Shuru
Apke Nagar Ki App…
রাজনৈতিক উত্তাপ চরমে! জিরানপুরে বৈঠক শেষে হামলা, বাড়ি ভাঙচুর ঘিরে তোলপাড় কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার জিরানপুর অঞ্চলে ফের উত্তেজনা! বিজেপির কার্যকর্তা ও পঞ্চায়েত সদস্য পবিত্র বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুথ বিজয় অভিযান কর্মসূচির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
News 20 Bangla
রাজনৈতিক উত্তাপ চরমে! জিরানপুরে বৈঠক শেষে হামলা, বাড়ি ভাঙচুর ঘিরে তোলপাড় কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার জিরানপুর অঞ্চলে ফের উত্তেজনা! বিজেপির কার্যকর্তা ও পঞ্চায়েত সদস্য পবিত্র বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুথ বিজয় অভিযান কর্মসূচির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কাজের প্রলোভন দেখিয়ে আসাম ও উত্তরবঙ্গের তিন নাবালিকাকে মুম্বইয়ে পাচারের চেষ্টা ভেস্তে দিল নিউ আলিপুরদুয়ার জিআরপি। রেলওয়ে পুলিশের তৎপরতায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তিন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ আলিপুরদুয়ার রেলস্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপি। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হয় একদল যাত্রীর গতিবিধি দেখে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। Government Railway Police-এর ডেপুটি সুপারিনটেনডেন্ট তীর্থ সারথী নাথ জানান, প্রথমে নাবালিকারা স্পষ্ট কিছু বলতে না চাইলেও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে যে কাজের লোভ দেখিয়ে তাদের মুম্বইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগ, অভিযুক্ত তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের চাকরির প্রস্তাব দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, নাবালিকাদের নিরাপত্তার স্বার্থে প্রাথমিকভাবে তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালত তাদের চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। জিআরপি জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে পুলিশ প্রশাসনের এই তৎপরতায় সম্ভাব্য বড়সড় মানবপাচার চক্রের একটি অংশের হদিশ মিলেছে বলে মনে করা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।1
- Post by Tapas Roy1
- উচলপুকুরিতে ‘আজকে খেলা হবে’ কর্মসূচি পালিত, তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উৎসাহ মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি অঞ্চলের কালিরহাট বল খেলার মাঠে পালিত হলো ‘আজকে খেলা হবে’ কর্মসূচি। উচলপুকুরি অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজীব রায়, অঞ্চল প্রধান গায়েত্রী বর্মন, উপপ্রধান রাজকুমার বর্মনসহ অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন রাজীব রায় জানান, গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এই অঞ্চলেও ‘খেলা হবে’ কর্মসূচি পালিত হচ্ছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য। স্থানীয়দের অংশগ্রহণে মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ।1
- শীতের শেষ হতে না হতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আর তার সঙ্গে সঙ্গেই ধুপগুড়ি শহর ও আশপাশের এলাকায় বেড়েছে উইপোকার উপদ্রব। ঘরবাড়ি, দোকানপাট, এমনকি সরকারি-বেসরকারি অফিসেও দেখা মিলছে এই ক্ষতিকর পোকামাকড়ের। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।1
- মেখলিগঞ্জে অল্টো ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত১ আহত কয়েকজন। বৃহস্পতিবার ২টা নাগাদ ঘটনাটি ঘটে মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরিতে। ঘটনায় কুচলিবাড়ি থানার পুলিশ পৌঁছায় এবং গাড়িটি উদ্ধার করে। তবে ওই অল্টো গাড়ির চালক পলাতক।1
- ফের হুশিয়ারি দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ২৫ শে ফেব্রুয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এর সাথে কেন্দ্রীয় সরকারের বৈঠক ফলপ্রসু না হলে, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও আসাম থেকে বিজেপিকে উৎখাত করার ডাক কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, বৃহস্পতিবার ময়নাগুড়ি রামশাইতে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের,ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়, সে বৈঠকে সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, বৃহস্পতিবারের বৈঠকে ময়নাগুড়ি ব্লক কমিটির কো-অর্ডিনেটর মনোজ রায় জানান আগামী ২৫শে ফেব্রুয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ও কেএলও চিপ জীবন সিংহের সাথে কেন্দ্রীয় সরকারের যে বৈঠক হতে চলেছে সে বৈঠকে যদি আলোচনার মাধ্যমে কামতাপুর বাসির কোন সমাধান বের না হয় তাহলে উত্তরবঙ্গ ও আসাম রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে বিজেপিকে উৎখাত করা হবে এবং পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনে কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের নিজস্ব প্রার্থী দাঁড় করানো হবে।1
- ডাবগ্রাম ট্রেনিং সেন্টারে গিয়ে ১০ দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মাথাভাঙা থানায় সেরেস্থায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার পঙ্কজ বর্মণের। বৃহস্পতিবার বিকেলে পঙ্কজের নয়ারহাটের বাড়িতে গিয়ে শ্রাদ্ধশান্তির জন্য খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন ভাই সংকোজ বর্মণের হাতে কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা।পুলিশ সুপার পরিবারকে সমবেদনা জানিয়ে ভবিষ্যতে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা এবং সংকোজের চাকরির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। এদিন উপস্থিত ছিলেন এসডিপিও (মাথাভাঙা) সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।1
- বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো অনেক দিন বাকি, তবে এবার কোচবিহারেজেলার রাজনীতিতে উত্ত্যক্ত পরিস্থিতি তৈরি হলো। বিজেপি টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য হওয়ার দরুন এবং তার বাড়িতে বিজেপির বুথ বিজয় অভিযানের মিটিং হওয়ার অভিযোগ তুলে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জিরানপুর এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য পবিত্র বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে পবিত্র স্ত্রী অভিযোগ করেন মিটিং শেষের পর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ দলের কর্মী সমর্থকরা বাড়ি থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অতর্কিত হবে তার বাড়িতে হামলা চালানো হয় এবং বাড়িতে ভাঙচুর করা হয়। বাড়ির আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং লুটপাট চালানো হয় বলে তারা অভিযোগ করে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন বক্তব্য দেওয়া হয়নি।1
- Post by Tapas Roy1