দক্ষিণ কদমতলায় পুকুর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য। ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায় শনিবার সকালে এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হওয়া দেহটি এতটাই বিকৃত অবস্থায় ছিল যে, মুখমণ্ডলের আঘাতের কারণে প্রাথমিকভাবে সনাক্ত করাই কঠিন হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জমির উদ্দিন (৪০)। তাঁর বাড়ি দক্ষিণ কদমতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার পাশের পুকুরে একটি দেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কদমতলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল ঘিরে চাঞ্চল্য আরও বাড়ে যখন দেখা যায়, পুকুরের পাশের রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। স্থানীয়দের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের সদস্যরাও সরাসরি খুনের অভিযোগ তুলেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে নামানো হচ্ছে ডগ স্কোয়াড। ইতিমধ্যেই প্রাথমিক সন্দেহের ভিত্তিতে দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পুলিশ দ্রুত রহস্য উদঘাটনে তৎপর হয়েছে।

- Script -আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে উত্তর ত্রিপুরায়। এরই মধ্যে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আজ রবিবার দুপুর প্রায় ২টা নাগাদ যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সুবিশাল রেলি। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে রেলিটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। রেলিতে উপস্থিত ছিলেন সুশান্ত দেব যুব মোর্চার রাজ্য সভাপতি এবং বিশালগরের বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। রেলিটি ধর্মনগরের বিবিবিআই ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। পুরো রুট জুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে ধর্মনগর শহর। দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুশান্ত দেব বলেন, এদিনের এই বিশাল সমাবেশ প্রমাণ করে দিয়েছে যে বিজেপির পক্ষে জনসমর্থন বিপুল। তিনি দাবি করেন, আসন্ন উপনির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে জনতা। পাশাপাশি তিনি আরও বলেন, ধর্মনগরের যুবক-যুবতীরা বিজেপির সঙ্গে রয়েছে এবং বিজেপি এমন একটি রাজনৈতিক দল, যা যুবসমাজকে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করে। সব মিলিয়ে, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, আজকের এই রেলি তারই স্পষ্ট ইঙ্গিত দিল।1
- আজ দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ যুব মোর্চার উদ্যোগে আসন্ন ৫৬ নং ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য বাইক র্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগরের বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিটি বিবিবিআই ময়দান থেকে সূচনা হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় বিবিবিআই ময়দানে এসে সমাপ্ত হয়। পুরো র্যালি জুড়ে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের উপস্থিতি র্যালিটিকে আরও প্রাণবন্ত করে তোলে, যা আসন্ন উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক আবহকে আরও তীব্র করে তুলেছে।1
- Post by Shahid1
- 𝙿𝚊𝚗𝚌𝚑𝚊 𝙽𝚊𝚐𝚊𝚛 𝚖𝚊𝚒𝚗 𝚊𝚊𝚓 𝙱𝙹𝙿 𝚔𝚊 𝚛𝚊𝚒𝚕𝚒 𝚔𝚊𝚛 𝚛𝚊𝚑𝚊 𝚑𝚊𝚒2
- ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের সারদাপল্লী এলাকায় রাতের অন্ধকারে এক দমকল বাহিনীর কর্মীর বাড়িতে হানা দিলো চোরের দল। চোরেরা নিয়ে গেল নগদ অর্থ ও স্বর্ণালংকার।1
- তেলিয়ামুড়া র/ণ/ক্ষে/ত্র: হাতির হামলায় মৃ/ত্যু, ক্ষো/ভে উ/ত্তাল জনতা — প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন1
- 📍কদমতলা, ৪ এপ্রিল।। ✍️ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায় শনিবার সকালে একটি পুকুর থেকে জনৈক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের একটি পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।1
- উপনির্বাচন ও এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এর উপস্থিতে পুলিশের শীর্ষ আধিকারিকদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি এবং বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, উনোকুটি জেলা পুলিশ সুপার সুদম্বীকা আর, ধর্মনগর থানার পুলিশ আধিকারিক মিনা দেববর্মা সহ উত্তর ও উনোকুটি জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা নির্বাচনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের উপর জোর দেন।1