Shuru
Apke Nagar Ki App…
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘি থানা এলাকায়, তদন্ত শুরু করলো পুলিশ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘি থানা এলাকায়, তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম সুর্য্য সিংহ, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি টুঙ্গিদিঘির রাবনপুরে। পরিবারের দাবী রবিবার রাতে তাদের করনদিঘি হাসপাতাল থেকে ওই যুবকের পথ দুর্ঘটনায় জখম হওয়ার খবর দেওয়া হয়। তারা গিয়ে জানতে পারেন যুবকের মৃত্যু হয়েছে। তবে কোথায় এবং কিভাবে ওই দুর্ঘটনা ঘটে তা জানতে পারেনি পরিবার বলে দাবী।
Raiganj news
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘি থানা এলাকায়, তদন্ত শুরু করলো পুলিশ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘি থানা এলাকায়, তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম সুর্য্য সিংহ, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি টুঙ্গিদিঘির রাবনপুরে। পরিবারের দাবী রবিবার রাতে তাদের করনদিঘি হাসপাতাল থেকে ওই যুবকের পথ দুর্ঘটনায় জখম হওয়ার খবর দেওয়া হয়। তারা গিয়ে জানতে পারেন যুবকের মৃত্যু হয়েছে। তবে কোথায় এবং কিভাবে ওই দুর্ঘটনা ঘটে তা জানতে পারেনি পরিবার বলে দাবী।
- Jarin RuhaniIslampur, Dinajpur Uttar🙏1 day ago
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Mojahidul Islam3
- স্বনির্ভর বাংলা প্রকল্পের অন্তর্গত যুব সাথী প্রকল্পে চালু হোলো অন লাইন প্রক্রিয়া, আবেদন করা যাবে ঘরে বসেই। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের BDO কামাল উদ্দিন আহমেদ জানান, সোমবার বিকাল থেকে দফতর যুবসাথী প্রকল্পে অন লাইনের মাধ্যমে আবেদন জমা নেওয়ার কাজ শুরু করেছে। এখন আবেদনকারীরা নিজেরা ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন। পাশাপাশি অন লাইনেও আবেদন করতে পারবে। এদিন এবিষয়ে রায়গঞ্জের BDO কামাল উদ্দিন আহমেদ বলেন1
- ২০২৬ বিধানসভার নির্বাচন কেন্দ্রে করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দল গুলি। কালিয়াগঞ্জ বিধানসভা নিজেদের দখলে নিতে অঞ্চল ভিত্তিক প্রস্তুতি শুরু করলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের রামগঞ্জ এলাকায় অঞ্চল ভিত্তিক কর্মী সভার ও যোগদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনে এই কর্মীসভা বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মিরা তৃণমূল কংগ্রেসের যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এদিনের কর্মিসভায় উপস্থিত ছিলেন ব্লক কনভেনার নিতাই বৈশ্য, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্য লতা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, জেলা পরিষদের কোমেন্টর অসীম ঘোষ, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।1
- SWM বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (Solid Waste Management) প্রজেক্ট হলো পৌরসভা বা গ্রামীণ এলাকায় উৎপন্ন বর্জ্য পদার্থ (যেমন- প্লাস্টিক, খাবারের অবশিষ্টাংশ, কাগজ) বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ, পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং নিষ্পত্তি করার একটি সুপরিকল্পিত ব্যবস্থা। এটি পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগব্যাধি প্রতিরোধ এবং বর্জ্য থেকে জৈব সার বা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বাস্তবায়িত একটি পরিবেশবান্ধব প্রকল্প।1
- মন্ত্রীর হাত দিয়ে দৌলতপুরে গ্রামীণ হাসপাতাল ও ১৮.২০ কিমি রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন | Sabar Sangbad | Breaking News 2026 --- ⚠️ দর্শকের দৃষ্টিগোচর করা হচ্ছে যে, নিচের পোস্টে দুর্ঘটনা সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু থাকতে পারে। দয়া করে আপনার বিবেচনা অনুযায়ী দেখুন। Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 🎥 ভিডিওটি প্রকাশ করছে আপনার বিশ্বস্ত লোকাল নিউজ ফেসবুক পেজ — Sabar Sangbad 👉 আরও এমন নিউজ পেতে আমাদের পেজ ফলো করুন। 🔁 ভিডিওটি শেয়ার করে আরো দর্শকদের দেখার সুযোগ করে দিন। #SabarSangbad #BanglaNews #LocalNews #BreakingNews #HumanStory #DakshinDinajpur #TodayNews #maldaNews #gazolnews #westbengalnews1
- চারটি বিধানসভায় একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট বিজেপির, চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ এই প্রেস মিটে চার্জশিট তুলে ধরেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা এলাকার সাহাপুর ছাতিয়ান মোড়-এ অবস্থিত দলীয় কার্যালয়ে। চারটি বিধানসভায় সংঘটিত বলে অভিযোগ ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত তথ্য চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়। এদিন সাংসদ খগেন মুর্মু জানান, আগামী দিনে এই চার্জশিটকে হাতিয়ার করে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়গুলি তুলে ধরবে এবং জনমত গঠনের কাজ করবে।1
- ফের পুলিশের হাতে অনুপ্রবেশকারী। মালদার ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মালদার গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম ফিরোজ সেখ। বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায়। সোমবার রাতে সে গাজোল থানার পান্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গাজোল থানার পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সে কোনরকম বৈধ কাগজপত্র ছাড়াই গত রমজান মাসের দিনকয়েক আগে ভারতে প্রবেশ করেছিল। এরপর জাল আধারকার্ড তৈরি করে সে গুজরাটে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল। 'সম্প্রতি সে গুজরাট থেকে মালদার গাজোলে আসে।গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ তাকে পাকড়াও 'করে। মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।1
- মন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালায় অনুষ্ঠিত হোল তৃনমুল কংগ্রেসের কর্মী সম্মেলন। মঙ্গলবার বিকালে এই সম্মেলন মঞ্চে বিভিন্ন দল থেকে তৃনমুল কংগ্রেসে যোগদান কর্মসুচীও পালিত হয়। এই সম্নেলনে উপস্থিত ছিলেন জেলা তৃনমুল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ৪র্থ বার মুখ্যমন্ত্রী করতে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ফেসবুকে বিভ্রান্ত ছড়ানো মানুষদের থেকে সকলকে সতর্ক করেন মন্ত্রী সত্যজিৎ বর্মন।1