নাটাবাড়ি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হল জেলাসভাপতি বিশ্বজিৎ সরকারকে। প্রার্থী হওয়ার পরই তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। বিশ্বজিৎ সরকার জানান, তিনি নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার দিকে বিশেষ জোর দেবেন। তাঁর কথায়, “নাটাবাড়ির মানুষকে আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না। এখানেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।” তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, যুবকদের জন্য চাকরি এবং পরিকাঠামোর উন্নতিই হবে তাঁর মূল লক্ষ্য। ইতিমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণার ফলে নাটাবাড়ি কেন্দ্রের রাজনৈতিক লড়াই আরও জমে উঠবে বলেই মনে করা হচ্ছে।

- চিলাখানা পশ্চিম পালপাড়া শীতলা পূজা আমরা তুলে ধরলাম1
- ভোটের আবহে কোচবিহার জেলার বিভিন্ন পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং। এদিন দিনহাটায় এসে তিনি জানান এমসিসির গাইডলাইন অনুযায়ী ভোটারেরা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই বিভিন্ন থানায় ভিজিট করা হচ্ছে।1
- Post by News Reporter সাংবাদিক1
- আলিপুরদুয়ার জেলার বিবেকানন্দ কলেজ সংলগ্ন রাজ্য সড়কে উত্তেজনা ছড়াল স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে। অভিযোগ, এস আই আর (SIR) প্রক্রিয়ায় একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদে এদিন রাস্তায় নেমে পথ অবরোধ করেন ক্ষুব্ধ মানুষজন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করলেও হঠাৎ করেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। দ্রুত নাম পুনর্বহালের আশ্বাস না পেলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। যদিও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, লিখিতভাবে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।1
- Post by Jakir Islam1
- 🛑নয়ারহাট পুঁটিমারিতে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী হরিহর দাসের সমর্থনে সভায় বক্তব্য রাখছেন মাথাভাঙা ১ ব্লক সভাপতি মহেন্দ্র বর্মণ1
- North gopal pur primary school coochbehar 2 no block chola chal Kora khuboi kharap2
- তুফানগঞ্জে নির্বাচনী প্রচারকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে একটি স্কুলকে কেন্দ্র করে। তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের অন্তর্গত বোচামারি হাই স্কুলে পঠন-পাঠন বন্ধ রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নিতে অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব) ওই এলাকায় আসেন। অভিযোগ, তাঁর সভায় যোগ দিতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বড় সংখ্যায় জড়ো হন এবং কর্মীদের নিয়ে আসা বাসও স্কুল ক্যাম্পাসের ভিতরে রাখা হয়। এদিকে, অভিভাবকদের একাংশের অভিযোগ—স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত করে এই রাজনৈতিক কর্মসূচি করা হয়েছে, যা একেবারেই অনুচিত। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহার না করে পড়াশোনার পরিবেশ বজায় রাখা উচিত। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিপিএম ও বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী স্বার্থে শিক্ষাঙ্গনকে ব্যবহার করে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।1