logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

জওয়ানদের হাতে রাখি, ভালোবাসায় ভরল মেখলিগঞ্জ সীমান্ত এলাকা মেখলিগঞ্জ ব্লকের জিকাবাড়ি বর্ডার আউট পোস্টে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে বৃহস্পতিবার রাখি উৎসব পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে ডানা’। সংগঠনের সদস্যরা সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাঁদের মিষ্টিমুখ করান। সংগঠনের তরফে জানানো হয়, দেশমাতৃকার সুরক্ষায় পরিবার-পরিজন থেকে দূরে থেকে দিন-রাত সীমান্ত পাহারা দেন জওয়ানরা। তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন। রাখির বন্ধনে জওয়ানদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দেওয়া হয়। সীমান্তে দায়িত্ব পালনকারী জওয়ানদের সাহস, ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

1 hr ago
user_Tapas Roy
Tapas Roy
Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
1 hr ago

জওয়ানদের হাতে রাখি, ভালোবাসায় ভরল মেখলিগঞ্জ সীমান্ত এলাকা মেখলিগঞ্জ ব্লকের জিকাবাড়ি বর্ডার আউট পোস্টে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে বৃহস্পতিবার রাখি উৎসব পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে ডানা’। সংগঠনের সদস্যরা সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাঁদের মিষ্টিমুখ করান। সংগঠনের তরফে জানানো হয়, দেশমাতৃকার সুরক্ষায় পরিবার-পরিজন থেকে দূরে থেকে দিন-রাত সীমান্ত পাহারা দেন জওয়ানরা। তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন। রাখির বন্ধনে জওয়ানদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দেওয়া হয়। সীমান্তে দায়িত্ব পালনকারী জওয়ানদের সাহস, ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • হলদিবাড়িতে গোপনেই চলছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র! যুবকের পালানোর ঘটনায় প্রকাশ্যে তথ্য হলদিবাড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চললেও বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, ক্লাব কিংবা হলদিবাড়ি থানার কাছে কোনও তথ্য ছিল না বলে অভিযোগ। সম্প্রতি ওই কেন্দ্র থেকে এক যুবক দেওয়াল টপকে পালিয়ে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। যুবককে দেখে প্রথমে স্থানীয়রা তাঁকে চোর ভেবে ধাওয়া করেন। পরে জানা যায়, তিনি ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে স্থানীয় প্রশাসন বা পুলিশের অজ্ঞাতে এমন একটি কেন্দ্র চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রটির বৈধতা ও পরিচালন ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
    1
    হলদিবাড়িতে গোপনেই চলছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র! যুবকের পালানোর ঘটনায় প্রকাশ্যে তথ্য
হলদিবাড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চললেও বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, ক্লাব কিংবা হলদিবাড়ি থানার কাছে কোনও তথ্য ছিল না বলে অভিযোগ। সম্প্রতি ওই কেন্দ্র থেকে এক যুবক দেওয়াল টপকে পালিয়ে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। যুবককে দেখে প্রথমে স্থানীয়রা তাঁকে চোর ভেবে ধাওয়া করেন। পরে জানা যায়, তিনি ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে স্থানীয় প্রশাসন বা পুলিশের অজ্ঞাতে এমন একটি কেন্দ্র চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রটির বৈধতা ও পরিচালন ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • তৃণমূল কংগ্রেস দল ছেড়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল দলে যোগদান করলেন প্রাক্তন প্রধান উপ প্রধান সহ বেশ কয়েকটি পরিবার। বৃহস্পতিবার বাগজান এলাকায় এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা তুলে দেন সংগঠনের সভানেত্রী তপতি রায় মল্লিক সহ জেলা সভাপতি প্রেমানন্দ রায়।
    3
    তৃণমূল কংগ্রেস দল ছেড়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল দলে যোগদান করলেন প্রাক্তন প্রধান উপ প্রধান সহ বেশ কয়েকটি পরিবার। বৃহস্পতিবার বাগজান এলাকায় এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা তুলে দেন সংগঠনের সভানেত্রী তপতি রায় মল্লিক সহ জেলা সভাপতি প্রেমানন্দ রায়।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • ইস্তফা দিল জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ।
    1
    ইস্তফা দিল জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ।
    user_জনতার খবর - Janatar Khabar
    জনতার খবর - Janatar Khabar
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বও। বুধবার প্রশাসনিক প্রক্রিয়ায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপির দীপিকা রায়।
    1
    রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বও। বুধবার প্রশাসনিক প্রক্রিয়ায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপির দীপিকা রায়।
    user_UNNEWS
    UNNEWS
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • jaldapara forest alipurduar madariya hasimara road,,,,,,,,,
    1
    jaldapara forest alipurduar madariya hasimara road,,,,,,,,,
    user_R Saha
    R Saha
    Grain Wholesaler ফালাকাটা, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ছাত্র পরিষদের প্রাক্তন নেতা আমীর আলম গ্রেপ্তারের সিসিটিভি ফুটেজ দেখুন প্রাক্তন মন্ত্রী উদায়ন ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র নেতা তৃণমূলের আমির আলমকে গ্রেপ্তারের দেখুন সেই সিসিটিভি ফুটেজ।
    1
    ছাত্র পরিষদের প্রাক্তন নেতা আমীর আলম গ্রেপ্তারের সিসিটিভি ফুটেজ দেখুন
প্রাক্তন মন্ত্রী উদায়ন ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র নেতা তৃণমূলের আমির আলমকে গ্রেপ্তারের দেখুন সেই সিসিটিভি ফুটেজ।
    user_RKN UPDATE
    RKN UPDATE
    Dinhata - I, Coochbehar•
    47 min ago
  • Post by Mansai News
    1
    Post by Mansai News
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠিত হল । প্রধান হলেন ভাগ্য রায় এবং উপ প্রধান বিজেন মন্ডল।
    4
    ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠিত হল । প্রধান হলেন ভাগ্য রায় এবং উপ প্রধান বিজেন মন্ডল।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.