তমলুক: তমলুকের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, কালোবাজারি রুখতে কড়া নজরদারি* *তমলুকের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, কালোবাজারি রুখতে কড়া নজরদারি* ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার সরাসরি বাজারে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালোবাজারি এবং মজুতদারির অভিযোগ সামনে আসতেই তমলুকের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক নিরঞ্জন কুমার , পুলিশ সুপার অংশুমান সাহা ,খাদ্য দপ্তর-সহ একাধিক সরকারি দপ্তরের আধিকারিকরা। মূলত চিনি, চাল, তেল, নুন-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, তা নিশ্চিত করতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাজারে বিভিন্ন সামগ্রীর নির্ধারিত মূল্য কত, তা খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন কি না, সেই বিষয়েও নজরদারি চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানানো হয়েছে, বাজারে বিভিন্ন পণ্য ও সবজির নির্ধারিত দামের তালিকা প্রকাশ্যে রাখতে হবে। মাছ, মাংস, ডিম, তেল, চাল, নুন, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। ক্রেতাদের কাছ থেকে অযৌক্তিকভাবে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, সেদিকেও নজর রাখবে প্রশাসন। পাশাপাশি কোনও ব্যবসায়ী প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করে রাখছেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে। কালোবাজারি, কৃত্রিমভাবে পণ্যের সংকট তৈরি করা অথবা অতিরিক্ত দামে সামগ্রী বিক্রির মতো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।শুধু একদিনের অভিযান নয়, আগামী দিনগুলিতেও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বড় বাজারে নিয়মিত নজরদারি চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায় এবং বাজারে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক নজরদারি।প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বাজারে স্বাভাবিক মূল্যব্যবস্থা বজায় রাখা, কালোবাজারি ও মজুতদারি বন্ধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী দিনগুলিতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
তমলুক: তমলুকের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, কালোবাজারি রুখতে কড়া নজরদারি* *তমলুকের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, কালোবাজারি রুখতে কড়া নজরদারি* ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার সরাসরি বাজারে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালোবাজারি এবং মজুতদারির অভিযোগ সামনে আসতেই তমলুকের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক নিরঞ্জন কুমার , পুলিশ সুপার অংশুমান সাহা ,খাদ্য দপ্তর-সহ একাধিক সরকারি দপ্তরের আধিকারিকরা। মূলত চিনি, চাল, তেল, নুন-সহ বিভিন্ন
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, তা নিশ্চিত করতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাজারে বিভিন্ন সামগ্রীর নির্ধারিত মূল্য কত, তা খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন কি না, সেই বিষয়েও নজরদারি চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানানো হয়েছে, বাজারে বিভিন্ন পণ্য ও সবজির নির্ধারিত দামের তালিকা প্রকাশ্যে রাখতে হবে। মাছ, মাংস, ডিম, তেল, চাল, নুন, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও নির্ধারিত দামের বাইরে
অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। ক্রেতাদের কাছ থেকে অযৌক্তিকভাবে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, সেদিকেও নজর রাখবে প্রশাসন। পাশাপাশি কোনও ব্যবসায়ী প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করে রাখছেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে। কালোবাজারি, কৃত্রিমভাবে পণ্যের সংকট তৈরি করা অথবা অতিরিক্ত দামে সামগ্রী বিক্রির মতো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।শুধু একদিনের অভিযান নয়, আগামী দিনগুলিতেও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বড় বাজারে নিয়মিত
নজরদারি চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায় এবং বাজারে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক নজরদারি।প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বাজারে স্বাভাবিক মূল্যব্যবস্থা বজায় রাখা, কালোবাজারি ও মজুতদারি বন্ধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী দিনগুলিতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
- Eid a milad un Nabi I love Mohammad I love Muhammad I love Muhammad Eid a milad un Nabi ঈদে মিলাদুন্নবী আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মোহাম্মদ ১২ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস জিন্দাবাদ1
- পুরুলিয়া শহরে বিশ্ব নবী দিবস উপলক্ষে বিশাল সভা যাত্রা1
- কলেজ স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার। ABVP & SFI. কলেজ স্ট্রিট এ SFI এর সমাবেশ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় চক্রান্ত মূলক হামলা করে। কলেজ স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার। ABVP & SFI. কলেজ স্ট্রিট এ SFI এর সমাবেশ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় চক্রান্ত মূলক হামলা করে।1
- কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রামজীবনপুর ফাড়ি গড়া পশ্চিম মেদিনীপুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রামজীবনপুর ফাড়ি গড়া পশ্চিম মেদিনীপুর3
- স্মরণে ও স্মৃতিচারণায় বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক রোহিণীনাথ মঙ্গল উদ্যোগে সায়ন্তনী পত্রিকা স্মরণে ও স্মৃতিচারণায় বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক রোহিণীনাথ মঙ্গল উদ্যোগে সায়ন্তনী পত্রিকা1
- এক্ষনি টাকা ঢুকলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা,,, তবে টাকার পিছনের নাম টা কার কী হবে তোমরাই বলো1
- খাদ্য সুরক্ষা যাচাই এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কড়া নজরদারি মহকুমার শাসক, এসডিপিও এবং খাদ্য সুরক্ষা কমিটির আধিকারিকদের।1
- ব্যারাকপুর বি টি রোডের ধারে হাইড্রেন থেকে উদ্ধার অপুষ্টিত সদ্যোজাত শিশুর ভ্রূণ তদন্তে টিটাগর থানার পুলিশ1