logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

সংশোধনাগারগুলিতে অর্থের বিনিময়ে বন্দিদের বাড়তি সুযোগ সুবিধা দিতে সক্রিয় 'সিন্ডিকেট'! রাজ্যের হলফনামা তলব ডিভিশন বেঞ্চের মোল্লা জসিমউদ্দিন, এ রাজ্যের সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা । মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে দাবি করেন, -'রাজ্যে মোট ৬০টি সংশোধনাগার রয়েছে। অভিযোগ, সেই সংশোধনাগারগুলির ভিতরে বেআইনি অর্থ লেনদেনের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ চলছে'। রাজ্যের জেলগুলিতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলে একটু ভালো খাবার এবং ঘুমানোর জন্য মাসে বন্দি পিছু ৭ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তোলা হয় বলে অভিযোগ। অভিযোগ, ৬০ থেকে ৭০ শতাংশ বন্দিকেই এই টাকা দিতে হয়। পরিষেবা পেতে অনলাইনেও টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে।এই অভিযোগের সমর্থনে সংশোধনাগারের ভিতরে বেআইনি কার্যকলাপ সংক্রান্ত বেশ কিছু নথিও আদালতে পেশ করেন মামলাকারীর আইনজীবী। তাঁর দাবি, -'এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ইতিমধ্যেই এক জন জেল সুপারকে সাসপেন্ড করেছে।'রাজ্যজুড়ে জেলে এই সিন্ডিকেট তোলাবাজির তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী তৌহিদ ইসলাম। রাজ্যজুড়ে জেলের এই তোলাবাজি বন্ধ করতে সিবিআই বা সিআইডি এবং ইডি তদন্তের দাবিও জানানো হয়েছে। তোলাবাজি ও বেআইনি চাঁদা আদায় রুখতে এবার বিশেষ আইন আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রস্তাবিত নতুন আইনে 'তোলাবাজি'কে নির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। এর জন্য শাস্তি ও আইনি ব্যবস্থা সংক্রান্ত নির্দিষ্ট বিধান থাকবে। তোলাবাজির অভিযোগ উঠলে নতুন আইনের আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। থানায় অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই বিশেষ আইনের নির্দিষ্ট ধারায় পদক্ষেপ করার ব্যবস্থা রাখার ভাবনাও রয়েছে।যদিও মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, -'অভিযোগগুলি জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত'। এরপরই রাজ্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । রাজ্যের রিপোর্টের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে পারবেন মামলাকারী।তিন সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।শুধু জেল নয়, বিভিন্ন আদালতে পুলিশ লকআপে বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া 'সিন্ডিকেট' সক্রিয় বলে ভুক্তভোগীদের একাংশ জানাচ্ছেন। পুলিশ কর্মীদের একাংশ এইসব জায়গায় বছরের পর বছর থেকে যান অজ্ঞাত কারণে।

13 hrs ago
user_Biswadarpan.com
Biswadarpan.com
Credit reporting agency কাটোয়া ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
13 hrs ago
7a4e9afd-3fc1-481d-a903-a5b53aad86f7

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • শহর বর্ধমানের ভেরি খানায় গনেশ পূজা উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন ভেরীখানা যুবক বৃন্দ আমরা সবাই ক্লাবের উদ্যোগে গণেশ পূজোর আয়োজন আজ মঙ্গলবার রাত্রি আটটা ত্রিশ থেকেই বিশেষ ভোগের আয়োজন। জানা গেছে প্রতিবছরই এই গণেশ পুজো করে থাকেন এলাকার যুবকেরা গতকাল পায়েশ বিতরণ করা হয়েছিল আজ ভেড়িখানা এলাকা সহ শ্যামলাল, ঝাপান তলা এলাকার সাধারণ মানুষ ভোগ খেতে উপস্থিত হয়। পূজার উদ্যোক্তা যুবকেরা জানান প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে যা সম্পূর্ণ শেষ হয়ে যায়।
    1
    শহর বর্ধমানের ভেরি খানায় গনেশ পূজা উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন
ভেরীখানা যুবক বৃন্দ আমরা সবাই ক্লাবের উদ্যোগে গণেশ পূজোর আয়োজন আজ মঙ্গলবার রাত্রি আটটা ত্রিশ থেকেই বিশেষ ভোগের আয়োজন। জানা গেছে প্রতিবছরই এই গণেশ পুজো করে থাকেন এলাকার যুবকেরা গতকাল পায়েশ বিতরণ করা হয়েছিল আজ ভেড়িখানা এলাকা সহ শ্যামলাল, ঝাপান তলা এলাকার সাধারণ মানুষ ভোগ খেতে উপস্থিত হয়। পূজার উদ্যোক্তা যুবকেরা জানান প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে যা সম্পূর্ণ শেষ হয়ে যায়।
    user_SYED KEARAMAT ALI
    SYED KEARAMAT ALI
    Photographer বর্ধমান ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। লালবাগের গুধিয়া এলাকা থেকে প্রায় ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার গুধিয়া ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ধৃত সাজাহান সেখ ও জাব্বার সেখের বাড়ি ইসলামপুর থানার মোক্তারপুর এলাকায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই মাদক তারা ইসলামপুরে নিয়ে যাচ্ছিল। ধৃত সাজাহান সেখের স্ত্রী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী সদস্যা হলেও, গত বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসে যোগ দেওয়ায় এলাকায় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পঞ্চায়েত সদস্যার স্বামীর এই কাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপি-র মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ সদস্য অসীম কুমার মন্ডল ঘটনাটি নিয়ে চরম কটাক্ষ করেছেন।
    1
    লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। 
লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন।
লালবাগের গুধিয়া এলাকা থেকে প্রায় ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার গুধিয়া ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ধৃত সাজাহান সেখ ও জাব্বার সেখের বাড়ি ইসলামপুর থানার মোক্তারপুর এলাকায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই মাদক তারা ইসলামপুরে নিয়ে যাচ্ছিল। ধৃত সাজাহান সেখের স্ত্রী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী সদস্যা হলেও, গত বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসে যোগ দেওয়ায় এলাকায় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পঞ্চায়েত সদস্যার স্বামীর এই কাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপি-র মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ সদস্য অসীম কুমার মন্ডল ঘটনাটি নিয়ে চরম কটাক্ষ করেছেন।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • নন্দীগ্রামে প্রার্থী নির্বাচন করল কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। একটি নন্দীগ্রাম অপরটি রেজিনগর। নন্দীগ্রামে মমতা পন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সঞ্চিতা দে প্রধান। নন্দীগ্রামে মিরাকেল হবে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
    1
    নন্দীগ্রামে প্রার্থী নির্বাচন করল কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস
রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। একটি নন্দীগ্রাম অপরটি রেজিনগর। নন্দীগ্রামে মমতা পন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সঞ্চিতা দে প্রধান। নন্দীগ্রামে মিরাকেল হবে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    11 hrs ago
  • আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে। আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত এক ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান লালগোলা যাহা পীরতলা আমতলা মোড়ে অবস্থিত মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিনের পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের পর আজ শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধার মূল্যায়নে অংশগ্রহণ করছে। প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত মনোযোগ, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জ্ঞান অর্জনের আগ্রহ, ভালো ফলাফল করার প্রত্যাশা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা। কেউ মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়ছে, কেউ সুন্দরভাবে উত্তর লিখছে, আবার কেউ নিজের প্রস্তুতিকে কাজে লাগিয়ে পরীক্ষায় সাফল্য অর্জনের চেষ্টা করছে। শিক্ষকগণও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরীক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, মনোযোগ, ধৈর্য ও আত্মবিশ্বাস যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা পায়। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের জন্য কুরআন-হাদিস, দ্বীনি শিক্ষা, আদব-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি জেনারেল সাধারণ শিক্ষার জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
    1
    আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ 
মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে।
আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ 
মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত এক ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান লালগোলা যাহা পীরতলা আমতলা মোড়ে অবস্থিত মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
দীর্ঘদিনের পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের পর আজ শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধার মূল্যায়নে অংশগ্রহণ করছে। প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত মনোযোগ, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জ্ঞান অর্জনের আগ্রহ, ভালো ফলাফল করার প্রত্যাশা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা। কেউ মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়ছে, কেউ সুন্দরভাবে উত্তর লিখছে, আবার কেউ নিজের প্রস্তুতিকে কাজে লাগিয়ে পরীক্ষায় সাফল্য অর্জনের চেষ্টা করছে।
শিক্ষকগণও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পরীক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, মনোযোগ, ধৈর্য ও আত্মবিশ্বাস যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা পায়।
বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের জন্য কুরআন-হাদিস, দ্বীনি শিক্ষা, আদব-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি জেনারেল  সাধারণ শিক্ষার জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
    user_Krishna Kumar Das
    Krishna Kumar Das
    Newsagent নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • কিভাবে প্র*তা"রণার জালে ফেলা হয়েছিল শুনুন মহিলার মুখে ... কিভাবে প্র*তা"রণার জালে ফেলা হয়েছিল শুনুন মহিলার মুখে ...
    1
    কিভাবে প্র*তা"রণার জালে ফেলা হয়েছিল শুনুন মহিলার মুখে ...
কিভাবে প্র*তা"রণার জালে ফেলা হয়েছিল শুনুন মহিলার মুখে ...
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari I, Purba Burdwan•
    9 hrs ago
  • বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দু*ষ্কৃ*তী"রা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়
    1
    বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দু*ষ্কৃ*তী"রা।  বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়
    user_Tv20 বাংলা
    Tv20 বাংলা
    সাংবাদিক সিন্ধু, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরে ঢুকলেন বিক্ষোভকারীরা, বাঁকুড়ায় উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরে ঢুকলেন বিক্ষোভকারীরা, বাঁকুড়ায় উত্তেজনা ১৯ দফা দাবিতে বাঁকুড়ায় আদিবাসী সংগঠনের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
    1
    পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরে ঢুকলেন বিক্ষোভকারীরা, বাঁকুড়ায় উত্তেজনা

পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরে ঢুকলেন বিক্ষোভকারীরা, বাঁকুড়ায় উত্তেজনা
১৯ দফা দাবিতে বাঁকুড়ায় আদিবাসী সংগঠনের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
    user_Sk tousif
    Sk tousif
    Local News Reporter Indus, Bankura•
    9 hrs ago
  • ব্যাংকের সিকিউরিটি গার্ড এর পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমকে ভিডিও করতে বাধা ব্যাংকের সিকিউরিটি গার্ড এর পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমকে ভিডিও করতে বাধা
    1
    ব্যাংকের সিকিউরিটি গার্ড এর পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমকে ভিডিও করতে বাধা
ব্যাংকের সিকিউরিটি গার্ড এর পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমকে ভিডিও করতে বাধা
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari I, Purba Burdwan•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.