আদিবাসী শিক্ষার্থীদের দাবিতে টিএসইউর স্মারকলিপি:: আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন বা টিএসইউ। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি এই স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপসানু দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরাসহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, রাজ্যের প্রতিটি এসটি ছাত্রাবাসে স্থায়ী ওয়ার্ডেন ও নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অনঙ্গ মোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে পড়ে আহত ছাত্রী জুবিকা ত্রিপুরার চিকিৎসার সম্পূর্ণ খরচ আদিবাসী কল্যাণ দপ্তরকে বহন করতে হবে বলে দাবি জানায় সংগঠনটি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ বের করারও দাবি জানানো হয়েছে। এছাড়া গার্লস হোস্টেলগুলিতে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলে খাবারের গুণগত মান উন্নত করার দাবি জানায় টিএসইউ।
আদিবাসী শিক্ষার্থীদের দাবিতে টিএসইউর স্মারকলিপি:: আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন বা টিএসইউ। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি এই স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপসানু দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরাসহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, রাজ্যের প্রতিটি এসটি ছাত্রাবাসে স্থায়ী ওয়ার্ডেন ও নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অনঙ্গ মোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে পড়ে আহত ছাত্রী জুবিকা ত্রিপুরার চিকিৎসার সম্পূর্ণ খরচ আদিবাসী কল্যাণ দপ্তরকে বহন করতে হবে বলে দাবি জানায় সংগঠনটি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ বের করারও দাবি জানানো হয়েছে। এছাড়া গার্লস হোস্টেলগুলিতে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলে খাবারের গুণগত মান উন্নত করার দাবি জানায় টিএসইউ।
- ..যোগেন্দ্রনগরে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার, গ্রেফতার দুই:: আগরতলার যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক মহিলার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, গত ১১ সেপ্টেম্বর যোগেন্দ্রনগর এলাকায় এক মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে এবং অপরজন পুলিশ রিমান্ডে রয়েছে। পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের চেইনটি গোল্ড লোনের কাছে বন্ধক রেখে প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে পুলিশ সংশ্লিষ্ট স্থান থেকে চেইনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানান ওসি। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আসন্ন পুজোর দিনগুলিতে ছিনতাইসহ অপরাধমূলক ঘটনা রুখতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত টহলদারি জোরদার করা হবে বলেও জানান পূর্ব থানার ওসি।1
- ⭕ চোরের গ্যাংয়ের তিন কট্টর সদস্য গ্রেফতার, মিলল একাধিক সহযোগীর নাম ✍️ নৈশ টহলে বেরিয়ে চোরের একটি সক্রিয় গ্যাংয়ের তিন কট্টর সদস্যকে জালে তুলল আমতলি থানার পুলিশ। সোমবার রাতে বাইপাস রোড এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত একাধিক তথ্য পুলিশের হাতে আসে। ধৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন সহযোগীর নাম জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।1
- মেয়ের বিয়ের জন্য জমানো সঞ্চয় উধাও! পোস্ট অফিসের নাম করে প্রতারণার অভিযোগ, মেলাঘরে অভিযুক্ত এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ মেয়ের বিয়ের জন্য জমানো সঞ্চয় উধাও! পোস্ট অফিসের নাম করে প্রতারণার অভিযোগ, মেলাঘরে অভিযুক্ত এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ1
- *বিশালগড় বাইপাস সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত দুই যুবক* **বিশ্রামগঞ্জ প্রতিনিধি:** মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী একটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন। ঘটনার পর পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে শাহিনুর ইসলামের বাড়ি বেলুনিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।1
- *খোয়াইয়ে শুরু অনূর্ধ্ব-১৭ বালিকাদের রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা* খেলাধুলার ময়দানে ফের এক বড় আয়োজনের সাক্ষী থাকল খোয়াই। শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে State Level School Sports Competition 2026-27-এর অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে খোয়াইয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। খোয়াই সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব-১৭ বয়সের প্রতিভাবান মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করছে। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি এই প্রতিযোগিতা তরুণী খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য নিজেদের প্রতিভা মেলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে।4
- চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা। চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা। এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে। তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।1
- তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ তরতাজা যুবক সুব্রত দেবনাথের মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। চার দিন পর বিশ্রামগঞ্জ ওয়ারেং বাড়ি জাতীয় সড়কে ১৬ চাকার গাড়ি থেকে মুরগির খাবারের বস্তা আনলোডিং করল পুলিশ এবং উদয়পুরের মালিকের কাছে হস্তান্তর করেছে। গাড়িতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়া এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। জাতীয় সড়কে থামানো এই লরির কারণে বড় ধরনের দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী ভীষণভাবে ক্ষেপে যায়। এলাকাবাসীর ক্ষোভ আঁচ করতে পেরে তড়িঘড়ি মঙ্গলবার দুপুরে লরি থেকে মাল আনলোডিং করা হয়।1
- মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধন, অনুষ্ঠিত স্বচ্ছতা অভিযান::: মিলন চক্র ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের শুভ দ্বারোদঘাটন এবং ‘মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর, ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অতিথিরা নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ক্লাব প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় ‘মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান’-এর আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।1