Shuru
Apke Nagar Ki App…
আজকের বেলা ১২টায় কর্মব্যস্ত কলকাতা শিয়ালদা স্টেশনের ঘটনা। মানবিকতা দেখিয়ে কেউ এগিয়ে আসলো না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।।
News Reporter সাংবাদিক
আজকের বেলা ১২টায় কর্মব্যস্ত কলকাতা শিয়ালদা স্টেশনের ঘটনা। মানবিকতা দেখিয়ে কেউ এগিয়ে আসলো না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। এদিন এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন ধনঞ্জয় রাভা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। প্রচারের সময় তিনি কর্মসংস্থান, রাস্তা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে পরিবর্তনের ডাক দেন তিনি। ধনঞ্জয় রাভা বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। উন্নয়নের নামে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।” এদিন তাঁর সঙ্গে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানান তাঁরা এবং দলীয় প্রতীককে সমর্থন করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দাদের একাংশ ধনঞ্জয় রাভার এই প্রচারকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন না হওয়ায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।1
- Post by Jakir Islam1
- সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের1
- মানবিকতার অনন্য নজির দেখা গেল দিনহাটায়। শহরের পাঁচমাথা মোড়ে তৃণমূলের পথসভা চলাকালীন একটি অ্যাম্বুলেন্স ছুটে আসে। তার গন্তব্য ছিল দিনহাটা মহকুমা হাসপাতাল। এরপরেই দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকরা সেই অ্যাম্বুলেন্সকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য পথ বের করে দেয়। আর এই নিয়ে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন তৃণমূল কর্মীদের।1
- কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত বরোরাংরশ গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে এই রাস্তাটা সিপিআইএম আর শাসন কাল থেকে কোনদিন কাজ করা হয়নি। এই রাস্তাটি নিসাদু রায় এর পুকুর পার থেকে অধীর রায় এর বাড়ি পর্যন্ত। রাস্তাটা এত টাই বেহাল যে একটু বৃষ্টি হলেই এখানকার মানুষ জনেরা চলাফেরার জন্য সমস্যায় পড়ে।1
- আলিপুরদুয়ার নাবালিকা মেয়ের ধর্ষনের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ I আর দোষীর শাস্তির দাবিতে শালকুমার এলাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পরবর্তীতে সোনপুর ফাঁড়ির ওসি উঠিয়ে দিলে অভিযোগকারীররা বাড়ির সামনে মিছিল করে যান Iপুলিশ আটকানোর চেষ্টা করলেও কয়েকশো গ্রামবাসী সেই অভিযুক্তর বাড়ি গিয়ে ভাঙচুর চালায়, পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী থামানোর চেষ্টা চালায় I বাড়ি ভাঙচুর চালানোর পড়ে পুলিশ সেখানে থেকে সড়িয়ে দেয় উত্তেজিত জনতাকে I ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং আলিপুরদুয়ার পুলিশ সুপারও আসে I1
- কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তুফানগঞ্জ কালীবাড়ি আরএমপি মাঠে আয়োজিত জনসভা থেকে মঙ্গলবার তীব্র ভাষায় কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -কে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী । সভা থেকে তিনি বিজেপির ধর্মীয় রাজনীতির কৌশল নিয়ে কড়া সমালোচনা করে বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ভারতীয় জনতা পার্টি ধর্মকে হাতিয়ার করছে। তাঁর কথায়, “যারা নিজেদের হিন্দু ধর্মের ধারক-বাহক বলে দাবি করে, তারা ভোটের সময় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে।” গত ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গ টেনে অভিষেক অভিযোগ করেন, সভাস্থলের খুব কাছেই থাকা মদন মোহন মন্দির -এ প্রধানমন্ত্রী পুজো দিতে যাননি। তিনি বলেন, “কোচবিহারে এলে আমাদের সবার উচিত মদনমোহন মন্দিরে প্রণাম করা। কিন্তু প্রধানমন্ত্রী ধর্মের কথা বললেও সেই অনুভূতিটুকু দেখাননি।” এদিন কেন্দ্রীয় প্রকল্প নিয়েও সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তাঁর দাবি, যদি প্রমাণ করা যায় যে কোচবিহারের কোনও গরিব মানুষের অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পৌঁছেছে, তাহলে তিনি আর রাজ্যে প্রচার করবেন না। একই সঙ্গে তিনি গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে কেন্দ্রের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা এবং অন্যদিকে ধর্মীয় ইস্যুতে বিজেপিকে চাপে ফেলার কৌশল—এই দুই দিক থেকেই চাপ তৈরির চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার জেলায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ধারাবাহিক জনসভা, পাল্টা অভিযোগ এবং প্রচারের লড়াইয়ে জমে উঠেছে ভোটের ময়দান। নাটাবাড়ির এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই রাজনৈতিক তরজাকে আরও উস্কে দিল বলেই মনে করা হচ্ছে।1
- কিশামত দশগ্রামে জোরদার প্রচারে বিজেপি প্রার্থী অজয় রায়, জনসংযোগে বাড়তি জোর1
- দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায় কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে নির্বাচনী প্রচার চালান।1