Shuru
Apke Nagar Ki App…
নিজের গড় রক্ষায় মাঠে রবিনহুড, জমে উঠেছে নজর কাড়া লড়াই। নির্বাচনের মুখে রীতিমতো নিজের ' গড় 'রক্ষায় চাপে অধীর।সেইমত কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর চোষে বেড়ালেন তিনি। এদিন বিধানসভা নির্বাচনের আগে বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস কর্মীরা। সেক্ষেত্রে শাসক দলের সমর্থকদের হাতে মাঝেমধ্যেই তাকে হেনস্থা হতে হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন দলীয় কর্মী সমর্থকরা
Lalgola news
নিজের গড় রক্ষায় মাঠে রবিনহুড, জমে উঠেছে নজর কাড়া লড়াই। নির্বাচনের মুখে রীতিমতো নিজের ' গড় 'রক্ষায় চাপে অধীর।সেইমত কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর চোষে বেড়ালেন তিনি। এদিন বিধানসভা নির্বাচনের আগে বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস কর্মীরা। সেক্ষেত্রে শাসক দলের সমর্থকদের হাতে মাঝেমধ্যেই তাকে হেনস্থা হতে হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন দলীয় কর্মী সমর্থকরা
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হরিহরপাড়ায় আসছে সুপারস্টার দেব।আগামী ১৭ই এপ্রিল আসছে দেব। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত সেখ এর সমর্থনে রোড শো করতে আসছে দেব1
- বিধানসভা নির্বাচন দ্রুত এগিয়ে আসছে। অপেক্ষার আর মাত্র ১৬ দিন । এইজন্য সব রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। সেইমত জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জোরদার ভোট প্রচার করছেন। মঙ্গলবার বিকেলে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জলঙ্গীর চোয়াপাড়া অঞ্চলের সাহেবরামপুর পালপাড়া,মাহিষ্যপাড়া,পুন্ডরিপাড়া,কলোনীপাড়া এবং সাহেবরামপুর হরিতলা বাজার এলাকায় পায়ে হেঁটে হয় ভোট প্রচার। এদিন বিজেপি প্রার্থী নবকুমার সরকার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সঙ্গে করমর্দন করে আশির্বাদ চাইলেন। এদিন পাড়ার অলিতে গলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে ভোট চাইলেন বিজেপি প্রার্থী নবকুমার সরকার। পথ চলতি মানুষ,বাজারের দোকানদার,টোটো চালকদের সঙ্গে হাত মিলিয়ে নিজের জন্য সমর্থন চাইলেন। এবং এবার রাজ্য তথা জলঙ্গীতে পরিবর্তনের ডাক দেন বিজেপি নেতৃবৃন্দ। বেকার যুবকদের কর্মসংস্থান,বেহাল রাস্তাঘাট, মহিলাদের নিরাপত্তা হাসপাতালে উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি প্রার্থী নবকুমার সরকার সকলের কাছ থেকে ভোট চাইলেন।1
- “মালদায় বড় অ্যাকশন! মোথাবাড়ি–কালিয়াচক কাণ্ডে ৪১ জনসহ আইনজীবী মোফাক্কেরুল ইসলাম NIA-র হাতে” #UttarbangaNewsLive #BanglaNews #BreakingNews #TodayNews #LiveUpdate #TrendingNews #ViralVideo #NewsUpdate #IndiaNews #DigitalMedia #PublicVoice #TruthNews #LiveNews #BreakingNow #TrendingNow #ViralContent #NewsAlert #TopNews #MediaUpdate #SocialMediaTrending #HindiNews #LatestNews #UttarbangaNewsLive1
- কালবৈশাখীর ঝড়ে তছনছ ঋণের সংসার : ভরতপুরের সৈয়দকুলুট গ্রামে গৃহহীন এক অসহায় পরিবার। মাত্র দু-মাস আগেই অনেক কষ্টে তিল তিল করে গড়ে তুলেছিলেন মাথা গোঁজার আশ্রয়টুকু, কিন্তু এক মুহূর্তের কালবৈশাখী ঝড়ে সেই স্বপ্ন এখন ধ্বংসস্তূপ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্যোগে আসমিনা বিবি ও তাঁর দুই নাবালিকা মেয়ের সাজানো সংসার তছনছ হয়ে গেল। জানা গেছে, ঘটনার সময় দুই সন্তানকে নিয়ে ঘরের ভেতর খাটে শুয়েছিলেন আসমিনা বিবি। হঠাৎ বিকট শব্দে বসতবাড়ির দুই কামরার অ্যাসবেস্টসের চালটি ঝড়ে উড়ে যায়। প্রাণ বাঁচাতে কোনোমতে দুই মেয়েকে নিয়ে ঘর থেকে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন তিনি। তাঁদের কান্নায় পড়শিরা ছুটে এসে দেখেন, ঝড়ে বাড়ির চাল শুধু উধাও-ই হয়নি, বরং ভেঙে পড়া অ্যাসবেস্টস ও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মজুত খাদ্যসামগ্রী ও পোশাক আশাকও। আসমিনা বিবির স্বামী পিয়ার সেখ ভিন রাজ্যে চুলের ফেরিওয়ালার কাজ করেন। অত্যন্ত অভাবের সংসারে ১ লক্ষ ৮০ হাজার টাকা গোষ্ঠী ঋণ নিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন তাঁরা, যার জন্য প্রতি মাসে ৯০০০ টাকা কিস্তি গুনতে হয়। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে এখন দিশেহারা এই পরিবারটি। অসহায় আসমিনা বিবি দুই নাবালিকা সন্তানকে নিয়ে এই দুর্যোগের দিনে সরকারের কাছে সাহায্যের জন্য জরুরি আবেদন জানিয়েছেন।1
- মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের পেট্রলগড় এলাকায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্য নেতৃত্ব। এদিন তাঁদের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে শতাধিক আদিবাসী পরিবারের সদস্য বিজেপিতে যোগদান করেন।2
- Post by MALDA SANGBAD1
- জলঙ্গিতে মর্মান্তিক দুর্ঘটনা – ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের । রাতে ঘটনাটি ঘটেছে জলঙ্গিরপাড়া এলাকায় চেনা যায় দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ছাগলকে বাঁচাতে যাওয়ায় প্রাণ হারাতে হয় তাকে তিনি সিপিআইএম জলঙ্গি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইউনু সরকারের ভাগ্নে বলে পরিচিত।1
- এই মুহূর্তে ব্যাপক রাজনৈতিক খবর মালদা বিধানসভায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা আজ নিত্যানন্দপুর থেকে কাদিরপুর, শান্তিপুর, রায়পুর ও সাহাপুর—একাধিক এলাকায় জোরালো প্রচার চালান। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সমস্যাগুলো শুনেছেন, বিশেষ করে রাস্তাঘাট ও পানির সমস্যার কথা। গোপাল চন্দ্র সাহা প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গঠন হলে, তিনি এই সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করবেন। তিনি দাবি করেন, তৃণমূল এতদিন শাসন করেও কোনো বাস্তব উন্নতি করেনি। গোপাল চন্দ্র সাহা বলেন, বিপুল ভোটে জয়ী হতে তিনি আশাবাদী, ১০০% জয়ী হবেন, আর তার প্রতিদ্বন্দ্বীকে তিনি কিছুমাত্র ভয় পান না। এইভাবে গোপাল চন্দ্র সাহার এই জোরালো প্রচার মালদার রাজনীতিতে নতুন গতি এনে দিচ্ছে।1
- Post by MALDA SANGBAD1