আবারো ডানকুনিতে এস আই আর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের দুশ্চিন্তাতেই কার্যত মৃত্যু পথযাত্রী হলেন শেখ আনোয়ার *পাপ্পু সাঁতরা, হুগলি:-* আবারো ডানকুনিতে এস আই আর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের । পরপর চারবার দাগ পড়েছিল এস আই আর শুনানি কেন্দ্রে। আগের তিনবার তার কাছে থাকা নথিপত্র জমা দিলেও আবারো নতুন করে ডাক পড়েছিল ডানকুনি কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 69 এর বৃদ্ধ শেখ আনোয়ারের । দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ডানকুনির ২০ নম্বর ওয়ার্ডেই বসবাস করতেন শেখ আনোয়ার । ছোটবেলায় বাবা মারা হাত ধরে চলে এসেছিলেন বিহার থেকে বাংলায় । তারপর থেকেই ডানকুনিতে বসবাস তার । বর্তমানে তার বাড়িতে তার ছেলে মেয়ে নাতি নাতনি সহ তিনি বসবাস করতেন । এস আই আর শুনানি শুরু হওয়ার পর থেকে তাকে চারবার নোটিশ ধরানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে । শেষ কয়েকদিন আগে আবারো তাকে নোটিশ দিয়ে জানানো হয় স্থানীয় বাসিন্দা পাঁচজনের থেকে তাকে লিখিয়ে আনতে হবে তিনি ভারতীয় অন্যথায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তারপর থেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন শেখ আনোয়ার । স্থানীয় বাসিন্দা এবং তার আত্মীয়-স্বজনের অভিযোগ গত পরশুদিনকে তিনি শুনানি কেন্দ্রে গিয়ে স্থানীয় পাঁচ ব্যক্তির সই করা তার পক্ষে কাগজ জমা দিয়ে এলেও দুশ্চিন্তা পিছন ছাড়ছিল না তার । যদি ভোটার তালিকায় তার নাম বাদ পড়ে সে ক্ষেত্রে দেশ ছাড়তে হবে এই বৃদ্ধ বয়সে এই দুশ্চিন্তাতেই কার্যত মৃত্যু পথযাত্রী হলেন শেখ আনোয়ার। স্থানীয় বাসিন্দা শেখ শামসুদ্দিন বলেন গতকাল রাত্রি নটার সময়ও শেখ আনোয়ার তার দোকান থেকে চা খেয়ে বাড়িতে ফিরে যান । এই সময়েও তিনি এস আই আর শুনানি নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন । তার ধারণা এসআইআরের আতঙ্কেই শেখ আনোয়ারের মৃত্যু হয়েছে । অন্যদিকে ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা সাবনাম জানান কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ঝাল মুড়ি বিক্রেতা শেখ আনোয়ার দীর্ঘদিন যাবত ডানকুনি বাসিন্দা । এস আই আর শুনানিতে ডাক পাওয়ার পর তিনি আতঙ্কে ছিলেন সেই আতঙ্কেই তার মৃত্যু ঘটেছে । হাসিনা সাবনাম বলেন এস আই আর পর্ব শুরু হওয়ার পর থেকে গোটা রাজ্যজুড়ে বহু মানুষের মৃত্যু ঘটেছে এস আই আর আতঙ্কে । নির্বাচন কমিশন কার্যত মানুষের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে। তিনি এই বিষয়ে একদিকে মানুষ যাতে আতঙ্কিত না হয় এই বার্তা যেমন দিয়েছেন পাশাপাশি নির্বাচন কমিশনের তালিকায় যে মানুষদের নাম বাদ পড়বে তাদের কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি ও দাবি করেছেন । যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব শেখ আনোয়ারের মৃত্যুকে এসআইআর আতঙ্কে বলে মানতে চান নি। তবে শেখ আনোয়ারের মৃত্যুতে ডানকুনি এলাকায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভেরও বহিঃপ্রকাশ দেখা গেছে।
আবারো ডানকুনিতে এস আই আর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের দুশ্চিন্তাতেই কার্যত মৃত্যু পথযাত্রী হলেন শেখ আনোয়ার *পাপ্পু সাঁতরা, হুগলি:-* আবারো ডানকুনিতে এস আই আর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের । পরপর চারবার দাগ পড়েছিল এস আই আর শুনানি কেন্দ্রে। আগের তিনবার তার কাছে থাকা নথিপত্র জমা দিলেও আবারো নতুন করে ডাক পড়েছিল ডানকুনি কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 69 এর বৃদ্ধ শেখ আনোয়ারের । দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ডানকুনির ২০ নম্বর ওয়ার্ডেই বসবাস করতেন শেখ আনোয়ার । ছোটবেলায় বাবা মারা হাত ধরে চলে এসেছিলেন বিহার থেকে বাংলায় । তারপর থেকেই ডানকুনিতে বসবাস তার । বর্তমানে তার বাড়িতে তার ছেলে মেয়ে নাতি নাতনি
সহ তিনি বসবাস করতেন । এস আই আর শুনানি শুরু হওয়ার পর থেকে তাকে চারবার নোটিশ ধরানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে । শেষ কয়েকদিন আগে আবারো তাকে নোটিশ দিয়ে জানানো হয় স্থানীয় বাসিন্দা পাঁচজনের থেকে তাকে লিখিয়ে আনতে হবে তিনি ভারতীয় অন্যথায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তারপর থেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন শেখ আনোয়ার । স্থানীয় বাসিন্দা এবং তার আত্মীয়-স্বজনের অভিযোগ গত পরশুদিনকে তিনি শুনানি কেন্দ্রে গিয়ে স্থানীয় পাঁচ ব্যক্তির সই করা তার পক্ষে কাগজ জমা দিয়ে এলেও দুশ্চিন্তা পিছন ছাড়ছিল না তার । যদি ভোটার তালিকায় তার নাম বাদ পড়ে সে ক্ষেত্রে দেশ ছাড়তে
হবে এই বৃদ্ধ বয়সে এই দুশ্চিন্তাতেই কার্যত মৃত্যু পথযাত্রী হলেন শেখ আনোয়ার। স্থানীয় বাসিন্দা শেখ শামসুদ্দিন বলেন গতকাল রাত্রি নটার সময়ও শেখ আনোয়ার তার দোকান থেকে চা খেয়ে বাড়িতে ফিরে যান । এই সময়েও তিনি এস আই আর শুনানি নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন । তার ধারণা এসআইআরের আতঙ্কেই শেখ আনোয়ারের মৃত্যু হয়েছে । অন্যদিকে ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা সাবনাম জানান কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ঝাল মুড়ি বিক্রেতা শেখ আনোয়ার দীর্ঘদিন যাবত ডানকুনি বাসিন্দা । এস আই আর শুনানিতে ডাক পাওয়ার পর তিনি আতঙ্কে ছিলেন সেই আতঙ্কেই তার মৃত্যু ঘটেছে । হাসিনা সাবনাম বলেন এস আই আর
পর্ব শুরু হওয়ার পর থেকে গোটা রাজ্যজুড়ে বহু মানুষের মৃত্যু ঘটেছে এস আই আর আতঙ্কে । নির্বাচন কমিশন কার্যত মানুষের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে। তিনি এই বিষয়ে একদিকে মানুষ যাতে আতঙ্কিত না হয় এই বার্তা যেমন দিয়েছেন পাশাপাশি নির্বাচন কমিশনের তালিকায় যে মানুষদের নাম বাদ পড়বে তাদের কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি ও দাবি করেছেন । যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব শেখ আনোয়ারের মৃত্যুকে এসআইআর আতঙ্কে বলে মানতে চান নি। তবে শেখ আনোয়ারের মৃত্যুতে ডানকুনি এলাকায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভেরও বহিঃপ্রকাশ দেখা গেছে।
- Post by KHABOR EKON1
- Exclusive Special Points From Mahua Moitra #MahuaMoitra #tmc #kolkatanewstimes1
- Post by JBP NEWS BANGLA1
- সাক্ষাৎকার নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী1
- Post by Jamaluddin Sardar1
- Post by Janotarkantho1
- মশাবাহিত রোগ ডেঙ্গির প্রাদুর্ভাব রোধে মশা নিধনে স্প্রে তেল নিয়ে সাতসকালে মানুষের দুয়ারে জনপ্রতিনিধি। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ১১ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি সুমন কুমার দে মশা মারার তেল স্প্রে নিয়ে হাজির ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। শুধু রাস্তার ড্রেন নয় আবাসন সহ ফাকা বাড়ির ভিতরে ঢুকে স্তূপাকৃতি আবর্জনা জঞ্জালে এবং রাস্তার কালভার্টে ফাক ফোকরে মশার তেল স্প্রে করল ওয়ার্ডের সাফাইকর্মীরা। দাড়িয়ে থেকে সচেতনতা কর্মসূচির তদারকি করলেন ওয়ার্ডের সহ কর্মীদের সাথে নিয়ে জনপ্রিয় পুর প্রতিনিধি সুমন দে। পুর প্রতিনিধি সুমন দে জানান পুরসভার সাফাই অভিযানের পাশাপাশি এই সময় মশার উপদ্রব রুখতে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধনে তেল স্প্রে করে থাকি রুটিন মাফিক পরিষেবা। কিছুটা হলেও বাড়বাড়ন্ত রোখা সম্ভব বলে ধারণা পুর প্রতিনিধির।3
- দক্ষিণ ২৪ পরগনা জেলার , জয়নগর, কুলতলী, মগরাহাট পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, এই বিধানসভা কেন্দ্রে পাঁচ বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো বিজেপি নেতারা1