গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুন্তি-কড়াই হাতে পথে মহিলা তৃণমূল, মাটির উনুনে ডিম ভেজে অভিনব বিক্ষোভ আরামবাগে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভে সামিল হল আরামবাগ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার আরামবাগ হাসপাতাল মোড়ে খুন্তি, কড়াই ও গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে বিক্ষোভ দেখান মহিলা কর্মীরা। প্রতিবাদের অংশ হিসেবে রাস্তার ধারে মাটির উনুন বসিয়ে গাছের শুকনো পাতা জ্বালিয়ে আগুন ধরানো হয়। এরপর সেই উনুনেই কড়াই বসিয়ে ডিম ভেজে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। মহিলা তৃণমূল কংগ্রেসের দাবি, ক্রমাগত রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে রান্নার খরচ সামলানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তাই এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই তাদের এই প্রতীকী আন্দোলন। বিক্ষোভস্থলে উপস্থিত নেত্রীদের বক্তব্য, অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমাতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মিতা বাগ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কাকুলি রায়, আরামবাগ টাউনের সভাপতি রূপক মুখার্জী, আরামবাগের ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, সহ-সভাপতি রফিক সাহা, আরান্ডি-১ অঞ্চলের সভাপতি মনির উদ্দিন ও আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী

- Nurselimmolla1
- পরিবর্তন যাত্রায় মেজাজে সুকান্ত মজুমদার, বাঁকুড়ায় জেসিবি-তে চেপে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর।"#BJPWestBengal #SukantaMajumdar #Bankura #BulldozerRaj #PoliticsNewsKhatra #BankuraNews #BJP #WestBengalPolitics #Bulldozer #মুখার্জীনিউজ #মুখার্জীনিউজ1
- Post by Artist Satyam1
- ঘাটাল শহরের কলেজমোড়ে পথদুর্ঘটনাতে মৃত ১ মোটর সাইকেল আরোহী। সোমবার দুপুরে ঘাটাল পাঁশকুঁড়া রোডে ঘড়ি মোড়ের সামনে রাস্তা ক্রসিং এ পার হবার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রান গেলো ১ ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম রমাপদ দোলই বাড়ি ঘাটাল থানার মান্দারপুর বাড়গোবিন্দ এলাকায়। পুলিশ ঘাতক লরিকে আটক করেছে।1
- Post by JBP NEWS BANGLA1
- Post by NEWS 24 BANGLA1
- Post by Artist Satyam1
- Post by মুখার্জী নিউজ1
- SIR ভোটার তালিকা থেকে বাদ পরে যাওয়া মানুষদের আপিল আবেদন জমা দেওয়ার জন্য হুগলী জেলা শাসকের নির্বাচন দপ্তরে ভিড় জমেছে।1