মালদার ইংরেজবাজারে এখনো প্রার্থী দিতে পারলেন না বিজেপি, ধোঁয়াশায় নেতৃত্ব থেকে কর্মীরা। তাই ভোট প্রচারে বেরিয়ে বিজেপি কাউন্সিলর সহ পরিবারের ভোট চাইলেন তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু। শুক্রবার ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় তৃণমূলের সমর্থনে ভোট প্রচার করেন প্রার্থী আশীষ কুন্ডু, সেই সময় বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি তার পরিবার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান, তারপর প্রার্থী কাউন্সিলরের কাছে আবেদন করেন তার পরিবার সহ ভোট যেন তৃণমূল কংগ্রেসে দেন। এ বিষয়ে প্রার্থী বলেন সে আমার বোনের মত তাই তার পরিবারের গুরুজনদের প্রণাম করে ভোট চাইলাম। তিনি আরো বলেন, বিজেপি এখন পর্যন্ত প্রার্থী দিতে পারলেন না, বিগত দিনে যিনি বিজেপির বিধায়ক ছিলেন তাকে মানুষ কাছে পায়নি এলাকার কোন উন্নয়নও করেনি, তাই ইংরেজ বাজারের মানুষ এবার তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করবে। অন্যদিকে ইংরেজবাজারের বিজেপি কাউন্সিলর সুতাপা মুখার্জি বলেন যে কোন দলেরই প্রার্থী আসতে পারে তার অধিকার অনুযায়ী ভোট চাইতে পারে তাই আমার পরিবারের ভোট চাইলেন। পাড়াতে প্রচারে এসেছেন তাই তাকে স্বাগত জানিয়েছি তবে যতই ভোট প্রচার করুক তৃণমূল এখানে কোনমতেই জিততে পারবে না বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে।

- Post by MALDA SANGBAD1
- মালদায় শুক্রবার তৃণমূলের তপশিলী সংলাপ কর্মসূচিকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড থেকে তৃণমূলের সংলাপ কর্মসূচির অধীনে এক প্রচার ট্যাবলোর যাত্রা সূচনা করেন। এই ট্যাবলো ভোট পর্যন্ত হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে। এদিনের এই তপশিলী সংলাপ কর্মসূচি রূপায়ণে তৃণমূল প্রার্থী অমল কিন্তু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল এসসি, এসটি সেলের সভাপতি মিঠুন সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পিযুষ মন্ডল সহ অন্যান্যরা।4
- এই মুহূর্তে মালদা থেকে সবচেয়ে বড় খবর বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণার পরই উত্তাল হয়ে উঠেছে মালদার বৈষ্ণবনগর। বিজেপি নেতৃত্ব রাজু কর্মকারকে এই আসনের প্রার্থী ঘোষণা করে, কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তারা অভিযোগ করছেন, রাজু কর্মকার এই এলাকার বাসিন্দা নন, বরং বাইরের একজন। তারা দাবি করছেন, বৈষ্ণবনগরের জন্য একজন স্থানীয় বিজেপি নেতাকেই প্রার্থী হিসেবে চায়। ইতিমধ্যে, তারা অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন, এবং দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাবেন।1
- Post by আজিজ আলি1
- মালদা:পুরাতন মালদার সাহাপুর সেতু মোড়ে তপশিলি সংলাপ যাত্রার জন্য একটি ট্যাবলো আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় শুক্রবার সকালে। তফশিলি সংলাপ যাত্রা ট্যাবলোর দলীয় পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মালদা বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন। পাশাপাশি এদিন সেতু মোড় এলাকায় ব্যবসায়ীদের দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রার্থী সহযোগিতা করে পুরাতন মালদা তৃণমূলের যুব ব্লক সভাপতি কমল ঘোষ সহ সাহাপুর অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা। এদিনের এই তপশিলি সংলাপ যাত্রার সূচনা অনুষ্ঠানে তৃণমূলের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন জানান, এই ট্যাবলোটি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দশটি অঞ্চল এবং একটি শহরে পরিক্রমা করবে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচারে জোর দেওয়া হবে। এবং এই ট্যাবলার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরা হবে যেমন স্বাস্থ্য সাথী, যুব সাথী , লক্ষীর ভান্ডার ,জয়জহার সহ মানবিক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যেই এই ট্যাবলোর সূচনা করা হলো।2
- Post by Subha mandal1
- হবিবপুর স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সান্ধ্যকালীন প্রচার সারলেন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আগামি নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন জানানোর আবেদনও করেন। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, বিজেপির জেপি চার মন্ডলের সভাপতি জহর মুর্মু সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। প্রচার চলাকালীন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।2
- Post by MALDA SANGBAD1