Shuru
Apke Nagar Ki App…
সিপাহীজলা জেলার বিশালগড়ে ভারী বর্ষণের কারণে একটি বসতঘরের ওপর একটি বিশাল বটগাছ উপড়ে পড়েছে। এই দুর্ঘটনার ফলে একাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিধায়িকা এবং প্রশাসনের আধিকারিকরা।
সাহসী কন্ঠ।
সিপাহীজলা জেলার বিশালগড়ে ভারী বর্ষণের কারণে একটি বসতঘরের ওপর একটি বিশাল বটগাছ উপড়ে পড়েছে। এই দুর্ঘটনার ফলে একাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিধায়িকা এবং প্রশাসনের আধিকারিকরা।
More news from Sepahijala and nearby areas
- সিপাহীজলা জেলার বিশালগড়ের কৈয়াডেপা এলাকায় সরকারি অনুদান সম্পূর্ণ ব্রাত্য রয়ে গেছে। বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনো সরকারি সাহায্য না মেলায় শেষ পর্যন্ত নিজেদের পকেটের টাকা খরচ করেই রাস্তা মেরামতের কাজে নেমে পড়েছেন কৈয়াডেপার গ্রামবাসীরা।1
- বর্ষা নামতেই ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া শহরের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টিতে সোনামুড়ার একাধিক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং কোথাও কোথাও জমে থাকা হাঁটুসমান জলে হাঁস সাঁতার কাটছে। সরকারের উন্নয়নের দাবির সঙ্গে বাস্তবের এই বিস্তর ফারাক দেখে ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার ঠাকুরমুড়া দোকান চৌমুহনীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বেহাল রাস্তা দেখে অনেকেই ব্যঙ্গ করে একে ছোট্ট জলাশয়ের সঙ্গে তুলনা করেছেন। বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায় এবং সেই জল ঘরে ঢুকে পড়ায় তাঁদের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন শাহজাহান মিয়া প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি বলে এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়েছেন। রাস্তা অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন শাহজাহান মিয়া সেখানে যান। ভাইস-চেয়ারপার্সন অবরোধকারীদের আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেন যে, বর্ষা শেষ হলেই কালীবাজার থেকে সোনামুড়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি আপতকালীন পরিস্থিতি সামাল দিতে ও জলাবদ্ধতা কমাতে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে ড্রেন কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। প্রশাসনের এই আশ্বাসের পর স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করলেও, এই প্রতিশ্রুতি আদেও বাস্তবে রূপ নেবে নাকি কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেই প্রশ্নই এখন তুলছেন ভুক্তভোগী এলাকাবাসী।1
- রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও নাগরিকবান্ধব করে তুলতে রাজধানী আগরতলায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার হাত ধরে রবিবার আনুষ্ঠানিকভাবে আগরতলা সিভিল হাসপাতালের পরিষেবা প্রদানের কাজ শুরু হয়েছে। আপাতত ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিকে নিয়ে আগামী দিনে বড় পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে এই হাসপাতালকে একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।1
- help manusree choudhury help help help help help help help help help help help help help help help help help help help help help1
- পশ্চিম ত্রিপুরায় সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্ত ও বজরং দল পশ্চিম ত্রিপুরা জেলা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করে তোলেন। এই কর্মসূচিতে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বৃক্ষরোপণও করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সমাজসেবা, মানবকল্যাণ এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই সেবা সপ্তাহ উপলক্ষে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।1
- lllllllllollllllllollllllllollllllllollllllllolllllllll1
- ত্রিপুরার ধলাই জেলার গঙ্গানগর থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি বড় সাফল্য পেয়েছে। নিয়মিত তল্লাশির সময় TR01 BQ 0551 নম্বরের একটি মহিন্দ্রা মারাজো গাড়িকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ১০ লক্ষ টাকার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা ছাড়াও গাড়িটি থেকে একাধিক নম্বর প্লেট এবং একটি প্রেসকার্ড উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালক অনিমেষ দেবকে আটক করেছে পুলিশ, যিনি খোয়াই জেলার লালছড়া এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া প্রেসকার্ডটি আদেও বৈধ কি না এবং সেটি ব্যবহার করে কোনো বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রেসকার্ডের অপব্যবহারের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।1