সন্ত্রাস নয়, শান্তিই চাই”—এই বার্তাকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহাবস্থানের আহ্বান জানালেন জনজাতি মানুষেরা। ভোট হোক উৎসবের, গণতন্ত্রের এই মেলবন্ধনকে অটুট রাখার দাবিও উঠল তাঁদের মুখে। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার সাম্প্রতিক অশান্তির আবহে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। গতকাল রাতে তিপ্রা মথা দলের দুষ্কৃতীদের হামলার ঘটনার জেরে রবিবার উত্তর মহারানী এলাকায় এক নাটকীয় দলবদলের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। পাঁচটি পরিবারের মোট ২১ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগ দেন। উত্তর মহারানীস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে স্বাগত জানানো হয়।মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “গতকাল রাতে আচমকাই তিপ্রা মথার আশ্রিত দুষ্কৃতিকারীরা মানিক বাজার এলাকায় গিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।” এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ হয়ে ওই পরিবারগুলি দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে তাঁর দাবি।তিনি আরও বলেন, “নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া। সেখানে সকল দলেরই প্রচারের অধিকার রয়েছে। কিন্তু ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে সেই পরিবেশ নষ্ট করা ঠিক নয়। শান্তিপূর্ণ নির্বাচনই কাম্য।”মন্ত্রী দাবি করেন, শান্তির পরিবেশ বজায় রাখার বার্তা দিতেই ওই ২১ জন ভোটার তাঁর বাসভবনে এসে স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেন।রাজনৈতিক মহলের মতে, আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই এই ধরনের দলবদল ঘটনাকে নতুন মাত্রা দিচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা—ভোট যেন সত্যিই উৎসবে পরিণত হয়, সংঘাতে নয়।

- বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি দলের সামিল প্রচারে ঝড় তুলছে আইপিএল টি l আইপিএফটি দলের প্রার্থী প্রণব ত্রিপুরা জয়ের আশা নিয়ে ভোট প্রচারে সামিল l1
- এই ঐতিহাসিক বরাদ্দ রাজ্যের অবকাঠামো ও বিভিন্ন উন্নয়নমূলক খাতে নতুন গতি সঞ্চার করবে। এমন দাবি করেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l1
- অমরপুরে তিন ভোট কেন্দ্রে শাসক বিজেপি দলের কর্মীদের দলবদলের সম্ভাবনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য, দ্রুত সমীকরণ বদলের ইঙ্গিত।1
- ডেমছড়া-কচুছড়া কেন্দ্রে বিভিন্ন দল ত্যাগ করে ২২ জন ভোটার যোগদান করল তিপ্রা মথা দলে।1
- শিব মন্দির সম্প্রদায়ের _বংশী বাদক_ রিপনের বাঁশির সুর মন ছুঁয়ে গেলো-❤️🥀1
- 📍শান্তিরবাজার, ৩০ মার্চ।। ✍️দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার পশ্চিম চড়কবাই এলাকায় ফের বাল্যবিবাহের ঘটনা সামনে এসেছে। প্রশাসনের তৎপরতায় এক নাবালিকাকে উদ্ধার করে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।1
- Post by Gouranga Majumder1
- মাসের শেষ রবিবার সম্প্রচারিত আজকের অনুষ্ঠানটি ছিল মন কি বাত-এর ১৩২তম পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস, মনোনীত কর্পোরেটর ডাঃ মনোজ কান্তি দেব এবং মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যসহ দলীয় অন্যান্য নেতৃত্ব।1