Shuru
Apke Nagar Ki App…
তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তুফানগঞ্জ ও নাটাবাড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা করলেন সিপিএম প্রার্থীরা। ৯ নং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ধনঞ্জয় রাভা এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী আকিক হাসান এদিন তাঁদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই মনোনয়ন জমার প্রক্রিয়া সম্পন্ন হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীরা দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন।
কোচবিহার নিউজ
তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তুফানগঞ্জ ও নাটাবাড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা করলেন সিপিএম প্রার্থীরা। ৯ নং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ধনঞ্জয় রাভা এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী আকিক হাসান এদিন তাঁদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই মনোনয়ন জমার প্রক্রিয়া সম্পন্ন হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীরা দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দিনহাটায় মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে পুলিশকে তোপ দাগলেন বিজেপি নেত্রী সাবানা খাতুন1
- দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ নমিনেশন জমা দেবার সময় কি পাঠ করলেন।1
- Post by Anirban Barma3
- হনুমান জয়ন্তী উপলক্ষে তুফানগঞ্জ শহরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশ নেন বহু ধর্মপ্রাণ মানুষ ও সংগঠনের কর্মী-সমর্থকরা। তাদের হাতে ছিল পতাকা ও ব্যানার, পাশাপাশি শ্রী হনুমানের ছবি নিয়ে ভক্তিমূলক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রার সময় শহরের বিভিন্ন জায়গায় ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই হনুমান জয়ন্তী উপলক্ষে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয় এবং এর মাধ্যমে ধর্মীয় ঐক্য ও ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। শোভাযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবেই পুরো কর্মসূচি সম্পন্ন হয়।1
- 📍মনোনয়নপত্র জমা দিয়ে কি বললেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক1
- দিনহাটাতে একসাথে তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উভয় দলের কর্মী সমর্থকদের। পুলিশের উপর চড়াও হলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের স্লোগান দেওয়া দেখে এগিয়ে আসতে ধরলে পুলিশ পুলিশ তাদের যখন আটকাতে যায় তখনই তারা পুলিশের উপর চড়াও হয়।1
- দিনদুপুরে টোটো করে ছাগল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা বুধবার বিকেলে দিনহাটা কৃষি ফার্ম সংলগ্ন বড় বোয়ালমারী এলাকায় ঘটে চাঞ্চল্যকর ছাগল চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই একটি ছাগল নিখোঁজ হয়ে যায়। এরপর এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু ছাগলটির কোনও হদিস মেলেনি। পরবর্তীতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে পুরো ঘটনার চিত্র। ফুটেজে দেখা যায়, এক টোটো চালক প্রথমে টোটো করে ওই এলাকায় আসে এবং কিছুক্ষণ ধরে ছাগলটির উপর নজর রাখে। পরে সুযোগ বুঝে ছাগলটিকে খাবার দিয়ে নিজের নিয়ন্ত্রণে আনে। এরপর আশেপাশে ফাঁকা বুঝেই টোটোতে তুলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই কায়দায় এলাকায় একাধিক ছাগল চুরির ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ছাগল চুরির এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজই এখন ভাইরাল হয়েছে এলাকায়।1
- *মহকুমা শাসক করনের সামনে নমিনেশন জমা দেওয়ার সময়, মুখোমুখি তৃণমূল বিজেপি কি বললেন তৃণমূল কর্মী।1