Shuru
Apke Nagar Ki App…
গত বিধানসভা নির্বাচনে ভোটের দিন মাথাভাঙ্গা জোরপাটকি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত পরিবারের সাথে দেখা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের চেয়ারম্যান ২০২১ সালের ১০ ই এপ্রিল গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা তথা মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ৫ এর ১২৬ নং বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান এলাকার চার ভোটার। এরপর রাজ্য সরকারের তরফে ওই পরিবার গুলোকে আর্থিক সহায়তা করার পাশাপাশি পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হয়। মর্মান্তিক সেই ঘটনার প্রায় পাঁচ বছর হতে চলল। আজ সেই পরিবারগুলোর সাথে দেখা করে বিভিন্ন খাদ্য সামগ্রী ও উপহার তুলে দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
Rajesh Das
গত বিধানসভা নির্বাচনে ভোটের দিন মাথাভাঙ্গা জোরপাটকি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত পরিবারের সাথে দেখা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের চেয়ারম্যান ২০২১ সালের ১০ ই এপ্রিল গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা তথা মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ৫ এর ১২৬ নং বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান এলাকার চার ভোটার। এরপর রাজ্য সরকারের তরফে ওই পরিবার গুলোকে আর্থিক সহায়তা করার পাশাপাশি পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হয়। মর্মান্তিক সেই ঘটনার প্রায় পাঁচ বছর হতে চলল। আজ সেই পরিবারগুলোর সাথে দেখা করে বিভিন্ন খাদ্য সামগ্রী ও উপহার তুলে দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ জোরে শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। পরে বাইরে বেরিয়ে দেখেন সদ্য নির্মিত ফ্লাইওভারের একটি অংশ ধসে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে মশাগ্রাম এলাকার কাছে জাতীয় সড়কের উপর নির্মিত ফ্লাইওভারে। কয়েক মাস আগেই এই ফ্লাইওভারটি চালু করা হয়েছিল বলে জানা গেছে। হঠাৎ করে এমনভাবে ফ্লাইওভার ভেঙে পড়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নতুন তৈরি হওয়া সত্ত্বেও সেতুর বিভিন্ন অংশে আগেই ফাটল ও দুর্বলতার চিহ্ন দেখা গিয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ভাগ্যক্রমে সেই সময় ফ্লাইওভারের উপর বড় কোনও যানবাহন বা মানুষের ভিড় না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণ ত্রুটি বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি ওই ফ্লাইওভারের আশেপাশের অংশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে।1
- তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ী বিধানসভার নাটাবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত ভেলাপেঠা এলাকায় সাত সকালে দুটি তাজা বোমা ঘিরে রিতিমত চানচল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তুফানগঞ্জ থানার পুলিশ। স্থানিয়দের দাবী সকাল বেলা বাড়ির সামনে ঝার গিয়ে তাজা বোমা দুটিকে দেখতে পায় তার পরেই রিতিমত আতঙ্ক তৈরী হয়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় পুলিশ এসে বোমাদুটি উদ্ধার করে নিয়ে যায়।থানা সূত্রে খবর ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।1
- বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া ডোবর কাটা বাড়ি মোড় এলাকার ঘটনা। গতকাল রাত্রে দোলযাত্রা উৎসব মেলা চলছিল পাশের একটি গ্রামে সেখানে বাড়ির সকলে মেলা দেখতে গিয়েছিল, সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পাঁচ ভরি সোনার গয়না নগদ আটচল্লিশ হাজার টাকা নিয়ে পালিয়ে গেল চোর। বেলা শেষে বাড়িতে এসে দেখে সর্বস্ব লুট হয়ে গেছে সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা চিহ্নিত করতে পারিনি পুলিশ।1
- Broataro kota khagirhat suktabari cooch Behar Sahanur Alom 7319252144.1
- জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা গেল। ওই এলাকার ২২টি পরিবারের প্রায় ৭০ জন বিজেপি কর্মী ও সমর্থক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার জলপাইগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা এসসি/ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কৃষ্ণ দাস জানান, রাজ্যের উন্নয়ন ও মুখ্যমন্ত্রীর জনমুখী কাজের উপর আস্থা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি সকলকে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেন। নতুন যোগদানকারীরাও জানান, এলাকার উন্নয়নের স্বার্থে এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।1
- মেখলিগঞ্জ টাউন মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি তথা জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য রাজীব সিংহ সরকার গতকাল রাতে পরলোকগমন করেন আজকে মেখলিগঞ্জ দলীয় কার্যালয়ে তাকে চোখের জলে বিদায় জানালেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় মহাশয়, বিজেপি নেতা আশেকার রহমান,ছোট্ট মন্ডল, সত্যজিৎ রায়, অভিজিৎ কুন্ডু, শ্যামল চন্দ্র বর্মন,বিমল রায় সহ বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার সকল স্তরের নেতৃত্ব রা1
- Post by News Reporter সাংবাদিক1
- স্বাধীনতার পর প্রথমবারের মতো আলিপুরদুয়ার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কালজানি নদীর উপর তৈরি হতে চলেছে ‘জয়েজ ব্রিজ’। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশির হাওয়া এলাকাজুড়ে। এই সেতু নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং উপকৃত হবেন প্রায় দুই হাজার মানুষ। বর্তমানে কালজানি নদীর কারণে এলাকার বাসিন্দাদের আলিপুরদুয়ার শহর বা জেলা হাসপাতালে পৌঁছাতে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। ফলে জরুরি চিকিৎসা কিংবা নিত্যদিনের কাজে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। নতুন এই ব্রিজ তৈরি হলে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান বাবলু কর জানান, স্বাধীনতার পর এই প্রথম ১৫ নম্বর ওয়ার্ডে কালজানি নদীর উপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এলাকার মানুষকে এতদিন ১৫ কিলোমিটার ঘুরে আলিপুরদুয়ার শহর এবং জেলা হাসপাতালে যেতে হতো। ব্রিজটি তৈরি হয়ে গেলে যোগাযোগ অনেক সহজ হবে এবং প্রায় দুই হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।” পৌরসভা সূত্রে জানা গেছে, দ্রুত কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে চলছে। সেতুটি তৈরি হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।1
- রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত মমতার পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস নিয়ে হাহাকারের মধ্যে রাজ্যের ডিলার্সদের সঙ্গে বৈঠকে এস ও পি তৈরির সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, এলপিজি র পরিবর্ত হিসেবে বাজারে কেরোসিন তেল সরবরাহ বৃদ্ধি করুন। কেরোসিন যাতে পাওয়া যায়, তার ব্যবস্থা করতে হবে। মিড ডে মিল, হাসপাতালে যাতে কোনও অসুবিধা না হয়। এ রাজ্যের গ্যাস ও জ্বালানি যেন বাইরে না যায়, সেদিকে নজর রাখুন। সমস্যা মিটে গেলে আবার সেটা করতে পারেন। পাশাপাশি এদিন সকাল থেকেই জলপাইগুড়ি জেলায় রান্নার গ্যাস নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় বহু মানুষ কে।1