও রাজনৈতিক উন্মাদনা। এরপর তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং তাঁদের সমস্যা-অভিযোগের কথা শোনেন। শুধু তাই নয়, বকুলতলা বাজার এলাকাতেও প্রার্থী ভদ্র হেমরম জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিজেপির পক্ষে সমর্থন চেয়ে প্রচার চালান। স্থানীয় মানুষের সঙ্গে তাঁর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে যথেষ্ট সাড়া পড়ে। সবশেষে, শরশঙ্কার বকুলতলা এলাকায় আয়োজিত পথসভা রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কারণ, ওই সভার পর বিজেপি প্রার্থী ভদ্র হেমরমের হাত ধরে ১০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। দলবদল করা পরিবারগুলির বক্তব্য, তারা উন্নয়ন ও পরিবর্তনের আশায় বিজেপির উপর আস্থা রেখেছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন দিন দিন বাড়ছে এবং আগামী দিনে এই সমর্থন আরও বৃদ্ধি পাবে। দাঁতনের রাজনৈতিক মহলে এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

- Post by JHARGRAM NEWS UPDATE1
- দক্ষিণ 24 পরগনায় শক্তি বাড়ালো বিজেপি। বিজেপি প্রার্থী পলাশ রানার সমর্থনে মনোনয়নপত্র দাখিল1
- কেশপুরের কোয়াই গ্রামে রাম মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শিউলি সাহার1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by Hori Bera3
- নয়াগ্রামের বিজেপি মনোনীত প্রার্থী হয়ে আজ জোড়কদমে প্রচার নেমে পড়েন যুব মোর্চার কর্মীরা। এই প্রচারে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রনজিত সেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি চালানো হয়। এবং মানুষ যাতে বিজেপির সিম্বল পদ্মফুলে ভোট দেন তারই প্রচার করেন যুব মোর্চা নেতাকর্মীরা1
- এদিন তিনি খড়্গপুরে তৃণমূল প্রার্থী Pradip Sarkar-এর সমর্থনে একটি বড় জনসভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক। জনসভা মঞ্চ থেকে সায়নী ঘোষ কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন এবং রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীকে সমর্থন করার আবেদন জানান। #Kharagpur #SayaniGhosh #PradipSarkar #TMC #ElectionCampaign #WestBengalElection #BengalPolitics1
- হাওড়ায় মনোনয়ন নিয়ে উত্তেজনা। সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী1
- ঝাড়গ্রাম : মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে খুশ মেজাজে উন্নয়ন ও অনুন্নয়নের সাপ সিঁড়ির লুডু খেলায় মেটে ওঠেন প্রার্থী। অনুন্নয়ন ও বঞ্চনা কে হারিয়ে উন্নয়নেই জয়ী হয় এদিনের লুডু খেলায়।এদিন সকালে ঝাড়গ্রাম পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের জামদা এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জামদায় মিছিল করতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন, ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখী সরেন, ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সভাপতি শুভ দে ওরফে বিকি। তৃণমূলের দাপুটে নেতা গনেশ পাল সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন মঙ্গল সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি ঝাড়গ্রাম বিধানসভায় আগামী দিনে অভূতপূর্ন উন্নয়নের আশ্বাস দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যান। ঝাড়গ্রামের মূল রাস্তার সম্প্রসারণ সহ শহরে সবুজ বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন তিনি।1