নারায়নপুর পঞ্চায়েতে ১৮ নম্বর বুথের সদস্য ইমরান সর্দার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন। নারায়নপুর পঞ্চায়েতের ১৮ নম্বর বুথে উন্নয়নের ধারা, মেইন রোড ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবি সদস্য ইমরান সরদারের । দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথে উন্নয়নের একাধিক কাজের চিত্র তুলে ধরলেন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য ইমরান সরদার। এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এলাকার মানুষের সেবায় কাজ করে চলেছেন। ইমরান সরদার জানান, তার বুথ বর্তমানে কার্যত বিরোধী শূন্য। পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সরদারের নেতৃত্বে এলাকায় একের পর এক উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢালাই রাস্তা, ড্রেন নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন, রাস্তার আলো বসানো, পানীয় জলের ব্যবস্থা—বিভিন্ন ক্ষেত্রেই উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, তার বুথে ইতিমধ্যে কুড়িটিরও বেশি ঢালাই রাস্তা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় হাইমাস্ট ও স্ট্রিট লাইট বসানো হয়েছে, যার মধ্যে দুটি হাইমাস্ট লাইট ইতিমধ্যে বসানো হয়েছে এবং খুব শীঘ্রই আরও লাইট বসানো হবে। তবে কিছু সমস্যার কথাও তুলে ধরেন তিনি। ইমরান সরদার বলেন, ডাক্তার পাড়ায় একটি গুরুত্বপূর্ণ মেইন রোড এখনও তৈরি হয়নি। বর্ষার আগে ওই রাস্তা নির্মাণের জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানান তিনি। বুথে একটি বড় জলের ট্যাঙ্ক থাকলেও তার মেশিন দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। ফলে দুদিন জল আসে তো আবার দশদিন জল আসে না—এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি নিয়ে প্রধান ইতিমধ্যে পিএইচই দফতরে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। এলাকায় তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও মানুষ পেয়েছেন বলে জানান ইমরান সরদার। তার দাবি, প্রায় ৬৫ জন যুবক যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। এছাড়া প্রায় ১২০ জন কন্যাশ্রী এবং প্রায় আড়াইশো জন রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের প্রায় পাঁচ লক্ষ টাকার অনুদানে একটি ক্লাব ভবন নির্মাণ করা হয়েছে, যা এলাকার যুব সমাজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সরদারের নেতৃত্বে তার বুথে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেই দাবি করেন পঞ্চায়েত সদস্য ইমরান সরদার।

- নারায়ণপুর পঞ্চায়েতের ৭ নম্বর বুথের সদস্যা মিনিটে বিশ্বাসের উন্নয়নের চিত্র তুলে ধরলেন1
- Post by BARUIPUR UPDATE1
- please help me1
- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প কে সামনে রেখে ,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো, আজ জয়নগর ২ নম্বর ব্লকের অধীনে সাহাজাদাপুর অঞ্চলে ২০৮ নম্বর বুথে সেরঙ্গামপুর গ্রামে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো1
- Post by সমকাল কথা1
- Post by Kolkata News Times1
- ঈদের খুশিতে পলিরহাট হাট বাজারে এত ভিড় পাগোলানিরাস্তায়নি1
- Post by BARUIPUR UPDATE1