সুপারি চুরি করতে এসে পাকড়াও! তারপর গণধোলাই বুধবার দুপুর নাগাদ ময়নাগুড়ি নতুন বাজারে একটি দোকানে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটলো। স্থানীয় কিছু টোটো চালক বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে নেয় চুরির ঘটনা। এরপরেই উত্তেজিত জনতা তাকে আটক করে খুঁটিতে বেঁধে রেখে মারধোর শুরু করে। পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম শুভঙ্কর পান্ডে। তার বাড়ি ঘুঘুডাঙ্গা এলাকায়। এদিকে ঘটনার পরেই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন ওই দোকানের মালিক সঞ্জীব দাস। তিনি নতুন বাজারে খুচরো পান সুপারির দোকান করেন। সেই দোকান চালিয়েই নিজের সংসার চালান তিনি। কিন্তু তার দোকান থেকে বুধবার এক যুবক প্রায় ৫ কেজি সুপারির একটি প্যাকেট নিয়ে পালানোর চেষ্টা করেন। এরপরেই স্থানীয়রা তা আটকে দেন। এই বিষয়ে দোকান মালিক সঞ্জীব দাস বলেন," আমার ছোট পান সুপারির ব্যবসা আছে। দোকান প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে পুরান বাজারে মাল করতে গিয়েছিলাম। পরবর্তীতে ঘটনাটি জানতে পারি।"

- Post by Utpal Roy MNG1
- জামিন পেলেন মোফাক্কেরুল মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনায় একটি মামলায় মোফাক্কেরুল ইসলামকে জামিন দিল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার ১০ হাজার টাকার বন্ডে তাকে জামিন দেন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়। তবে, আর একটি মামলায় আইনজীবী মোফাক্কেরুলকে ৩০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। ফলে এখনই সে ছাড়া পাবে না। এই ঘটনায় ১২টি মামলা দায়ের করা হয়েছে।1
- মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে এসে সাফ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরী করতে দেওয়া হবেনা।1
- রাজগঞ্জে যুবক খু*নে গ্রেপ্তার বাবা ও ভাই, ফরেনসিক তদন্তে চাঞ্চল্য #রাজগঞ্জ #জলপাইগুড়ি #খুন #গ্রেপ্তার #পারিবারিক_বিবাদ #ফরেনসিক_তদন্ত #ব্রেকিং_নিউজ #ক্রাইম_নিউজ #WestBengalNews #CrimeUpdate1
- Hemant Biswa Sharma Election Campaign at Phansidewa Assambly Darjeeling WB1
- सनसनीखेज वीडियो तेजी से वायरल हो रहा है, जिसमें एक आलीशान इमारत भीषण आग की चपेट में नजर आ रही है। वीडियो के साथ दावा किया जा रहा है कि यह घर अमेरिका के पूर्व राष्ट्रपति Donald Trump का है और जनता के गुस्से का नतीजा है। हालांकि, अभी तक इस दावे की कोई आधिकारिक पुष्टि नहीं हुई है। विशेषज्ञों और फैक्ट-चेक करने वाली एजेंसियों का कहना है कि ऐसे वायरल वीडियो अक्सर भ्रामक भी हो सकते हैं, इसलिए बिना पुष्टि के इन पर विश्वास करना खतरनाक हो सकता है। वीडियो में दिख रही आग इतनी भयावह है कि ऊंची इमारत से काले धुएं का गुबार आसमान तक उठता दिखाई दे रहा है, जबकि नीचे खड़ी भीड़ तमाशबीन बनी हुई है। यह दृश्य अपने आप में कई सवाल खड़े करता है—क्या यह किसी हादसे का नतीजा है, या फिर किसी साजिश की कहानी? “आपकी जंग” की पड़ताल जारी है। सच्चाई क्या है, यह सामने आना अभी बाकी है। लेकिन एक बात साफ है—सोशल मीडिया की आग, असली आग से भी ज्यादा तेजी से फैलती है… और कई बार सच्चाई को भी राख कर देती है।1
- নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে বাড়িতেই ভোট দিলেন পদ্মশ্রী সম্মান প্রাপক মঙ্গলা কান্ত রায়। বছরের শুরুর দিনেই ভোট কর্মী ও কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে পৌঁছে ভোট গ্রহণ করেন। ময়নাগুড়ি ব্লকে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। বয়স প্রায় ১০৪ বছর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বয়স্ক ব্যক্তিদের পোস্টাল ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই অনুযায়ী বুধবার পদ্মশ্রী মঙ্গলকান্ত রায়ের বাড়িতে এসে ভোট গ্রহণ করেন ভোট কর্মীরা।1
- সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত মমতা বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, 'সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।'1
- হুমায়ুন কবীর বলছে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাবো। আরে এটা কি তোমার বাপের জায়গা নাকি?1