Shuru
Apke Nagar Ki App…
বিজেপি সরকারের নতুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিশীথ প্রামানিক। তাঁর এই দায়িত্ব গ্রহণ রাজ্যের উত্তরের জেলাগুলোর উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। এই অঞ্চলে তাঁর কার্যকারিতা এখন দেখার বিষয়।
শীতলখুঁচি হেডলাইন
বিজেপি সরকারের নতুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিশীথ প্রামানিক। তাঁর এই দায়িত্ব গ্রহণ রাজ্যের উত্তরের জেলাগুলোর উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। এই অঞ্চলে তাঁর কার্যকারিতা এখন দেখার বিষয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পশ্চিমবঙ্গে সরকার বদলের পর, এক বছর আগে হামলার শিকার হওয়া শীতলকুচির সেই মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা কালী শঙ্কর বর্মন। গত বছর প্রসাদ নিতে গিয়ে তিনি তৃণমূল কর্মীদের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ ছিল। এই ঘটনাকে তিনি 'গণতন্ত্রের জয়' বলে অভিহিত করেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন চর্চা শুরু করেছে।1
- নিশিগঞ্জের বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। ব্রিগেডে তাঁর শপথ গ্রহণের খবর পেয়েই কোচবিহারের শীতলকুচি ব্লকের নিশিগঞ্জে আনন্দ মিছিল বের হয়। এই উল্লাস তাদের নেতার প্রতি সমর্থন ও আস্থার প্রতিফলন।1
- একদল বিজেপি কর্মী ও সমর্থক তারাপীঠে পৌঁছে মা তারার পুজো দেন। কোচবিহার জেলার, হলদিবাড়ি1
- “জামালদহে মাধ্যমিকে উত্তীর্ণ হলেও আর দেখা হলো না নিজের রেজাল্ট, পরিবারে শোকের ছায়া” মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেও দেখা হলো না রেজাল্ট এক ছাত্রীর এমনই এক হৃদয়বিদারক ঘটনা জামালদাহে। ছাত্রী ভূমিকা বর্মনের সাফল্যের খবর নিজের চোখে আর দেখা হল না তার হয়তো আর কোনদিন দেখা হবে না । ফল প্রকাশের দিন ফের শোকের ছায়ায় ঢেকে গেল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকা। প্রায় তিন মাস আগে অকালমৃত্যু হওয়া ছাত্রী ভৌমিকা বর্মনের ফল প্রকাশের পর কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার শেষদিনে মর্মান্তিকভাবে মৃত্যু হয় জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ভৌমিকা বর্মনের। পরিবারের অভিযোগ, বাড়িতে ওড়নার সাহায্যে আত্মঘাতী হয় সে। শেষ পরীক্ষা দিয়ে চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি ফেরার পর মোবাইলে কারও সঙ্গে কথা বলা ও মেসেজ আদানপ্রদানের কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় সেই হৃদয়বিদারক ঘটনা। পরিবার ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় ভৌমিকার বাবা জীবন বর্মন কাজের সূত্রে ছত্তিশগড়ে ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফেরেন তিনি। পরে এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। এদিকে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর নতুন করে ভেঙে পড়ে পরিবার। ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভৌমিকা। কিন্তু সেই ফল নিজের চোখে আর দেখা হল না তার। শোকে স্তব্ধ বাবা-মা এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে, মেয়ের মার্কশিট আনতে পর্যন্ত স্কুলে যেতে পারেননি। শেষ পর্যন্ত নাতনির মার্কশিট আনতে স্কুলে যেতে হয় ঠাকুরমাকে। ফল প্রকাশের পর নীরবে চোখের জল ফেলতে দেখা যায় ভৌমিকার মাকে। বাকরুদ্ধ পরিবারের একটাই দাবি, দোষীর কঠোর শাস্তি হোক। ভৌমিকার বাবা জীবন বর্মন বলেন, মেয়েকে তো আর ফিরে পাব না। আমরা শুধু চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক।1
- ওভায়ার মা কবে নেয় বিচার পাবে আজও জানা নাই,,,,আছগে অনেক দিন,,হ্য়েগেলো ,,,,কোনো ,, আওয়াজ নেই কেন ,,, সরকারের কাছে একটাই আবেদন কবে,,মানুষ রূপে পশু গুলো কবে জেলের ভিতরে থাকবে ,,,,1
- *রাতের অন্ধকারে সিপিএম কর্মীর গ্যারাজে আগুন* *হাওড়া:* হাওড়ার মন্দিরতলার সিপিএম কর্মী মোস্তফার গ্যারেজে রাতের অন্ধকারে কেউ বা কারা আগুন লাগিয়েছে। কয়েক লক্ষ টাকার মাল নষ্ট করে ফেলেছে। কয়েকটা গাড়ি ও পুড়ে ছাই হয়ে গেছে। অনেকের মত হয়তো মোস্তাফার অপরাধ তিনি সিপিআইএম করতেন। সিপিআইএম করার অপরাধে মোস্তাফার এই ভয়ংকর ক্ষতি হলো। সুশাসন আনতে চাইছিলেন যারা তারা একটু বিবেচনা করুন এমনটাই বললেন অনেকেই। পুলিশকে দ্রুততারতার সঙ্গে যারা এই কাজ করেছেন এই দুষ্কৃতীদের আটক করে গ্রেফতার করার ও আর্জি জানান বাম কর্মীসমর্থকরা । রবিবার সকালের দিকে সিপিএমের প্রতিনিধী দল ওখানে যাচ্ছেন বলেন জানান।1
- রাজবংশী কৃষক পরিবারের সন্তান নিশীথ প্রামানিক বিজেপির মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন। ভেটাগুড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস। রাজবংশী কৃষক পরিবারের সন্তান নিশীথ প্রামানিক বিজেপির মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন। তার বাড়ি কোচবিহারের ভেটাগুড়িতে। ভেটাগুড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস।1
- পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁর এই শপথ গ্রহণ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।1