পুরুলিয়ায় ৪ বাংলাদেশি নাগরিক আটক — বাংলাদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু! ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর থানার পুলিশ সালকা হাসপাতাল রোড এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশের রাজবাড়ি জেলার বাসিন্দা বলে পরিচয় দেয় এবং জানায় যে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ পুরুলিয়া টাউন থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আরও ৩ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করে আটক করে। আটক ৪ জন হলেন— ১. মোঃ জাহিদ ইমন — রাজবাড়ি, বাংলাদেশ ২. সুমন শেখ — কুষ্টিয়া, বাংলাদেশ ৩. শান্ত হোসেন — কুষ্টিয়া, বাংলাদেশ ৪. মোঃ তৌহিদ মণ্ডল — রাজবাড়ি, বাংলাদেশ নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী চারজনকেই বর্তমানে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

- ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়ায় ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়া জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া শহরের ইন্ডোর স্টেডিয়ামে ১ লক্ষ প্রদীপের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বিশালাকার চিত্র ফুটিয়ে তোলা হয় । ঝাড়খন্ড থেকে ১১ জন শিল্পীর ২ দিনের প্রচেষ্টায় এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে । 'আশীর্বাদের প্রদীপ' নামে এই প্রধানমন্ত্রীর চিত্র সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ ও রঙের মাধ্যমে ।1
- থানার পরিকাঠামো ও পুলিশি কাজকর্ম খতিয়ে দেখতে ঝালদায় ডিআইজি।1
- প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির জন্মদিন , সেই উপলক্ষে রাজ্যের বন সমবায় ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী কি বললেন শুনুন । #modi #pm #forestmenister1
- দুর্গাপুরে আমরাই নীলডাঙ্গায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, শিশুদের হাতে কেক বিস্কুট তুলে দেওয়া হয় শিশুদের হাতে কেক বিস্কুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই নীলডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বিশেষ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হলো। স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার টোটোচালক, রিকশাচালক, চা বিক্রেতা ও সাফাইকর্মীরা অংশ নেন। এদিন কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি এলাকার শিশুদের হাতে তুলে দেওয়া হয় কেক ও বিস্কুট। কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সঙ্গে নিয়ে দিনটি উদযাপনই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।1
- sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur1
- TMC NEWS: তৃণমূল কংগ্রেসের লোগো কার দখলে গেলো আর কে হারালো?1
- ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়ায় ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়া জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া শহরের ইন্ডোর স্টেডিয়ামে ১ লক্ষ প্রদীপের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বিশালাকার চিত্র ফুটিয়ে তোলা হয় । ঝাড়খন্ড থেকে ১১ জন শিল্পীর ২ দিনের প্রচেষ্টায় এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে । 'আশীর্বাদের প্রদীপ' নামে এই প্রধানমন্ত্রীর চিত্র সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ ও রঙের মাধ্যমে ।1
- সমস্ত নিয়ম মেনে ২০০৯-১০ সালে রাজ্য জুড়ে ২৫৮ জন চুক্তিভিত্তিক মাল্টিপার্পাস হেলথ ওয়ার্কার্স নিয়োগ হয় । রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সাথে সাথে পুরুলিয়াতেও নিয়োগ করা হয় তাদের। ৫ হাজার টাকা সাম্মানিক বাড়ানো, কেন্দ্রীয় গাইড লাইন মেনে চাকরির স্থায়ীকরণ, ইপিএফ এর সুবিধা প্রদান সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল চুক্তিভিত্তিক মাল্টিপার্পাস হেলথ ওয়ার্কার্সরা!1
- ৭৬ লিটার দুধে মোদির ছবিতে স্নান, অভিনব কায়দায় জন্মদিন পালন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিনব কর্মসূচির আয়োজন করলেন দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে তাঁর ছবিতে ৭৬ লিটার দুধ দিয়ে স্নান করিয়ে জন্মদিন পালন করা হয়। এই কর্মসূচিকে ঘিরে মেনগেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। জন্মদিন উপলক্ষে লাড্ডু বিতরণেরও আয়োজন করা হয়। এলাকার মানুষ একে অপরের মধ্যে লাড্ডু বিতরণ করে আনন্দে মেতে ওঠেন আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।1