বিরবাহা ঝাড়গ্রামের উন্নয়ন করেনি বলেই বিনপুরে পাঠিয়েছে তৃণমূল, কটাক্ষ বিজেপি প্রার্থী প্রণতের ঝাড়গ্রাম : বিনপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল - বিজেপির। তৃণমূলের প্রার্থীর বিদায়ী বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। অন্যদিকে বিজেপির প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। দুই দলে প্রার্থীই নেমে পড়েছে জোরদার নির্বাচনী প্রচারে। মঙ্গলবার সকালে বিনপুর ২ ব্লকের হাড়দা এলাকার একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে মোটরবাইক র্যালির ও বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার শুরু করেন। বিজেপি প্রার্থী প্রণত টুডু। কয়েকশো মোটরবাইক নিয়ে র্যালির মধ্যে হুডখোলা গাড়িতে ছিলেন প্রার্থী। গ্রামের মধ্যে থেকে নেমে মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে আলিঙ্গন করতে দেখা যায় প্রার্থীকে। এদিন সারাদিন ধরে মোটরবাইক র্যালি ও জনসংযোগ রয়েছে প্রণতের। এদিন হাড়দা, কাকক্ষপাল, বাতাবনী, ডোমশোল, সাঁকরাইলে মোটরবাইক র্যালির শেষে হাড়দায় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজের কর্মসুচি রয়েছে তাঁর। তারপর , শিরিষবনি, ষাঁড়পুরা ও আউলিয়াতে জনসংযোগ কর্মসূচি রয়েছে প্রণতের। প্রণত টুডু এদিন বলেন,' এই এলাকার বাসিন্দারা খুবই সমস্যার মধ্যে রয়েছে। এখনকার মানুষের পানীয় জলের সমস্যা রয়েছে । নির্বাচনে জয়ী হলেও আগেই পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। মিটিং, মিছিল , বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চলছে। মানুষ আমাদের পাশেই রয়েছে '। নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা বিজেপিকে প্রতিপক্ষ মানেন না বলে তিনি দাবি করেছিলেন । বিরবাহা বলে ছিলেন,' সমানে সমানে লড়াই হয়। বিজেপির কোন সংগঠন নেই । আমি বিজেপিকে প্রতিপক্ষ বলেই মনে করি না '। বিরবাহার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি প্রার্থী প্রণত বলেন,' উনি ( বিরবাহা) বনমন্ত্রী থাকাকালীন ঝাড়গ্রামের জন্য কোন উন্নয়নের কাজ করেনি। তাই ঝাড়গ্রাম থেকে বিনপুরে পাঠানো হয়েছে। এবার উনার পরাজয় নিশ্চিত '।

- ঝাড়গ্রাম : রাজ্য সরকারের তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলেও নিজেকে তৃণমূলের এক জন সাধারণ কর্মী বলেই জাহির করলেন বিনপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী বিরবাহা হাঁসদা। মাটিতে বসেই গ্রামবাসীদের সঙ্গে করলেন জনসংযোগ। মঙ্গলবার বিরবাহা হাঁসদা জামবনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের আলামপুর গ্রাম থেকে বাড়ি বাড়ি জনসংযোগ মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। সেখান থেকে আমলাতোড়া ও বেনাশুলি গ্রামে স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন বিরবাহা। বেনাশুলি গ্রামে গ্রামবাসীদের সঙ্গে বিরবাহা মাটিতে বসে গ্রামবাসীদের থেকে খোঁজ নেয় তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না । উত্তরে গ্রামবাসীরা পাচ্ছেন বলে জানালেও কয়েকজন বয়স্ক ব্যক্তি বিরবাহাকে জানায় বার্ধক্য ভাতা দেওয়ার জন্য। বার্ধক্য ভাতা চালুর আশ্বাস দেন বিরবাহা। সেখান থেকে সানগ্রামে গিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করার পর দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন বিরবাহা। তারপরেই জরুরি কিছু কাজের জন্য ঝাড়গ্রামে ফিরেন তিনি। এদিন বিরবাহার সঙ্গে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম শহর তৃণমূলের শহর সভাপতি নবু গোয়ালা, ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা, জামবনি ব্লক তৃণমূলের যুব সভাপতি হিমাংশু দত্ত সহ ঝাড়গ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান সুকুমার সিট ও পুরসভার একাধিক কাউন্সিলর। এদিন বিরবাহা বলেন,' আমি নিজেকে তৃণমূলের এক জন সাধারণ কর্মী মনে করি। দল যেখানে ঠিক করেছে আমি সেখানেই নির্বাচনে দলের হয়ে লড়াই করছি । এত দিন ঝাড়গ্রামের মানুষের জন্য কাজ করেছি এবার বিনপুরের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। ঝাড়গ্রামের উন্নয়নের রিপোর্ট কার্ড আমি পেস করবোই। তবে, বিজেপি আমাকে নিয়ে মাথা না খাটিয়ে নিজের কথা বলুক, তারা কি করেছে জঙ্গলমহলের মানুষের জন্য '।1
- ঝাড়গ্রাম জেলার নোয়াগ্রাম বিধানসভার রানটুয়া এলাকায় সোমবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি নোয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী আমিও কিস্কুর সমর্থনে পথ সভায় যোগ দেন। সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আবাস যোজনার ঘর পেতে সাধারণ মানুষকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। কোথাও বাড়ি হলেও ছাদ হয়নি, কোথাও ছাদ হলেও জানালা হয়নি এভাবে দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। কৃষি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, আগে এই এলাকায় আখ ও তরমুজ চাষ ব্যাপকভাবে হতো, কিন্তু এখন তা কমে গিয়ে ধান চাষ হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাশাপাশি বালি লুট নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, এলাকার বালি বাইরে পাচার হচ্ছে এবং স্থানীয় মানুষ বাধ্য হয়ে বালি খাদানে শ্রমিক হিসেবে কাজ করছেন। সভা থেকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনো গ্রামে ঝামেলা করতে এলে কাটা বাঁশের ঠেঙ্গা বার করতে হবে, এখন থেকেই কাটা বাঁশ রেডি রাখতে হবে ।একই সঙ্গে তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং বিজেপিই সেই পরিবর্তন আনবে। ভোটকে কেন্দ্র করে শান্তি বজায় রাখার বার্তাও দেন তিনি। বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। নিজের ওপর অতীতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মার খেয়েছি, পিঠে এখনও দাগ আছে। এদিনের সভায় বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। সভা শেষে রানটুয়া বাজারে ‘বিজয় শঙ্খনাদ যাত্রা তেও অংশ নেন দিলীপ ঘোষ।1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- এই ইস্যুকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব দুই শিবির। তৃণমূলের দাবি, পরিবেশ দূষণের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। কিন্তু এই কোম্পানির মালিকের সাথে বিজেপি পার্টির বড় বড় নেতারা ওঠা বসা করে আমার কাছে ছবি আছে বললেন প্রদীপ সরকার। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এই কোম্পানি থেকে টাকা নিয়ে তৃণমূল পার্টির নেতারা ঘুরে বেড়াচ্ছে। Source : বাংলা Digital #RashmiMetaliks #PollutionControversy #Kharagpur #IndustrialPollution #TMCvsBJP #WestBengalPolitics #BengalNews #PoliticalClash #EnvironmentIssue #KharagpurNews #BreakingNews #SaveEnvironment #PollutionCrisis #LocalIssue #IndiaPolitics #TrendingNow #NewsUpdate #PublicConcern #EcoAlert #GroundReport #debate Rashmi CSR Initiatives Dilip Ghosh Pradip Sarkar1
- #trainrestoration : रद्द ट्रेनों की वापसी: अप्रैल में फिर दौड़ेंगी शालीमार-मुंबई एक्सप्रेस। #southeasternrailway #kharagpurraildivision #shalimarlttkurlaexpress #restoration #kharagpurnews91
- "❤️ JAAN 💃 LOVE # JANNAT#Jaan #Love #Jannat #RomanticDance #IshqWalaNritya #DilSeDance # #Jaan #Love #Jannat #RomanticDance #IshqWalaNritya #DilSeDance #BollywoodVibes#passionatelove1
- মঙ্গলবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া। বুধবার পহেলা এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।1
- নির্বাচনী রণদামামা বেজে উঠতেই ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রের বেলপাহাড়ি বাজারে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরবাহা হাঁসদা। সোমবার সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে বেলপাহাড়ি বাজারের অলিতে গলিতে জনসংযোগ কর্মসূচিত পদযাত্রা করেন বিরবাহা । বেলপাহাড়ি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা সকলের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেন প্রার্থী। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প (যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী) মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রচারের চলাকালীন বিরবাহা হাঁসদা জানান, এলাকার মানুষের উৎসাহ ,উদ্দীপনা চোখে পড়ার মতো।,তিনি আরো বলেন মানুষ যে ভাবে তার প্রচারে সাড়া দিচ্ছে তাতে তার জয় একশো শতাংশ নিশ্চিত । বিনপুরের সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকার রক্ষাই তাঁর মূল লক্ষ্য বলে জানান বিরবাহা হাঁসদা।1