Shuru
Apke Nagar Ki App…
বিজেপির দেওয়া ১৫ লাখের প্রতিশ্রুতি মনে করিয়ে দিল মমতা। সোমবার একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন সবার একাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কেউ দশ হাজার টাকা পেল না। বিজেপি দলটাই একটি ঝুমলাবাজি দল এরা মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।
জনতার খবর - Janatar Khabar
বিজেপির দেওয়া ১৫ লাখের প্রতিশ্রুতি মনে করিয়ে দিল মমতা। সোমবার একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন সবার একাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কেউ দশ হাজার টাকা পেল না। বিজেপি দলটাই একটি ঝুমলাবাজি দল এরা মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সাংবাদিক সম্মেলন করলেন জিসিপিএ এর বিক্ষুব্ধ বংশী পন্থীরা। উপস্থিত ছিলেন GCPA এর পরিমল বর্মন কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মোহন প্রামাণিক জলপাইগুড়ি জেলা সেক্রেটারি, সুবল বর্মন ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি, প্রভাত রায় ময়নাগুড়ি ব্লক সভাপতি সহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা যুব সাধারণ সম্পাদক রণজিৎ বর্মন।1
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দধিরাম রায়-এর সমর্থনে সোমবার হলদিবাড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সরকারি বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, স্লোগান ও প্রচারে মুখরিত হয়ে ওঠে শহর। ব্যাপক জনসমাগম হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাঁদের দাবি, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আসন্ন বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলবে এবং মেখলিগঞ্জ কেন্দ্রে বিজেপির জয়ের পথ আরও সুগম করবে।1
- নির্বাচনের মুখে সোমবার বিকেল থেকে বন্ধ হয়ে গেল ভুটান গেট। পর্যটক ও জরুরি কাজ ছাড়া যাতায়াতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী বৃহস্পতিবার রাজ্যের প্ৰথম দফায় নির্বাচন।আর তাকে কেন্দ্র করেই এদিন থেকে নির্বাচনের দিন অর্থাৎ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ভুটান গেট। এই প্রথম নির্বাচনের এতদিন আগে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ভুটান গেট।সরকার তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই এদিন ভুটান থেকে দেশে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা। জয়গাঁর ভুটান প্রবেশদ্বার দিয়ে কয়েক হাজার শ্রমিকেরা দেশে ফিরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।1
- মিছিলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা1
- ওদলাবাড়ির নক্ষত্র পতন, সাংবাদিক অনুপ সাহা-র জীবনাবসান. উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র পতন ওদলাবাড়ির বিশিষ্ট সাংবাদিক অনুপ সাহা সোমবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার বেলা ১১:৪০ মিনিটে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় উনার মৃত্যু হয়। মৃত্যু কালে অনুপ সাহার বয়স হয়েছিলো ৫৯ বছর। । তাঁর প্রয়াণে ওদলাবাড়ি সহ গোটা ডুয়ার্সের সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করেই বাড়িতে কাজ করার সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁর তীব্র মাথাব্যথা শুরু হলে দ্রুত তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা জানান যে তাঁর মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। গত কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।1
- শীতলকুচি পুনরুদ্ধারের লক্ষ্যে লাগাতার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বামপন্থীরা। মিছিল, মিটিং, জনসংযোগ ও পথসভার মাধ্যমে বিভিন্ন এলাকায় জোরদার প্রচারে নেমেছেন বাম নেতৃত্ব। রবিবার খলিসামারি অঞ্চলের সরকারের হাট বাজারে গোসাইরহাট এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য নারায়ণ বর্মন, এরিয়া কমিটির সদস্য চন্দন বর্মন, বিশ্বনাথ প্রামানিক, বীরের বর্মন, মদন দাস, রবীন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এক সময় শীতলকুচি বামেদের শক্ত ঘাঁটি ছিল। সেই পুরনো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই ভোটের শেষ মুহূর্তে জোরদার প্রচার চালাচ্ছে বাম শিবির। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি শীতলকুচিতে লাল ঘাঁটি পুনরুদ্ধার সম্ভব হবে? তার উত্তর মিলবে ৪ঠা মে। সেদিকেই তাকিয়ে গোটা শীতলকুচিবাসী।1
- এতদিন বিজেপি যাদেরকে সামনে ব্যানার হাতে বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য হিসেবে প্রচার করেছিল,সামনে এগিয়ে গিয়ে নিজেদের ধর্মনিরপেক্ষ দল হিসেবে প্রচার করেছিল তারাই বিজেপিকে ছেড়ে যোগ দিলো তৃণমূলে। যোগ দিয়েই ধূপগুড়ির প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় এর জন্য কাজ করবেন বলে জানালো নবাগতরা। #TMC #AITC #BJP #BENGALELECTION20261
- ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা ও রোড শো করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিন বিকেল নাগাদ তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের বাড়ি হয়ে সাপটিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের সুস্তির হাট বাজারে একটি জনসভা করেন। সুস্তিরহাটে জনসভা শেষ করে সাপটি বাড়ি বাজার পর্যন্ত হুডখোলা গাড়িতে রোড শো করেন। জনসভা এবং রোড শোতে এদিন কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।1
- পদত্যাগের কয়েকদিন পরেই স্বমহিমায় রাজেশ ছেত্রী: মাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বুলু চিক বাইকের সমর্থনে বিশাল র্যালি রাজনৈতিক আবহে জলপাইগুড়ি জেলার মাল বিধানসভা কেন্দ্রের বাগরাকোট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এক বিশাল র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালির মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় তৃণমূল নেতা রাজেশ ছেত্রী। উল্লেখ্য গত কয়েকদিন আগে দলের সমস্ত পদ থেকে রাজেশ ছেত্রী ইস্তফা দিয়েছিলেন। তাঁর এই পদত্যাগে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে আজ তিনি আবারও দলীয় কর্মসূচিতে স্বমহিমায় ফিরে এলেন।1