ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়ি জেলাশাসকের করনে জলপাইগুড়ি জেলাশাসক এর করনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের করণের সামনে মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সদস্যরা। মূলত পাঁচ দফার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনি দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী র পক্ষ থেকে নিশান আহমেদ বলেন, অবিলম্বে মানবিক ভাতা এক হাজার টাকার পরিবর্তে ৫০০০ টাকা করা সহ আবাসন প্রকল্পে প্রতিবন্ধীদের অগ্রাধিকার, প্রত্যেক প্রতিবন্ধীকে অন্তর্দয় বা অন্নপূর্ণা যোজনায় যুক্ত করা, প্রতিমাসের নির্দিষ্ট তারিখে ভাতা প্রদান ও বিগত বছর গুলিতে জমা হওয়া মানবিক ভাতার আবেদনগুলি অনুমোদনের দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। অনতিবিলম্বে পাঁচ দফার এই দাবিগুলি না মানলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে সাফ জানিয়ে দেয় ।

- ধুপগুড়িতে নির্বিঘ্নে শুরু হল চতুর্থ দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ধুপগুড়ি মহকুমার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে শুরু হয় চতুর্থ দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে বুধবার উচ্চমাধ্যমিকের ভোকেশনাল সাবজেক্ট গুলোর পরীক্ষা শুরু হয়।1
- নতুন বন্দরে মহা হিন্দু সম্মেলন উপলক্ষে কলসযাত্রা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন বন্দরে মহা হিন্দু সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য কলসযাত্রা অনুষ্ঠিত হল। মঙ্গলবার সকালে ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কলসযাত্রার সূচনা হয়। এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ, মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে হিন্দু ও সনাতন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা ধর্মীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির প্রসারে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহা হিন্দু সম্মেলনের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করাই মূল লক্ষ্য। গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়েছে।1
- জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির সর্বজনীন কালী মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা গভীর রাতে মন্দিরে ঢুকে বিগ্রহের সোনার গয়না খুলে নিয়ে যায়। পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থও লুট করে চম্পট দেয় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।1
- মেখলিগঞ্জ বিধানসভার ভোটবাড়ি ৭৯ নং বুথে তৃণমূল ছেড়ে ১৩টি পরিবার বিজেপিতে যোগ দিল। জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়সহ স্থানীয় নেতারা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ও দলে স্বাগত জানান।1
- Post by ASHISH MITRA1
- শীতলকুচি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথে বুথে সম্মেলনের আয়োজন করে সেখানে ২০২৬ বিধানসভার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। বুথ সম্মেলনে কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেল।1
- Post by جیارول میہ Jiyarul miah1
- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধুপগুড়িতে দলবদলের ঘটনা সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক প্রাক্তন বিজেপি কর্মী। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নম্বর অঞ্চলের ১৫/৬১ নম্বর বুথে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের হাত ধরে বিজেপির আটটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের যোগদান কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তারা শাসকদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা জানান। এ প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে বিজেপির একাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনেও এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।”1