Shuru
Apke Nagar Ki App…
sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur
User5654
sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দুর্গাপুরে বিধানসভা নির্বাচনের আবহে একেবারে ভিন্ন স্বাদের প্রচার কৌশল নিয়ে হাজির হয়েছে তৃণমূল কংগ্রেস। ‘সাপ-লুডু’ খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে ইস্পাত নগরীতে। বৃহস্পতিবার দুপুর একটায় দুর্গাপুরের রামকৃষ্ণ এভিনিউ এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি লুডুর বোর্ড। এই বোর্ডে সাপের মাথায় কার্টুন আকারে বসানো হয়েছে বিজেপির শীর্ষ নেতাদের ছবি নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারএবং শমিক ভট্টাচার্য। অন্যদিকে, মই বা সিঁড়ির ঘরগুলিতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। শুধু বোর্ড বিতরণেই থেমে থাকেনি আয়োজকরা সঙ্গে পথচলতি মানুষদের ঠান্ডা পানীয়ও দেওয়া হচ্ছে, যাতে প্রচার আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের খেলাচ্ছলে প্রচার সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে কার্যকরী হচ্ছে এবং এতে মানুষের আগ্রহও বাড়ছে। তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি দাবি করেন, বিজেপিকে ভোট দিলে ক্ষতির সম্ভাবনার ইঙ্গিতও এই প্রতীকের মাধ্যমে বোঝানো হচ্ছে। অন্যদিকে, এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্রের মতে, এই ধরনের প্রচারে মানুষের মন জেতা সম্ভব নয় এবং রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবে। সব মিলিয়ে, নির্বাচনের ময়দানে ‘সাপ-লুডু’ এখন শুধুই খেলা নয় এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব মাধ্যম।1
- Post by User56541
- Andal station1
- Post by Babu Bagdi1
- Post by Bimal Hembram1
- বাঁকুড়া, বিষ্ণুপুর: কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চন্দ্র ভোট চাইতে গিয়ে কী বিপাকে পড়েছেন বগডহরায় নাকি তৃণমূল হার মানলো? দেখুন...1
- Post by মুখার্জী নিউজ1
- দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওরা। নদীর পাড় যেমন ধ্বংস করেছে তেমনি নদী শেষ করে দিয়েছে ওরা। একটা ঘাট যদি বৈধ হয় তাহলে ১০০ টা ঘর অবৈধ আর সেই ঘাটগুলি চালাচ্ছে মাফিয়াদের সাথে তৃণমূলের নেতারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় জনসভাটি দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফুলঝোড় মোড়ে হয়। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই।1