নলহাটিতে ডাকা*তির ছক ভেস্তে দিল পুলিশ, তিন দু*ষ্কৃতী গ্রেফ*তার নলহাটিতে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, তিন দুষ্কৃতী গ্রেফতার বীরভূমের নলহাটিতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল নলহাটি থানা-র পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, নলহাটি থানার অন্তর্গত বাণীওর রোডের খাঁ পুর ক্যানেল এলাকায় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতির ছক কষছিল। সেই খবর পেয়ে গতকাল গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে আনসারুল হক, আজমির রহমান এবং শুভজিৎ লেট নামে তিনজনকে আটক করা হয়। ধৃতদের সকলের বাড়ি নলহাটি এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় নলহাটি থানায়। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালত-এ তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নলহাটিতে ডাকা*তির ছক ভেস্তে দিল পুলিশ, তিন দু*ষ্কৃতী গ্রেফ*তার নলহাটিতে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, তিন দুষ্কৃতী গ্রেফতার বীরভূমের নলহাটিতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল নলহাটি থানা-র পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, নলহাটি থানার অন্তর্গত বাণীওর রোডের খাঁ পুর ক্যানেল এলাকায় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতির ছক কষছিল। সেই খবর পেয়ে গতকাল গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে আনসারুল হক, আজমির রহমান এবং শুভজিৎ লেট নামে তিনজনকে আটক করা হয়। ধৃতদের সকলের বাড়ি নলহাটি এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় নলহাটি থানায়। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালত-এ তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Post by MALDA SANGBAD1
- হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা বাগমারা গ্রামে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে বসানো হবে সোলার সাব মার্সিবল পাম্প। সোমবার ফিতা কেটে শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এক বছর আগে গ্রামে পিএইচই'র পাইপ বসানো হলেও এখনও পর্যন্ত জল সরবরাহ শুরু হয়নি। অগভীর নলকূপের জল পান করতেন এলাকার মানুষ। রবিউলের কাছে সাব মার্সিবল পাম্পের আবেদন করেছিলেন এলাকার মানুষ। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে এদিন সোলার সাব মার্সিবল পাম্পের শিলান্যাস করলেন। এতে খুশি এলাকার মানুষ।1
- হরিহরপাড়ায় বড়সড় ভাঙন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল ৩০০ পরিবার। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের ভবানীপুর বুথে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি দেখা গেল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। রবিবার এক যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় সেখ-এর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে দল।1
- ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হবে, পুরাতন মালদায় যুবকের মৃ//ত্যু//র ঘটনায় জানালেন পুলিশ সুপার1
- পানীয় জল না পেয়ে বিক্ষোভ গ্রামবাসীর । পানীয় জল সংকটে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ল এলাকার সাধারণ মানুষ। খুব প্রকাশ পঞ্চায়েতের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি সাধারণ মানুষ এমনটাই অভিযোগ উঠে আসছে । বর্তমানে মিয়াপুর এলাকায় যেসব পানীয় জলের পাইপ বসানো হয়েছে, সেই পায়েব দিয়ে কখনো জল আসে কখনো জল আসে না তাই সাধারণ মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে হয়। এই পানীয় জলের সমস্যার কারণেই এলাকার মানুষ স্থানীয় জলাশয় গুলির জল ব্যবহার করে , এই জল ব্যবহারের অযোগ্য তারপরেও পরিস্থিতির কারণে এলাকার মানুষ সেই জল ব্যবহার করে ।বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও মেলেনি সুরাহা আজ বাধ্য হয়ে গ্রামবাসী অমরপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পানীয় জলের সমস্যার পাশাপাশি ড্রেনের সমস্যার কথা তুলে ধরেন এলাকার সাধারণ মানুষ। তবে এই পানীয় জলের সমস্যার কথা স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বললে তিনি বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিতাম তাছাড়া এই পাইপলাইনগুলো পিএইচই দপ্তরের এইগুলো পিএইচই দপ্তর দেখাশোনা করে। আমাদের কাছে অভিযোগ গেলে আমরা ব্যবস্থা নিতাম এমনটাই বলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।1
- মালদা: জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। দ্বাদশ শ্রেণী পাস এই যুবক। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি।ঈদ বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুক বড় ছেলে। তার ভাই হাসান আলী টোটো চালক। দুই মাস আগেই বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসাবে কখনো পাঁচ হাজার কখনো ১০ হাজার পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই আজ সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।2
- Post by Reporter Habib Tanveer1
- Post by MALDA SANGBAD1
- জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। সপ্তম শ্রেণী পাস এই যুবক। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি। ঈদ বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুক বড় ছেলে। তার ভাই হাসান আলী টোটো চালক। দুই মাস আগেই বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসাবে কখনো পাঁচ হাজার কখনো ১০ হাজার পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই আজ সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।1