আবারও রাস্তার ধারে ধস, আতঙ্কে এলাকাবাসী। দুর্গাপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কনিষ্ক মোড়ে দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার প্রধান সড়কের পাশে হঠাৎ ধস নামায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মিনিটের মধ্যে একটি ছোট গর্ত দ্রুত বড় আকার ধারণ করে এবং রাস্তার অংশ বসে যেতে শুরু করে। ঘটনার খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়। উল্লেখ্য, এর আগেও সেকেন্ডারি মোড় এবং সি.আর. দাস–কনিষ্ক সংলগ্ন এলাকায় বড় ধসের ঘটনা ঘটেছিল। ফলে নতুন করে ধস নামায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এবং ইস্পাত সংস্থার আধিকারিকরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পথচারী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে গোটা এলাকাটি কর্ডন করে ঘিরে ফেলা হয়। যদিও এই ঘটনায় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবুও বারবার এই ধরনের ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা না করলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।

- Post by News Arambagh Town1
- আমাদের প্রতিরোধ করে এগিয়ে চলার শক্তির যেমন প্রয়োজন,,? আবার সঠিক বিচার ধারণার সাথে এগিয়ে চলাও প্রয়োজন ভবিষ্যতের দিকে,,? যা তোমার ন্যায্য চাওয়া পাওয়া সম্পূর্ণ হয়ে এগিয়ে চলবে তোমার জীবনের এই ধারাবাহিকতার হিসাব অনুযায়ী।?1
- আজ ২০শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও শীতের আমেজ রয়েছে যথেষ্ট। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বাতাসে আদ্রতার পরিমাণ ৭২ শতাংশ এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই1
- কোতুলপুর ব্লকের অন্তর্গত শিরোমনিপুরের আটপটি এলাকায় কোতুলপুর থানার পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এলাকার সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন সম্পর্কে ধারণা প্রদান এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলাই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন সাইবার অপরাধ, মহিলাদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ম মেনে চলা, বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। এছাড়াও, যে কোনো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেই বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন আরও শিবিরের আয়োজনের দাবি জানান। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং সচেতন সমাজ গঠনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা।1
- ভাড়া বাড়ী ও দরিদ্র কে হার মানিয়ে একের পর এক মেডেল এবং আবুধাবি থেকে জোড়া স্বর্ণ জয় তারকেশ্বরের গর্ব এট্যালেটিক বুলটি রায় এর।।1
- Post by JBP NEWS BANGLA1
- মালদায় চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা "নমস্কার, আপনারা দেখছেন পি.বি.এন বাংলা নিউজ। মালদহে চাকরির নামে এবার এক ভয়ংকর জালিয়াতির পর্দা ফাঁস! প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক-যুবতীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠল কালিয়াচকের এক বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে।" "অভিযোগের তির সুজাপুরের অবস্থিত ‘মালদা মিশন হাসপাতাল’ নামে একটি বেসরকারি নার্সিং হোমের দিকে। জানা যাচ্ছে, গত ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের বন্যা বইয়ে দেওয়া হয়। বলা হয়েছিল, ৪০০ বেডের বিশাল এক হাসপাতালে কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে। নার্সিং থেকে শুরু করে গ্রুপ-ডি, টেকনিশিয়ান এবং সিকিউরিটি—সব পদেই ছিল চাকরির হাতছানি। কিন্তু এর আড়ালেই যে পাতা ছিল বিশাল এক ফাঁদ, তা হয়তো কল্পনাও করতে পারেননি পশ্চিমবঙ্গের এবং ভিন রাজ্যের কয়েক হাজার বেকার যুবক-যুবতী।" (প্রতারণার পদ্ধতি) "প্রতারিতদের অভিযোগ, ইন্টারভিউ দেওয়ার পর ইউনিফর্ম, ট্রেনিং এবং ভেরিফিকেশনের নামে প্রত্যেকের কাছ থেকে তোলা হয় ৫ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। এমনকি বেশি বেতনের টোপ দিয়েও হাতিয়ে নেওয়া হয় বড় অংকের টাকা। হিসেবে দেখা যাচ্ছে, এই কয়েক মাসে বেকারদের পকেট থেকে কয়েক কোটি টাকা লুট করেছে অভিযুক্ত নাজিউল সেখ ও তাঁর বোন।" (বর্তমান পরিস্থিতি ও পুলিশের ভূমিকা) "দু’মাসের মধ্যে কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বছর পার হয়ে গিয়েছে, কিন্তু চাকরির দেখা মেলেনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে জুটছে হুমকি। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে—প্রতারিতরা কালিয়াচক থানায় গেলেও তাঁদের অভিযোগপত্র নেওয়া হয়নি বলে দাবি করেছেন তাঁরা। অগত্যা বিচার চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন সর্বস্বান্ত কয়েক হাজার চাকরিপ্রার্থী।" "এখন প্রশ্ন একটাই, প্রশাসনের নাকের ডগায় কীভাবে চলল এত বড় প্রতারণা চক্র? কবে গ্রেফতার হবে অভিযুক্তরা? তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে আমাদের। নজর রাখুন পি.বি.এন বাংলা নিউজে।"7
- Post by News Arambagh Town1