আলুর দামে ধস, ভিন রাজ্যে রপ্তানিতে বাধার অভিযোগে গড়বেতায় বিক্ষোভ রাজ্যে আলুর দাম তলানিতে ঠেকেছে। এরই মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকারের বাধার অভিযোগে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী ও চাষিরা। ব্যবসায়ীরা আলু কেনাবেচায় আগ্রহ হারানোয় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বৃহস্পতিবার গড়বেতা বিজেপি নেতৃত্বের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা প্রদীপ লোধা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রপ্তানিতে প্রশাসনিক বাধার কারণে রাজ্যের বাজারে আলুর অতিরিক্ত জোগান তৈরি হয়েছে। ফলে দাম পড়ে গিয়ে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। বিক্ষোভ থেকে চাষিদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং আলু রপ্তানিতে বাধা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপও দাবি করেন বিক্ষোভকারীরা।

- ঝাড়গ্রাম শহরের গ্যাস এজেন্সির অফিস গুলিতে সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা যায়। অনেকেই সাইকেলে ও মোটরবাইকের পেছনে খালি গ্যাসের ট্যাঙ্কি নিয়ে হাজির হয়েছে। তাঁদের অভিযোগ অনলাইনে গ্যাস বুকিং করা যাচ্ছে না । অফিসে ফোন করা হলেও কেউ ফোন তুলছে না। তাই বাধ্য হয়ে গ্যাস নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা।1
- চলবে না" মোবাইল রিচার্জে ২৮ দিনের চক্র ও ইনকামিং পরিষেবা বন্ধের বিরুদ্ধে সংসদে সরব হলেন সাংসদ রাঘব চাড্ডা! #RaghavChadha #SansadTv #AAP #NewDelhi #mobilerecharge #PoliticalDebate1
- #DriverProtest : अत्यधिक जुर्माने के विरोध में सड़क जाम, मिदनापुर के एनायतपुर में ड्राइवरों का प्रदर्शन। #paschimmedinipur #potatoes #loaderdrivers #protestaginst #rto #Police #kharagpurnews91
- আলু দাম নেই রাজ্যে, আলুর দাম তলানিতে থেকেছে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকার, ব্যবসা করতে নারাজ ব্যবসায়ীরা ভিন রাজ্যের ব্যাপক ক্ষতির মুখে চাষিরা একাধিক দাবি নিয়ে গড়বেতা বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি গরবেতা বিজেপি নেতৃত্বে। উপস্থিত রাজ্য বিজেপি নেতৃত্ব প্রদীপ লোধা।1
- এক সুন্দর স্বর্ণ যুগের গানের ডালি নিয়ে সুন্দর দৃশ্য1
- আলু চাষে ক্ষতি দাম নেই পারিবারিক বিবাদ বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের। এমনই অভিযোগ মৃতের পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজনের, ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামের বাসিন্দা রাখাল আড়ি পরিবারের দাবি ভাগে চার বিঘা আলু চাষ করেছিলসে। এই আলু চাষ করতে আনুমানিক প্রায় এক লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল, স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিল সে। নিজস্ব সম্পত্তি বলতে মাত্র ১০ কাঠা, মা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার । আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতে শুরু করতেই আলুর দাম নেই বর্তমানে আজ আলুর দাম ৩২০ টাকা কুইন্টাল। এই নিয়েই স্বামী স্ত্রীর বিবাদ, আর সেই বিবাদের জেরেই কীটনাশক খায় শুক্রবার সন্ধায় তারপরে তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় শেষ রক্ষা হয়নি বুধবার রাতে মৃত্যু হয় রাখালের। পরিবার সহ এলাকার মানুষের দাবি আলু চাষে ক্ষতি ঋণ করে চাষ আর সেই জন্যই আত্মহত্যা করেছে রাখাল। তবে কৃষকের মৃত্যুতে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তবে এ বিষয়ে চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়া বলেন রাখাল তৃণমূলের কর্মী ছিল এই পরিবারের পাশে তারা থাকবেন।2
- ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় মেন রোডের উপর একটি রেস্তোরাঁর বাইরে গ্যাসের কারণে রেস্তোরাঁ বন্ধ থাকবে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাসের উপরে ভরসা করেই রেস্তোরাঁটির তিন বেলার রান্না চলে। সকালে ব্রেকফাস্টের খাবার পাওয়ার পাশাপাশি দুপুরের মধ্যাহ্নভোজন এবং সন্ধ্যায় ইন্ডিয়ান ,চাইনিজ খাবার পাওয়া যায় রেস্তোরাঁয়। রেস্তোরাঁর এক কর্মী উজ্জ্বল পাল বলেন,'আমাদের রেস্তোরাঁয় প্রতিদিন ১৯ কিলো ওজনের এক থেকে দেড়টি গ্যাস খরচ হয়। গতকাল থেকে গ্যাসের এজেন্ট কে ফোন করা হলেও ফোন ধরছেনা। ফলে গ্যাসের অভাবে আজ দুপুর থেকেই রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছেন মালিক। গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলে পুনরায় চালু করা হবে'।4
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ কি বলছেন দেখুন #kharagpurjagoran #reelsfacebookviralシ #facebookreelsviral #gasprices1