নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, আইন-শৃঙ্খলা ও সুশাসন নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, আইন-শৃঙ্খলা ও সুশাসন নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কৃষ্ণ সাহা, নবান্ন :- আজ সোমবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব শ্রী দুষ্মন্ত নারিয়ালা (IAS), স্বরাষ্ট্রসচিব শ্রীমতী সঙ্ঘামিত্রা ঘোষ (IAS), রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্ত (IPS) এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ (IPS)। সূত্রের খবর, রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের বিভিন্ন স্তরে আরও স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “দায়িত্বশীল, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।” এছাড়াও তিনি স্পষ্ট বার্তা দেন যে, রাজ্যের জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই সরকারের প্রাথমিক অগ্রাধিকার। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

- “মানব গুহর নির্দেশে চেয়ারম্যানের অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা”1
- সোনামুখীতে টোটো ইউনিয়নের পক্ষ থেকে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। টোটো নিয়ে শহরের রাস্তা পরিক্রমা করে নিজেদের জয় উদযাপন করেন চালকরা।1
- দীর্ঘ ১৫ বছর পর বাঁকুড়া জেলা পেল রাজ্যের পূর্ণ মন্ত্রী, শপথ নিলেন রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহল থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে তাঁর আগমনে বাঁকুড়ায় বিজেপি কর্মীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। মন্ত্রী হিসেবে তিনি জঙ্গলমহলের স্কুলে শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।1
- "মুখ্যমন্ত্রী হয়েও অহংকারশূন্য!", বললেন হিরণ্ময় গোস্বামী Suvendu Adhikari #1
- হুগলির গোঘাট স্টেশনে যাওয়ার আন্ডারপাস রাস্তায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। ফলে পথচারী ও যানবাহনের যাতায়াত ব্যাহত হচ্ছে, নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় দিনের পর দিন এই সমস্যা জিইয়ে রয়েছে।1
- উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রবিবার বিকেলে খড়্গপুরের বাংলোতে পৌঁছালেন দিলীপ ঘোষ। তাঁকে স্বাগত জানাতে বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থক ও বিভিন্ন সংগঠনের ভিড় ছিল চোখে পড়ার মতো। মা ও দিদিও উপস্থিত ছিলেন; সদ্য নির্বাচিত উপ-মুখ্যমন্ত্রীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়।1
- পশ্চিমবঙ্গে ভোটে জেতার পর এক বিজেপি নেতাকে গরুর মাংসের দোকানে দেখা গেছে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন। নেতা নিজেই পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন।1
- “রেলের জমি দখলমুক্ত করতে অভিযান, রাতারাতি ভা*ঙা হল একের পর এক দোকান”1