চিকিৎসক বদলির প্রতিবাদে উত্তাল ফটিকরায় হাসপাতাল ঊনকোটি জেলার ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ডা. মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে শনিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের সামনে কুমারঘাট–ফটিকরায় সড়ক অবরোধ করা হয়। আন্দোলনে হাসপাতালের ভর্তি রোগীরাও অংশ নেন। এমনকি শরীরে স্যালাইন চলমান অবস্থায় কয়েকজন রোগীকেও প্রতিবাদে সামিল হতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসকের সংকট রয়েছে। এর মধ্যেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী ডা. মৃন্ময় চাকমাকে বদলির সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসাসেবাকে আরও ব্যাহত করবে। আন্দোলনকারীদের দাবি, তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিতে হবে। অবরোধের ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. সুচরিত চাকমা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, আপাতত ডা. মৃন্ময় চাকমার বদলির কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ পাওয়া গেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ফটিকরায় হাসপাতালেই কর্মরত থাকবেন। একই সঙ্গে নতুন চিকিৎসক ডা. রাজর্ষি দাসকেও সেখানে দায়িত্ব দেওয়া হবে। আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

- ১০ ই আগস্ট ১১ দফা দাবিতে জেল ভরো আন্দোলনকে সফল করার আহবানে সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটি উদ্যোগে, কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নিউ যুব ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে মিছিল। সেই মিছিল শালতলি কলনী গ্রামের বিভিন্ন পাড়া পরিক্রমা করে দোকান চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় প্রবীণ পার্টি কর্মী ননীপালকে সভাপতি করে আলোচনা করেন সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ ও অঞ্চল কমিটির সদস্য মিহির দে, বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জি রাম জি প্রকল্পে 200 দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি সহ যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে আগামী দশই আগস্ট সুনামুরায় যে আইন অমান্য আন্দোলন হতে যাচ্ছে তাকে সফল করার আহ্বান রাখেন। এই মিছিল এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়, এমনকি পারিপার্শ্বিক বাড়ি ঘরের মহিলারাও বেরিয়ে এসে পার্টির নেতৃত্বের বক্তব্য নাকি শুনেন এমনটাই দলীয় সূত্রে জানাগেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটি ইদানিং অঞ্চল এলাকার বিশেষ করে চারটি পঞ্চায়েতের সর্বত্র প্রথমত পঞ্চায়েত ভিত্তিক এবং সর্বোপরি পাড়ায় পাড়ায় এখন শুধু মিছিল আর পথসভা চালানো হচ্ছে। এতে করে নতুন নতুন সমর্থক বা সাধারণ মানুষও দেখা যাচ্ছে এই সমস্ত বামেদের স্লোগানে যুক্ত হচ্ছে। তার একমাত্র কারণ প্রতিনিয়ত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মহীনতায় মানুষ একেবারে দিশেহারা। যেই কারণে, এখন আর শাসকদলের ভয়ভীতি তুচ্ছ করে রাস্তায় নেমে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সোচ্চার হচ্ছে।1
- মদের আসর কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের ভেতর 🍷😂 কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের ভেতরে মদের আসর কল্যাণপুর, খোয়াই ত্রিপুরা:- মদের আসর কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের ভেতর 🍷😂 কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের ভেতরে মদের আসর কল্যাণপুর।।1
- Post by Ripon sk1
- "ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগরতলায় শান্তি মিছিল, প্রস্তুতি শুরু" "ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগরতলায় শান্তি মিছিল, প্রস্তুতি শুরু"1
- AGMC & GBP হাসপাতালের 22তম প্রতিষ্ঠা দিবস এবং AGMC & GBP হাসপাতালের KLS অডিটোরিয়ামে রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা এবং AGMC-এর মধ্যে MoA স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্যরা।1
- অস্মিতা ত্রিপুরায় থাকতে চাইলে রাজ্য সরকার বিষয়টি চিন্তা করবে, কমনওয়েলথে জুডোয় ভারতের স্বর্ণ কন্যাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী == গ্লাসগোয় ভারতের জন্য সোনার ইতিহাস রচয়িতা রাজ্যের অস্মিতা দে কে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এক প্রশ্নের উত্তরে তিনি জানান ,দীপা কর্মকারের মতো অস্মিতা যদি চায় তবে রাজ্য সরকার অস্মিতার জন্য ত্রিপুরায় ব্যবস্থা করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে ।তিনি জানান দীপা কর্মকারের মতো অস্মিতার এই সাফল্যেও রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে।1
- বাংলাদেশে পাচারের আগে দুই বোলেরো থেকে ১৭টি গরু আটক, বাইখোড়া থানার পুলিশের অভিযানে চাঞ্চল্য বাংলাদেশে পাচারের আগে ১৭ গরু আটক, তদন্তে বাইখোড়া থানার পুলিশ বাইখোড়া থানার পুলিশের অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭টি গরু আটক হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্ড অফিসার বিরজিত দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে দুটি বোলেরো গাড়ি থেকে গরুগুলি উদ্ধার করা হয়। আটক গাড়ির নম্বর টি আর–০৩–ই–১৬০০ এবং টি আর–০৮–এ–১৬১২। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া গরুগুলি লাউলাং এলাকার এক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বাইখোড়া ও পোয়াংবাড়ী এলাকার বিভিন্ন রাস্তা ব্যবহার করে সীমান্তে গরু পাচার করা হতো। যদিও এসব অভিযোগের সত্যতা পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।1
- ধলাই জেলা-সহ সমগ্র ত্রিপুরাবাসীর জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ সুখবর। উন্নতমানের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা এবার আপনার রাজ্যেই। দ্বিতীয়বারের মতো ধলাই নার্সিং হোমের উদ্যোগে আয়োজন করা হয়েছে বেঙ্গালুরুর খ্যাতনামা ম্যানিপাল হাসপাতালের মেগা স্বাস্থ্য পরিষেবা। ত্রিপুরা থেকে বেঙ্গালুরু বা চেন্নাইয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ও চিকিৎসা করানো অনেকের পক্ষেই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। সেই বিষয়টি বিবেচনা করেই ধলাই জেলার কুলাইস্থিত ধলাই নার্সিং হোম অত্যন্ত স্বল্প খরচে ত্রিপুরাবাসীর জন্য নিয়ে এসেছে এই বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা, যাতে দূরদূরান্তে না গিয়েই মানুষ উন্নত চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আগামী ০৩ আগস্ট ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, ধলাই নার্সিং হোম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা। সবচেয়ে বড় বিষয় হলো, একই ছাদের তলায় একসঙ্গে উপস্থিত থাকবেন ম্যানিপাল হাসপাতালের তিনজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে রোগীরা একদিনেই প্রয়োজন অনুযায়ী একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন ডঃ মানুষ রঞ্জন ত্রিপাঠী, সিনিয়র জেনারেল ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জন; ডঃ এম. সুধাকর রাও, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট; এবং ডঃ অজয় হেগড়ে, কনসালটেন্ট নিউরোসার্জন। হৃদরোগ, বুকে ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, পেটের জটিল সমস্যা, থাইরয়েড, স্তনের বিভিন্ন সমস্যা, পাইলস, ফিস্টুলা এবং নিউরোসার্জারি-সংক্রান্ত বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা আগেরবার এই পরিষেবা গ্রহণ করতে পারেননি অথবা ফলো-আপ পরামর্শ নিতে চান, তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন। আজই নিজের নাম নথিভুক্ত করুন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যোগাযোগ করুন: ৯৮৬৩৭৫৭৫১৪ ৯৪৩৬৩৪০৫৫০ আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করুন, যাতে তারাও স্বল্প খরচে উন্নতমানের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পান। আপনারা দেখছেন ডিজিটাল ইনফো টাইমস —সত্যের খোজে সংবাদের সঙ্গে, মানুষের পাশে।1