জঙ্গলমহলে ‘পদ্ম’ ফুটবেই, শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়ে কর্মীদের ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ জঙ্গলমহল এবার ‘পদ্মময়’ হতে চলেছে—এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে দলীয় কর্মী ও সাধারণ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নির্বাচনের ময়দানে থাকা অগণিত ‘অক্লান্ত’ কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় লক্ষ্মীকান্ত সাউ বলেন, জঙ্গলমহলের চারটি আসনেই এবার ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। এই জয়ের পথ প্রশস্ত করার জন্য তিনি দলের হাজার হাজার কার্যকর্তাকে ধন্যবাদ জানান, যারা দিনরাত এক করে পরিশ্রম করেছেন। শুধু দলীয় কর্মীই নন, যারা দলের সাথে সরাসরি যুক্ত নন অথচ অপ্রত্যাশিতভাবে সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নির্বাচন পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের হুমকি ও উস্কানিমূলক বার্তার বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। লক্ষ্মীকান্ত সাউ স্পষ্ট জানান যে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে "দোকান লুট" বা "গলা চি রে দেওয়া"-র মতো হিংসাত্মক কথা লিখছেন, তাদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। "এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে সামাজিক সমারসতা বিঘ্নিত হয়।"২০২৬-এ জঙ্গলমহল বিজেপি যে কতটা আত্মবিশ্বাসী, লক্ষ্মীকান্ত সাউয়ের কথাতেই তা স্পষ্ট। তিনি বারবার দাবি করেছেন, এবার জঙ্গলমহল পুরোপুরি ‘পদ্মময়’ হবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও, কোনোভাবেই যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেই দায়বদ্ধতাও ফুটে উঠেছে তার এই বার্তায়। নির্বাচনী ফলাফল ঘোষণার আগে প্রার্থীর এই সংযত অথচ আত্মবিশ্বাসী বার্তা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

- "তীব্র দহনের মাঝেই বাংলায় চলছে ভোট উৎসব। চায়ের দোকান থেকে শুরু করে নবান্নের অলিন্দ—সর্বত্রই এখন অঙ্ক কষা হচ্ছে হার-জিতের। একদিকে শাসক দল নিজেদের উন্নয়ন আর জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে ক্ষমতা ধরে রাখতে মরিয়া। অন্যদিকে, বিরোধী শিবির পরিবর্তনের ডাক দিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। বিশেষ করে জঙ্গলমহল থেকে শুরু করে ঘাটাল বা চন্দ্রকোনার মতো এলাকায় সমীকরণ প্রতিদিন পাল্টাচ্ছে।" #PBNBangla #WestBengalElection2026 #PoliticsUpdate #BengalVote6
- প্রথম দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড এলাকায় ১২নং জাতীয় সড়কে। সেখানে বাইক আরোহী এক যুবকের মৃত্যুর খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি মালদার গাজোলে। শনিবার রাত ১২টা নাগাদ তিনি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় নারায়ণপুর মিশন রোড এলাকায় একটি গাড়ি তার বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। সেই ধাক্কায় বাইক আরোহী যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। পাশাপাশি দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর পাঁচটা নাগাদ নারায়ণপুর চাকি মোড় এলাকায়। সেখানে রাস্তার উপর চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা এক বড়ো লরিতে একটি ছোটো লরি পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ছোটো লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ছোটো লরির চালক গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে দুটি ক্ষেত্রেই পুলিশ মৃত এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।1
- Post by Soumendu Goswami1
- এগরায় তৃণমূল জিতবে-ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী এই হেভিওয়েট তৃণমূল নেতা!1
- Post by মুখার্জী নিউজ1
- একজন প্যারালাইসিস রোগী কিভাবে গলায় দড়ি নিতে পারে?1
- Post by মুখার্জী নিউজ1
- কিশোর ক্যারাটে একাডেমির উদ্যোগে মেচোগ্রামে ক্যারাটে প্রশিক্ষণের পরীক্ষা ও বেল্ট টেস্ট অনুষ্ঠিত হয়1
- বালি বিধানসভায় কৈলাস মিশ্রের সমর্থনে অভিষেকের প্রচার1