Shuru
Apke Nagar Ki App…
নাইম উদ্দিন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা কালের কথা স্মরণ করিয়ে ফের 'ওয়ার্ক ফ্রম হোম' এবং পেট্রোল-ডিজেল খরচ কমানোর ওপর জোর দিয়েছেন। তাঁর এই মন্তব্যে দেশজুড়ে জ্বালানি সাশ্রয় এবং অফিসের কাজকর্মে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।1
- ওভায়ার মায়ের ন্যায়বিচারের দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনও মুক্ত এবং বিচার অধরা।1
- *মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত* *মাথাভাঙ্গা, ১১মে:* আজ মাথাভাঙ্গা নজরুল সদনে মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক সম্পন্ন হল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও বুথস্তর শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিভাগ প্রবাসী কার্যকর্তা তথা সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস জী, জেলা প্রবাসী কার্যকর্তা অরুণ মিনারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ, জেলা সম্পাদক মুরারি কৃষ্ণ রায়, জেলা সহ-সভাপতি প্রতাপ সরকার সহ মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার মণ্ডল সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য কার্যকর্তারা। সাংগঠনিক বৈঠকে বুথ কমিটি গঠন, পৃষ্ঠা প্রমুখ নিয়োগ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার এবং আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের মনোবল বাড়ানো ও মাঠে-ময়দানে সক্রিয় থাকার নির্দেশ দেন জেলা নেতৃত্ব। জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, "মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভায় সংগঠন মজবুত করতে প্রতিটি বুথে আমাদের পৌঁছাতে হবে। মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য।" সাংসদ কৈলাস জী কার্যকর্তাদের উদ্দেশে বলেন, "ডাবল ইঞ্জিন সরকার মানুষের উন্নয়নে কাজ করছে। সেই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।" বৈঠক শেষে কার্যকর্তারা জানান, জেলা ও বিভাগের নেতৃত্বের উপস্থিতিতে তাঁরা উৎসাহিত। আগামী দিনে দুই বিধানসভায় সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। *মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত* *মাথাভাঙ্গা, ১১মে:* আজ মাথাভাঙ্গা নজরুল সদনে মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক সম্পন্ন হল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও বুথস্তর শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিভাগ প্রবাসী কার্যকর্তা তথা সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস জী, জেলা প্রবাসী কার্যকর্তা অরুণ মিনারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ, জেলা সম্পাদক মুরারি কৃষ্ণ রায়, জেলা সহ-সভাপতি প্রতাপ সরকার সহ মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার মণ্ডল সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য কার্যকর্তারা। সাংগঠনিক বৈঠকে বুথ কমিটি গঠন, পৃষ্ঠা প্রমুখ নিয়োগ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার এবং আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের মনোবল বাড়ানো ও মাঠে-ময়দানে সক্রিয় থাকার নির্দেশ দেন জেলা নেতৃত্ব। জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, "মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভায় সংগঠন মজবুত করতে প্রতিটি বুথে আমাদের পৌঁছাতে হবে। মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য।" সাংসদ কৈলাস জী কার্যকর্তাদের উদ্দেশে বলেন, "ডাবল ইঞ্জিন সরকার মানুষের উন্নয়নে কাজ করছে। সেই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।" বৈঠক শেষে কার্যকর্তারা জানান, জেলা ও বিভাগের নেতৃত্বের উপস্থিতিতে তাঁরা উৎসাহিত। আগামী দিনে দুই বিধানসভায় সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।1
- জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মোরাঘাট মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ বাইক আরোহী। ১৫ ও ১৯ বছর বয়সী ওই যুবকদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম, আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।2
- শীতলকুচির বিজেপি নেতা শিব শংকর সাহা অবশেষে মায়ের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করলেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি চুল-দাড়ি কাটলেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছিল।1
- মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলেএবার একাদশ শ্রেণিতে চালু হল ভূগোল বিষয়। মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলে এবার একাদশ শ্রেণিতে চালু হল ভূগোল বিষয়। দীর্ঘদিনের এই দাবিপূরণে খুশির হাওয়া শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যেও। ২০১৯ সালে বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হলেও ভূগোল বিষয় না থাকায় বহু পড়ুয়াকে মাধ্যমিকের পর নিজেদের প্রিয় বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে ভর্তি হতে হত। বিশেষ করে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাইত, তাদের জন্য এটি ছিল বড় সমস্যা। এবার সেই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তিতে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা জানায়, আগে ভূগোল বিষয় না থাকায় বাধ্য হয়ে অন্য বিদ্যালয়ে যেতে হত। এখন নিজেদের স্কুলেই পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস রায় চৌধুরী জানান, “এবছর থেকে আমাদের বিদ্যালয়ে ভূগোল বিষয় চালু হয়েছে। আগামী ১২ তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।” বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল রায় বলেন, “ভূগোল বিষয় না থাকার কারণে এতদিন অনেক মেধাবী পড়ুয়া পাশের বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়ে যেত। এবার তারা নিজেদের বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।” অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফল করেছে বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুলের মধ্যে প্রথম হয়েছে রাহুল রায়। তার প্রাপ্ত নম্বর ৫৭২। দ্বিতীয় স্থান অধিকার করেছে পাপাই রায়, তার প্রাপ্ত নম্বর ৪৭১। ভূগোল বিষয় চালুর পাশাপাশি ভালো ফলাফলে ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলে এখন খুশির পরিবেশ তৈরি হয়েছে।1
- দুই বছর পর পঞ্চায়েত দফতরে প্রবেশ প্রধানের, আবির খেলায় বিজেপির ‘বিজয় উৎসব’ অন্দরান ফুলবাড়ীতে ২ নং গ্রাম পঞ্চায়েতে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ প্রায় দুই বছরেরও বেশি সময় পর অবশেষে গ্রাম পঞ্চায়েত দফতরে প্রবেশ করলেন প্রধান নোনিবালা বর্মন। ঘটনাকে ঘিরে সোমবার রাজনৈতিক উত্তেজনা ও উৎসবের আবহ তৈরি হয় এলাকাজুড়ে। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলে বিজয় উৎসব পালন করে পঞ্চায়েত অফিসে প্রবেশ করেন তিনি। ১২ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩টি আসন। বিজেপির অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন ভাবে প্রশাসনিক বাধার কারণে প্রধান নোনিবালা বর্মনকে গ্রাম পঞ্চায়েত দফতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের পরিষেবা ও উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। নতুন রাজনৈতিক আবহে সোমবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছন প্রধান। অফিস চত্বরে আবির খেলা, স্লোগান এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিজেপি কর্মীরা এই দিনটিকে “গণতন্ত্রের জয়” হিসেবে তুলে ধরেন। এদিন প্রধান নোনিবালা বর্মন বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি। মানুষের কাজ করার সুযোগ থেকেও বঞ্চিত ছিলাম। এখন আবার মানুষের জন্য কাজ করার সুযোগ পেলাম। গত দুই বছরে পঞ্চায়েতে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলি খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে তদন্তও করা হবে।” স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েতে বহু উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম হয়েছে এবং সাধারণ মানুষ তার সঠিক সুবিধা পাননি। তাই নতুনভাবে প্রশাসনিক কাজ শুরু করে স্বচ্ছতার সঙ্গে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাকে ঘিরে আগামী দিনে এলাকায় রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে।1
- *মাধ্যমিকে কৃতী ছাত্রদের সংবর্ধনা দিল শীতলখুঁচি সারদা শিশু তীর্থ* *শীতলখুঁচি,১১ মে:* ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল শীতলখুঁচি সারদা শিশু তীর্থ স্কুল। শুক্রবার স্কুলের হল ঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন স্কুলের পক্ষ থেকে মাধ্যমিকে ভালো ফল করা কৃতী পড়ুয়াদের হাতে পুষ্পস্তবক, শংসাপত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা শিশু তীর্থ স্কুলের প্রধান আচার্য গিরীন্দ্র নাথ বর্মন, আচার্য দীপঙ্কর ঝা সহ স্কুলের অন্যান্য দাদামনি ও দিদিমনিরা। এছাড়াও অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন। প্রধান আচার্য গিরীন্দ্র নাথ বর্মন বলেন, "আমাদের স্কুলের ছেলেমেয়েরা প্রতি বছরই ভালো ফল করছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ওদের এই সাফল্য আমাদের গর্বিত করে। শিক্ষা, সংস্কার ও রাষ্ট্রভক্তির আদর্শে ওরা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যায়, সেই কামনা করি।" সংবর্ধনা পেয়ে খুশি কৃতী ছাত্রছাত্রীরা। এক ছাত্র জানায়, "স্কুলের দাদামনি-দিদিমনিদের জন্যই আজ এই ফল। ওনারা সবসময় আমাদের পাশে থেকেছেন। এই সংবর্ধনা আমাদের আগামী দিনে আরও ভালো করতে উৎসাহ দেবে।" উপস্থিত অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁদের বক্তব্য, "সারদা শিশু তীর্থ শুধু পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষাও দেয়। তাই আমরা নিশ্চিন্ত।" অনুষ্ঠান শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। *মাধ্যমিকে কৃতী ছাত্রদের সংবর্ধনা দিল শীতলখুঁচি সারদা শিশু তীর্থ* *শীতলখুঁচি,১১ মে:* ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল শীতলখুঁচি সারদা শিশু তীর্থ স্কুল। শুক্রবার স্কুলের হল ঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন স্কুলের পক্ষ থেকে মাধ্যমিকে ভালো ফল করা কৃতী পড়ুয়াদের হাতে পুষ্পস্তবক, শংসাপত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা শিশু তীর্থ স্কুলের প্রধান আচার্য গিরীন্দ্র নাথ বর্মন, আচার্য দীপঙ্কর ঝা সহ স্কুলের অন্যান্য দাদামনি ও দিদিমনিরা। এছাড়াও অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন। প্রধান আচার্য গিরীন্দ্র নাথ বর্মন বলেন, "আমাদের স্কুলের ছেলেমেয়েরা প্রতি বছরই ভালো ফল করছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ওদের এই সাফল্য আমাদের গর্বিত করে। শিক্ষা, সংস্কার ও রাষ্ট্রভক্তির আদর্শে ওরা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যায়, সেই কামনা করি।" সংবর্ধনা পেয়ে খুশি কৃতী ছাত্রছাত্রীরা। এক ছাত্র জানায়, "স্কুলের দাদামনি-দিদিমনিদের জন্যই আজ এই ফল। ওনারা সবসময় আমাদের পাশে থেকেছেন। এই সংবর্ধনা আমাদের আগামী দিনে আরও ভালো করতে উৎসাহ দেবে।" উপস্থিত অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁদের বক্তব্য, "সারদা শিশু তীর্থ শুধু পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষাও দেয়। তাই আমরা নিশ্চিন্ত।" অনুষ্ঠান শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।1
- বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রীর দাবি, শেখ হাসিনার পরামর্শেই নাকি শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ ভারতের রাজনীতিতে বাংলাদেশের ছায়া ফেলার বিতর্ক উস্কে দিয়েছে।1