Shuru
Apke Nagar Ki App…
⭕ বর্ষার আগে কাটাখাল ও হাওড়া নদীর জল নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করলেন পূর্ত সচিব 📍আগরতলা, ১৪ মার্চ।। ✍️বর্ষা মৌসুমের আগে রাজধানী আগরতলায় জল নিষ্কাশনের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার কাটাখাল ও হাওড়া নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করলেন ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের সচিব কিরণ গীত্যে। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক, জলসম্পদ বিকাশ দফতরর, স্মার্ট সিটি প্রকল্প এবং আগরতলা পুর নিগমের আধিকারিকরা।
KALER ALO
⭕ বর্ষার আগে কাটাখাল ও হাওড়া নদীর জল নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করলেন পূর্ত সচিব 📍আগরতলা, ১৪ মার্চ।। ✍️বর্ষা মৌসুমের আগে রাজধানী আগরতলায় জল নিষ্কাশনের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার কাটাখাল ও হাওড়া নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করলেন ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের সচিব কিরণ গীত্যে। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক, জলসম্পদ বিকাশ দফতরর, স্মার্ট সিটি প্রকল্প এবং আগরতলা পুর নিগমের আধিকারিকরা।
More news from ত্রিপুরা and nearby areas
- Post by Gouranga Majumder1
- ফটিকরায়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাবার গুদাম পুড়ে ছাই—দরিদ্র পরিবারের সর্বস্ব নষ্ট1
- BSF 81 battalion এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় ১০০০০ ইয়াবা ট্যাবলেট। সোনামুড়া থানা দিন বিএসএফের শ্রীমন্তপুর বিওপির অন্তর্গত ভারত বাংলা সীমান্ত থেকে শেষ রাতে উদ্ধার করা হয় এই ইয়াবা ট্যাবলেট গুলি। মোট ৫০ টি ব্লু কালারের প্যাকেটের ভেতর ২০০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল যা কাউন্টিং শেষে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট হয়। বিএসএফ এবং পুলিশ এই ইয়াবা ট্যাবলেট গুলিকে শ্রীমন্তপুর আন্তর্জাতিক ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারকে সুযোগে এই ইয়াবা ট্যাবলেট গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বিএসএফ এর কঠোর নজরদারিতে স্মাগলার দের এই পাচার বাণিজ্য ভেস্তে যায়। এক সাক্ষাৎকার ে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান বিএসএফ এবং পুলিশ মিলে এই ধরনের অভিযান আরো জারি রাখবেন এবং উদ্ধারকৃত এই ইয়াবা ট্যাবলেট গুলি কার সে বিষয়ে তদন্ত চলছে এবং উদ্ধারকৃত এই ইয়াবা ট্যাবলেট গুলির আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।1
- Post by Unakoti Hadlin4
- আজ উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক জনজাতি মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্র সংক্রান্তির সকালেধর্মনগর জেলা হাসপাতাল ভবনের পাদদেশ থেকে তাঁকে মৃত অবস্থায় ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম বাসন্তী রিয়াং, বাড়ী পনিসাগর বিধানসভার অন্তর্গত কেদারছড়া এলাকার মনাচড়া গ্রামের বাসিন্দা, স্বামীর নাম বনমালী রিয়াং। জানা গেছে, স্ত্রী-রোগজনিত সমস্যার কারণে গত ১২ এপ্রিল তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল হাসপাতালে। পরিবারের দাবি, ১৩ এপ্রিল রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎই হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে যান বাসন্তী রিয়াং। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বামী বনমালী রিয়াং। পরবর্তীতে মঙ্গলবার সকালে হাসপাতালের ভবনের পাদদেশ থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় খবর পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে একজন ভর্তি রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে মৃত অবস্থায় পাওয়া গেলেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তাও আবার একটি জেলা হাসপাতাল থেকে, যেখানে দাবি করা হয় উন্নত মানের সবকিছু রয়েছে বলে তার পরে এই ভাবে কেমন করে হতে পারে উচ্ছে একাধিক প্রশ্ন?? পুরো ঘটনাই আপাতত রহস্যে ঘেরা, এবং তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।1
- সাহেবনগরে তৃণমূলের শক্তি প্রদর্শন! বাবর আলীর জয় নিশ্চিত করতে বড় পথসভা জলঙ্গী ৭৬ নম্বর বিধানসভা এলাকায় ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আজ সাহেবনগর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সাহেবনগর অঞ্চলের নির্বাচনী কনভেনার আবু কাউসারের নেতৃত্বে প্রথমে একটি বড় মিছিল বের হয়, এরপর বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে মূল লক্ষ্য ছিল—কিভাবে তৃণমূল মনোনীত প্রার্থী বাবর আলীর জয় নিশ্চিত করা যায়। বক্তারা সেই দিকেই কৌশল নিয়ে আলোচনা করেন। এদিন সভা থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র ভাষায় আক্রমণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন আবু কাউসার, শেখ ডলার আহমেদ, আফজাল হোসেন, কবিরুল ইসলাম, বিজন কুমার মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। 📍 ভোটের লড়াই জমে উঠেছে, সাহেবনগরে তৃণমূলের এই শক্তি প্রদর্শন নতুন বার্তা দিচ্ছে রাজনৈতিক মহলে। 👉 আপনি কি মনে করেন, এই পথসভা বাবর আলীর জয় নিশ্চিত করতে পারবে? কমেন্টে জানান 👇1
- ✍️ চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মত ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজেন্দ্রনগর গ্রামেও পালিত হল ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। অর্ধশতাব্দীরও বেশি পুরনো এই পূজাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই গ্রামজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা এলাকা।1
- Post by Gouranga Majumder1
- বামফ্রন্টের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের সাথে দেখা করেন এবং পাঁচটি দাবি তুলে ধরলেন।1