গঙ্গারামপুরে ভোটের আগে আস্থা বাড়াতে ডিএম-এসপি ও সিএপিএফের উদ্যোগ, বুথে বুথে ভোটারদের সঙ্গে মতবিনিময়। #highlightseveryone #highlight #hilightsandlowlights নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে আস্থা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ডিএম, পুলিশ সুপার (এসপি) এবং কেন্দ্রীয় বাহিনী (সিএপিএফ)-এর উপস্থিতিতে একাধিক বুথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। ৫৭/৫৮ ইন্দ্রনারায়ণপুর এফপি স্কুল, ৫৪ বাজারপল্লী এফপি স্কুল, ৫৬ বুরুজপাড়া এফপি স্কুল, ৪৩/৪৪/৪৫ হাওয়া কলিতলা এফপি স্কুল এবং ৪১ গঙ্গারামপুর এসি এলাকায় এই কর্মসূচি চলছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটদান, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হয়। ভোটারদের প্রশ্নের উত্তর দেন আধিকারিকরা এবং যেকোনো সমস্যা সরাসরি জানানোর আহ্বান জানান। এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

- ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে মুখ্য নির্বাচন আধিকারিক। এখনকার সব থেকে বড় খবর1
- রোড খারাপ তাই স্কুল স্টুডেন্টরা আসত পারছেনা। অ্যান্ড 10 টা villege মতো মানুষ গুলো যোগাযোগ ভালো নাই। বন্যা টাইমে আরো প্রবলেম পড়তে হয়1
- মালদা ৫০ বিধানসভার ভাবুক গ্রাম পঞ্চায়েতের আট মাইল হাটে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার প্রচার এক অনন্য দৃশ্য সৃষ্টি করেছে। তাঁর উদ্দীপক বক্তৃতা আর জনসংযোগে এলাকাবাসীর মধ্যে নতুন আশা জেগে উঠেছে, যা পুরো অঞ্চল জুড়ে আলোচনার জন্ম দিয়েছে।1
- কালিয়াগঞ্জে ভোট প্রচারে ব্যস্ত শহর ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায়1
- আমাদের রাস্তা খুব খারাপ কেউ আমাদের কে দেখ ঠিকানা district malda ps.Gajole po.kutub sahar vill fulbari karmakar para1
- সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কেশরীবাড়ি এলাকায় ভোট প্রচার করতে গিয়ে এক বাড়ির এক যুবক অসুস্থ হয়ে পড়েন। এরপর ছাত্র পরিষদের সদস্যরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পৌঁছে দেন।1
- মালদায় শনিবার মালদায় বিজেপি সমর্থনে ভোট প্রচার করতে এলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। এদিন তিনি হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। তিনি মালদা বিমানবন্দরে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। হবিবপুর বিধানসভার উদ্দেশ্যে গাড়িতে চেপে রওনা দেন। সেখানে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মর সমর্থনে নির্বাচনী সভা করেন ।সভ শেষ করে তিনি বেরিয়ে যান। মন্ত্রী যাওয়ার একটি র্যালি বের করা হয় ওটা কেন্দপুকুর এলাকা পরিক্রমা করে পুনরায় সভা স্থলে এসে বিজেপির বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।1
- ২৪ ঘণ্টা বিদ্যুৎহীনতায় ক্ষোভ, পতিরাম বিদ্যুৎ দফতরে দক্ষিণ পাড়ার বাসিন্দাদের বিক্ষোভ1