পণের দাবিতে নির্যাতন, বধূর অস্বাভাবিক মৃত্যু, দুর্গাপুরে চাঞ্চল্য,পণের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে পণের দাবিতে নির্যাতন, বধূর অস্বাভাবিক মৃত্যু, দুর্গাপুরে চাঞ্চল্য। পণের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকার দাবিতে চলছিল শারীরিক ও মানসিক অত্যাচার, শেষপর্যন্ত সেই নির্যাতনের বলি হলেন গৃহবধূ। অভিযোগ, বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামের বাসিন্দা সুধা ধীবর শেঠের বিয়ে হয় দুর্গাপুর থানার অন্তর্গত সেকেন্ডারি রোড এলাকার বাসিন্দা নিশান শেঠের সঙ্গে। বিয়ের সময় কনের পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ, সোনার গয়না ও আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী প্রদান করে। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী নিশান শেঠ ও শাশুড়ি পূর্ণিমা শেঠের বিরুদ্ধে অতিরিক্ত ৫ লক্ষ টাকা পণের দাবিতে নির্যাতনের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, আর্থিক অস্বচ্ছলতার কারণে সেই টাকা দিতে না পারায় প্রায়শই মারধর ও মানসিক অত্যাচারের শিকার হতেন সুধা। এক বছরের একটি পুত্র সন্তান থাকা সত্ত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তদের আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ভোর প্রায় ৩ টা নাগাদ সুধা ধীবর শেঠের অস্বাভাবিক মৃত্যুর খবর পান তাঁর আত্মীয়রা। মৃতার দাদা গোপীনাথ ধীবর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, পণের দাবী পূরণ না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁর বোনকে খুন করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত স্বামী শিশু সন্তানকে নিয়ে পলাতক এবং বধূর স্ত্রী ধন সামগ্রীও নিজেদের দখলে রেখেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি সোমবার দুপুর একটায় দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

- রথযাত্রা উপলক্ষে খুঁটি পুজো, দক্ষিণ ভারতীয় আদলে তৈরি হবে গুন্ডিচা মন্দির। দুর্গাপুর শহরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল জাঁকজমকভাবে। সোমবার সকাল সাড়ে আটটায়। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ইসকনের ভক্তবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মন্দির নির্মাণের শুভ কাজ।য়আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অস্থায়ী গুন্ডিচা মন্দিরটি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের আদলে নির্মাণ করা হবে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। প্রতি বছরই দুর্গাপুরে ইসকনের রথযাত্রা উৎসব ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় ভক্তদের মধ্যে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন আয়োজকরা।1
- Post by Sidhu Saren1
- Post by মুখার্জী নিউজ1
- Post by Kotulpur news1
- পূণ্যভূমি কামারপুকুর ও জয়রামবাটি নামের বিকৃত বলাকে মুখ্যমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করল গোঘাট বিজেপি। তারকেশ্বর বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রচারে এসে কামারপুকুরকে কামার বাটি ও জয়রামবাটিকে জয়রামপুর বলে আখ্যায়িত করেন এর ফলে পূণ্যভূমি কামারপুকুর ও জয়রামবাটি কে অপমান করা হয়েছে বলে দাবি জানান গোঘাট বিজেপি। হলোতো তারা রাস্তা অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তরিকা দাহ করে1
- তীব্র দাবাদহকে পরোয়া না করেই চন্দ্রকোনা পৌরসভা এলাকায় এলাকাবাসীর আশীর্বাদ নিতে পৌঁছে যাচ্ছেন চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই1
- 🔴Live 🔴অভিষেক ব্যানার্জি চন্দ্রকোণা বসনছোড়া পশ্চিম মেদিনীপুরে6
- দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখরের প্রচারে অভিনেত্রী দেবস্মিতা। শেষ লগ্নে জোরদার প্রচারে বিজেপি। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুর ১২ টায় কাঁকসার আড়া শিব মন্দির থেকে শুরু হয়ে বাঁশকোপা এলাকায় শেষ হয়। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলু ওয়ালিয়া। দেবস্মিতা বলেন,"মানুষের ভালো সাড়া পাচ্ছি।"1