ইন্দাসে কৃষকদের উদ্দেশে পুলিশের সতর্কবার্তা, ধান কাটার মরশুমে পিচ্ছিল রাস্তায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা ধান কাটার মরশুমে মাঠ থেকে ধান তোলার কাজ এখন জোরকদমে চলছে। এই সময় হারভেস্টার সহ বিভিন্ন কৃষি যন্ত্র নিয়ে কৃষকরা ধানক্ষেত থেকে মূল রাস্তায় উঠছেন। কিন্তু সেই সঙ্গে ক্ষেতের কাদা-মাটি রাস্তার উপর পড়ে যাওয়ায় বাঁকুড়ার ইন্দাসের একাধিক রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠছে। আর এর জেরেই সাধারণ মানুষের চলাচলে তৈরি হচ্ছে চরম অসুবিধা, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এই পরিস্থিতিতে বাঁকুড়ার ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হারভেস্টার, ট্র্যাক্টর কিংবা অন্যান্য কৃষি যন্ত্র নিয়ে মাঠ থেকে রাস্তায় ওঠার সময় অনেক ক্ষেত্রেই চাকায় লেগে থাকা কাদা ও ভেজা মাটি রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফলে পাকা রাস্তার উপর কাদার আস্তরণ জমে রাস্তা খুবই পিচ্ছিল হয়ে যাচ্ছে। এর ফলে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ, সাইকেল আরোহী, মোটরবাইক চালক এবং ছোট গাড়ির চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা বা ভোরের দিকে অনেকেই বুঝতে না পেরে পিছলে পড়ে যাচ্ছেন বা দুর্ঘটনার কবলে পড়ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছরে এমন ছোট-বড় একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইন্দাস থানার পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইকিং করে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের অনুরোধ, ধানক্ষেত থেকে রাস্তায় ওঠার আগে কৃষিযন্ত্রের চাকায় জমে থাকা কাদা যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে। পাশাপাশি রাস্তার উপর অতিরিক্ত কাদা পড়ে গেলে তা দ্রুত সরিয়ে দেওয়ার দিকেও নজর দিতে হবে।
ইন্দাসে কৃষকদের উদ্দেশে পুলিশের সতর্কবার্তা, ধান কাটার মরশুমে পিচ্ছিল রাস্তায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা ধান কাটার মরশুমে মাঠ থেকে ধান তোলার কাজ এখন জোরকদমে চলছে। এই সময় হারভেস্টার সহ বিভিন্ন কৃষি যন্ত্র নিয়ে কৃষকরা ধানক্ষেত থেকে মূল রাস্তায় উঠছেন। কিন্তু সেই সঙ্গে ক্ষেতের কাদা-মাটি রাস্তার উপর পড়ে যাওয়ায় বাঁকুড়ার ইন্দাসের একাধিক রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠছে। আর এর জেরেই সাধারণ মানুষের চলাচলে তৈরি হচ্ছে চরম অসুবিধা, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এই পরিস্থিতিতে বাঁকুড়ার ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হারভেস্টার, ট্র্যাক্টর কিংবা অন্যান্য কৃষি যন্ত্র নিয়ে মাঠ থেকে রাস্তায় ওঠার সময় অনেক ক্ষেত্রেই চাকায় লেগে থাকা কাদা ও ভেজা মাটি রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফলে পাকা রাস্তার
উপর কাদার আস্তরণ জমে রাস্তা খুবই পিচ্ছিল হয়ে যাচ্ছে। এর ফলে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ, সাইকেল আরোহী, মোটরবাইক চালক এবং ছোট গাড়ির চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা বা ভোরের দিকে অনেকেই বুঝতে না পেরে পিছলে পড়ে যাচ্ছেন বা দুর্ঘটনার কবলে পড়ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছরে এমন ছোট-বড় একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইন্দাস থানার পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইকিং করে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের অনুরোধ, ধানক্ষেত থেকে রাস্তায় ওঠার আগে কৃষিযন্ত্রের চাকায় জমে থাকা কাদা যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে। পাশাপাশি রাস্তার উপর অতিরিক্ত কাদা পড়ে গেলে তা দ্রুত সরিয়ে দেওয়ার দিকেও নজর দিতে হবে।
- Post by মুখার্জী নিউজ1
- পশ্চিম বর্ধমানের আসানসোল: গতকাল প্রবল ঝড়-তুফানের দাপটে আসানসোল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। তীব্র দমকা হাওয়ার জেরে একাধিক জায়গায় বড় বড় গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়, ফলে বহু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঝড় থামার পরই প্রশাসন ও স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত তৎপর হয়ে ওঠে। দীর্ঘ প্রচেষ্টার পর কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অন্যদিকে, এই ঝড়-তুফানের প্রভাব পড়ে বিদ্যুৎ পরিষেবাতেও। একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হয়। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ শুরু করে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে। এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হলেও, এখনো পর্যন্ত কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।1
- চাইবো যত তাড়াতাড়ি পারবে এটা ঠিক করার ব্যবস্থা করে দিন। তা না হলে গরিব মানুষের ঘর পড়ে যাবে। এই বক্তব্য দিয়ে আমি শেষ করলাম1
- চন্দ্রকোনার মাধবপুর এলাকায় গাছ কাটার সময় বাজ পড়ে মৃত্যু হলো দুইজনের আহত আরো চারজন, আহতরা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন1
- Post by BANKURA EXPRESS1
- মদ বিলির অভিযোগ ঘিরে গলসিতে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ দ্বিতীয় দফার ভোটের আবহে গলসি বিধানসভা কেন্দ্র-র ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১২ বিঘা এলাকায় উত্তেজনা ছড়াল। বুধবার বিকেল চারটের সময় বিজেপির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে মদ বিলি করছিল তৃণমূলের কিছু কর্মী-সমর্থক। সেই অভিযোগ তুলে বিজেপি প্রার্থী রাজু পাত্র ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের তাড়া করেন বলে দাবি। অভিযোগ, তাড়া খেয়ে কয়েকজন মোবাইল ফোন ও মদের বোতল ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- Post by মুখার্জী নিউজ1
- সকালে বৃষ্টি,সিমলাপালে।1
- দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে কাঁকসা ব্লকের তিলকচন্দ্রপুর এলাকায় ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েতকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বুধবার দুপুর ১২:৩০ টায় অভিযোগ, বুথের নির্ধারিত সীমার মধ্যে রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল এবং সেখানে অস্থায়ীভাবে দলীয় বুথও তৈরি করা হয়েছিল। পরিস্থিতি নজরে আসতেই কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বুথ সংলগ্ন এলাকা খালি করার উদ্যোগ নেয়। সেই সময় সিপিএম ও তৃণমূলের অস্থায়ী বুথ সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি, সেখানে জমায়েত থাকা কর্মী-সমর্থকদেরও এলাকা ছেড়ে সরে যেতে নির্দেশ দেয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে বলে প্রশাসন সূত্রে খবর।1