Shuru
Apke Nagar Ki App…
কৃষ্ণ প্রেমে মহানাম যজ্ঞানুষ্ঠানের ভক্তদের সাথে সামিল হতে রাস্তা গড়িয়ে মহাপ্রভু দর্শন ছোটপিঞ্জারির ঝাড় (নলগ্রাম) যৌথ কমিটির পরিচালনায়, রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ অনুষ্ঠান দীর্ঘ চল্লিশ বছর যাবত এলাকার ভক্তদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ। নলগ্রাম ছোট পিঞ্জারিরঝাড় গোপাল গোবিন্দ আনন্দ মন্দির কমিটির পরিচালনায় প্রতি বছর অষ্টপ্রহরের আয়োজন করা হয়। এবছর চারটি দল কীর্তনের আসরে নাম সংকীর্তন পরিবেশন করেন। এদিন গড়িয়ে গড়িয়ে কীর্তনের আসরে আসা এক ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মহানাম যজ্ঞানুষ্ঠান। গড়িয়ে আসা ভক্ত সন্তোষ বর্মন জানান সকল ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। এদিন হরি মন্দির কমিটির পক্ষ থেকে তারা সেখানকার মন্দির নির্মাণের জন্য সকল ভক্তবৃন্দের কাছে আবেদন জানান।
Sazzad Hossain Ahmed
কৃষ্ণ প্রেমে মহানাম যজ্ঞানুষ্ঠানের ভক্তদের সাথে সামিল হতে রাস্তা গড়িয়ে মহাপ্রভু দর্শন ছোটপিঞ্জারির ঝাড় (নলগ্রাম) যৌথ কমিটির পরিচালনায়, রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ অনুষ্ঠান দীর্ঘ চল্লিশ বছর যাবত এলাকার ভক্তদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ। নলগ্রাম ছোট পিঞ্জারিরঝাড় গোপাল গোবিন্দ আনন্দ মন্দির কমিটির পরিচালনায় প্রতি বছর অষ্টপ্রহরের আয়োজন করা হয়। এবছর চারটি দল কীর্তনের আসরে নাম সংকীর্তন পরিবেশন করেন। এদিন গড়িয়ে গড়িয়ে কীর্তনের আসরে আসা এক ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মহানাম যজ্ঞানুষ্ঠান। গড়িয়ে আসা ভক্ত সন্তোষ বর্মন জানান সকল ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। এদিন হরি মন্দির কমিটির পক্ষ থেকে তারা সেখানকার মন্দির নির্মাণের জন্য সকল ভক্তবৃন্দের কাছে আবেদন জানান।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভোটপর্ব শেষ হতেই নাটাবাড়ি বিধানসভা এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শনিবার গভীর রাতে উত্তর ঘোগারকুঠি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডল যুব সম্পাদক দীপক দাসের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র তরজা। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎ করে দোকানে চড়াও হয়। প্রথমে ব্যাপক ভাঙচুর চালানো হয়, এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের বড়সড় ক্ষতি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়, স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়তে থাকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবেই ভোটের পর এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল। তাঁর বক্তব্য, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরি করতে রাজনৈতিক নাটক করছে।” ঘটনার পর থেকেই নাটাবাড়ি জুড়ে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।1
- ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ল কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে1
- Post by Jakir Islam1
- মাথাভাঙ্গা শহরের সূটুঙ্গা নদীতে মশারি জল ফেলে মাছ শিকারের অভিযোগ।এদিন মৎস্যজীবীরা মাছ ধরার জন্য মশারি জল ফেলে মাছ শিকার করছিলো।বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে নদী রক্ষা সমিতির সদস্যরা। নদী রক্ষা সমিতির পক্ষ থেকে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তোলেন।মৎস্যজীবীরা এভাবে মাছ ধরলে নদীতে মাছের উৎপাদন কমে যাবে।এই ধরনের জালে ছোটো মাছ ও মাছের ডিম ও শিকার করছে।প্রশাসন যেনো অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে সেই দাবী জানিয়েছেন।1
- *ডি সি আর সিতে সিসিটিভির মনিটরে ছবি না থাকায় তৃণমূল নেতা কি জানালেন সাবির সাহা চৌধুরী1
- দিনের আলোয় বাড়ির গেট থেকে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের পরিচয় নিয়ে তাঁদের বাড়িতে জানিয়ে পুলিশের হাতে তুলে দেন। শনিবার দুপুর প্রায় দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর জামালদহ–বালাপুকুরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেলে করে এসে ওই দুই যুবক বাড়ির সামনে রাখা একটি পাঁঠা ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ছুটে এসে তাদের ধরে ফেলেন। ধরা পড়ার পর যুবকরা নিজেদের প্রথমবার চুরি করতে এসেছেন বলে দাবি করে ক্ষমা চাইতে থাকেন। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। বরং খবর ছড়িয়ে পড়তেই আরও লোক জড়ো হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর পরিস্থিতি থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়। ছাগলের মালিক অনিতা রায় জানান, “ওরা ছাগল নিয়ে পালাচ্ছিল। আমরা চিৎকার করতেই লোকজন এসে ধরে ফেলে।” ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।1
- গতকাল রাতে প্রবল ঝড় কে কেন্দ্র করে লণ্ডভণ্ড অবস্থা তুফানগঞ্জ শহর জুড়ে। শহরের ইলেকট্রিক অফিস মোড় সংলগ্ন এলাকায় একটি গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে থাকে রাস্তায়। এদিকে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা রাস্তা পরিষ্কার করে এবং পরবর্তীতে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল হয় বলে জানা যায়1
- *দিনহাটা শহরের হাসপাতাল মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার লিক করে অ*গ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।1
- সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠলো কুচলিবাড়ির ধাপড়া বাজার। তামাক বিক্রিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত কুচলিবাড়ি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল। জানা যায়, বাইরের পাইকারদের তামাক কিনতে আসতে বাঁধা দেওয়া হয়েছে। ফলে শনিবার সকালের সাপ্তাহিক হাটে পাইকার না আসায় চরম দুর্ভোগে পরেছেন বাজার তামাক বিক্রি করতে নিয়ে আসা কৃষকরা। অভিযোগের তীর ধাপড়াহাট ব্যবসায়ী সমেতির সভাপতি সঞ্জীব পান্ডের বিরুদ্ধে। অভিযোগ, "ভোর রাতে বাজারে আসা বিভিন্ন পাইকারদের গাড়ি ও শ্রমিকদের হুমকি দিয়ে ধাপড়া বাজারে বসতে বাঁধা দেয় ব্যবসায়ী সমেতির সভাপতি সহ আরও কয়েকজন।" এই খবর চরাও হতেই ভোরেই ব্যবসায়ী সমেতির সভাপতিকে বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন। অনেকেই আর্থিক সংকটে পরে চাষ করা তামাক বিক্রি করতে এসে তামাক নিয়ে বাড়ি ফিরতে হয় অনেককেই। কেউ পরবর্তীতে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় বিক্রি করতে নিয়ে যাওয়া তামাক। মহকুমা শাসকের আশ্বাসে উত্তেজিত জনতা শান্ত হয়। ব্যবসায়ী সমেতির সভাপতি সঞ্জীব পান্ডের বিরুদ্ধে গণস্বাক্ষর সন্মলিত লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত সঞ্জীব পান্ডে। বাজারে তামাক বিক্রি করতে আসা মহাদেব রায় জানান, "গত পরশুদিন মেয়ের বিয়ে। তাই তামাক বিক্রি করতে নিয়ে আসি। কিন্তু বাজারে আজ পাইকার নেই। তাই এখন তামাক বাড়ি নিয়ে যাচ্ছি। জানিনা এই ধকল কিভাবে সইবো।" কালা বর্মন নামের এক কৃষক জানান, "কাল আমার মৃত বাবার শ্রাদ্ধ রয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানের জন্য টাকার প্রয়োজনে তামাক বিক্রি করতে নিয়ে এসে আজ বিক্রি না করেই বাড়ি ফিরতে হচ্ছে।" বিশেম্বর বর্মন নামের এক কৃষক জানান, " এভাবেই বাইরের মহাজন দের ভয় দেখিয়ে বাজারে আসতে বাঁধা দেওয়া হয়। সেই সুবাদে স্থানীয় পাইকাররা কম দামে তামাক কিনে রেখে বাইরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করে।" জানা যায় সাপ্তাহিক বুধবার ও শনিবার হাট বসে কুচলিবাড়ির ধাপড়া বাজারে। রাত ১২টার পরেই বাজারে বিক্রি হওয়ার জন্য তামাক নিয়ে আসে বিক্রেতারা। একই তো গভীর রাত, তার উপরে দুর্গম সীমান্ত ঘেষা পথ। দুইয়ের মাঝে নিরাপত্তাহীনতায় তামাক কিনতে আসতে আগ্রহ হাড়িয়েছেন বাইরের মহাজনরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে মাধ্যবর্তী মুনাফা লুটতে ব্যবসায়ী সমেতির সভাপতি সহ আরও কয়েকজন ওত পেতে বসে আছে। তাঁদের দৌড়াত্বেই এদিন বন্ধ রইলো তামাক হাট। মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল জানান, "আমি সকলকেই বুঝিয়ে বললাম পরের হাট থেকে যেনো প্রত্যেককেই সকাল ৮টার সময় তামাক বেঁচাকেনা শুরু করে। এতে বাইরের মহাজনরা সহযেই হাটে আসতে পারবে এবং তাঁদের নিরাপত্তা নিয়েও কোনো প্রশ্ন থাকবে না। বাকি ট্রাফিক নিয়ন্ত্রণে প্রতি হাটে পুলিশকে বাড়তি নজরদারি দিতেও বলা হয়েছে।" ধাপড়া বাজারের আরএমসির ইনচার্জ বিনয় কুমার অধিকারী জানান, " কোন স্বার্থে মহাজনদের ফিরিয়ে দিয়েছে ব্যবসায়ী সমেতির সভাপতি তা আমার জানা নেই। তবে এই উত্তেজনার জন্য আজ তামাক কেনাবেচা কার্যত বন্ধ।" রানা পন্ডিত নামের স্থানীয় এক কাপর ব্যবসায়ী জানান, "দীর্ঘ ২০ বছর ধরেই আমদের কোনো ব্যবসায়ী সমেতি নেই। অভিযুক্ত ব্যক্তি নিজেকেই সভাপতি হিসেবে দাবি করে আমাদের ব্যবসায়ীদের কালি মালিপ্ত করার চেষ্টা করছে।"1