logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ওভারলোড টিপারের দাপটে বেহাল ধর্মনগর-কৈলাশহর সড়ক,ঝুঁকিতে রাজবাড়ি ব্রিজ; অভিযানের আশ্বাস প্রশাসনের! দীর্ঘদিন ধরে পাথর বোঝাই ওভারলোড টিপার গাড়ির অবাধ চলাচলে বেহাল হয়ে পড়েছে উত্তর জেলার ধর্মনগর-কৈলাশহর প্রধান সড়ক। অতিরিক্ত ভারী যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার রাস্তা ভেঙে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই শুরু হয় ওভারলোড টিপারের বেপরোয়া চলাচল। অতিরিক্ত বোঝাই গাড়ির চাপে রাস্তার বহু অংশ কাদা ও গর্তে পরিণত হয়েছে। মাঝেমধ্যেই ভারী যানবাহন আটকে গিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন পথচারী, স্কুলপড়ুয়া ও রোগীবাহী অ্যাম্বুলেন্স।এদিকে অতিরিক্ত বোঝাই গাড়ির চলাচলে ধর্মনগরের ঐতিহ্যবাহী রাজবাড়ি ব্রিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। নির্ধারিত ওজনসীমা উপেক্ষা করে গাড়ি চলাচল করায় যে কোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। পাশাপাশি ব্রিজে কত টন ওজনের গাড়ি চলাচল করতে পারবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সাইনবোর্ড নেই বলেও অভিযোগ উঠেছে।এই বিষয়ে মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, সমস্যাটি নতুন নয়, বহুদিনের পুরনো। অতীতেও প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অনুযায়ী অভিযান চালিয়ে প্রেমতলা চৌমুহনী ও কৃষ্ণপুর এলাকায় নাকা পয়েন্ট বসানো হয়েছিল। কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে নজরদারি কমে যাওয়ায় আবার সমস্যা বেড়েছে।তিনি জানান, খুব শীঘ্রই ফের নিয়মিত অভিযান চালানো হবে এবং নাকা পয়েন্টগুলি সম্পূর্ণরূপে সক্রিয় করা হবে। পাশাপাশি শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচলে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

17 hrs ago
user_Amlan Das
Amlan Das
Photographer ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রিপুরা•
17 hrs ago

ওভারলোড টিপারের দাপটে বেহাল ধর্মনগর-কৈলাশহর সড়ক,ঝুঁকিতে রাজবাড়ি ব্রিজ; অভিযানের আশ্বাস প্রশাসনের! দীর্ঘদিন ধরে পাথর বোঝাই ওভারলোড টিপার গাড়ির অবাধ চলাচলে বেহাল হয়ে পড়েছে উত্তর জেলার ধর্মনগর-কৈলাশহর প্রধান সড়ক। অতিরিক্ত ভারী যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার রাস্তা ভেঙে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করছেন

সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই শুরু হয় ওভারলোড টিপারের বেপরোয়া চলাচল। অতিরিক্ত বোঝাই গাড়ির চাপে রাস্তার বহু অংশ কাদা ও গর্তে পরিণত হয়েছে। মাঝেমধ্যেই ভারী যানবাহন আটকে গিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন পথচারী, স্কুলপড়ুয়া ও রোগীবাহী অ্যাম্বুলেন্স।এদিকে অতিরিক্ত বোঝাই গাড়ির চলাচলে ধর্মনগরের ঐতিহ্যবাহী রাজবাড়ি

ব্রিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। নির্ধারিত ওজনসীমা উপেক্ষা করে গাড়ি চলাচল করায় যে কোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। পাশাপাশি ব্রিজে কত টন ওজনের গাড়ি চলাচল করতে পারবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সাইনবোর্ড নেই বলেও অভিযোগ উঠেছে।এই বিষয়ে মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, সমস্যাটি নতুন নয়, বহুদিনের পুরনো। অতীতেও প্রশাসনের কাছে অভিযোগ

জমা পড়েছিল। সেই অনুযায়ী অভিযান চালিয়ে প্রেমতলা চৌমুহনী ও কৃষ্ণপুর এলাকায় নাকা পয়েন্ট বসানো হয়েছিল। কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে নজরদারি কমে যাওয়ায় আবার সমস্যা বেড়েছে।তিনি জানান, খুব শীঘ্রই ফের নিয়মিত অভিযান চালানো হবে এবং নাকা পয়েন্টগুলি সম্পূর্ণরূপে সক্রিয় করা হবে। পাশাপাশি শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচলে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

More news from ত্রিপুরা and nearby areas
  • কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মেলাঘর পূর্ব চণ্ডীগড়—২ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, নেই জল নিষ্কাশন; দুই বছরেও সংস্কার হয়নি, অভিযোগ এমএলএ বিন্দু দেবনাথ দিকে!
    1
    কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মেলাঘর পূর্ব চণ্ডীগড়—২ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, নেই জল নিষ্কাশন; দুই বছরেও সংস্কার হয়নি, অভিযোগ এমএলএ বিন্দু দেবনাথ দিকে!
    user_NorthEast Byte
    NorthEast Byte
    আমবাসা, ধলাই, ত্রিপুরা•
    23 hrs ago
  • খোয়াই জেলা, কল্যাণপুর:- প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে কল্যাণপুর ব্লক প্রশাসন সতর্কবার্তা জারি করেছে খোয়াই নদীর তীরের পরিবার গুলো জন্য
    1
    খোয়াই জেলা, কল্যাণপুর:- 
প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে কল্যাণপুর ব্লক প্রশাসন সতর্কবার্তা জারি করেছে খোয়াই নদীর তীরের পরিবার গুলো জন্য
    user_Partha Biswas
    Partha Biswas
    Credit reporting agency তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা•
    15 hrs ago
  • Post by Mr. Mrinmoy Roy
    1
    Post by Mr. Mrinmoy Roy
    user_Mr. Mrinmoy Roy
    Mr. Mrinmoy Roy
    তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা•
    21 hrs ago
  • Post by PRABIR CRIME
    1
    Post by PRABIR CRIME
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    22 min ago
  • ✍️ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের রাজনগর এলাকায় জাতীয় সড়ক সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেন নির্মাণের কাজ চলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। অভিযোগ, সংশ্লিষ্ট দফতর ও ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে সড়কের অর্ধেক অংশ দখল করে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে।
    1
    ✍️ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের রাজনগর এলাকায় জাতীয় সড়ক সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেন নির্মাণের কাজ চলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। অভিযোগ, সংশ্লিষ্ট দফতর ও ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে সড়কের অর্ধেক অংশ দখল করে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    12 hrs ago
  • মথার ভবিষ্যৎ নিয়ে কথা পুরনো বিজেপির সেই তাপস
    1
    মথার ভবিষ্যৎ নিয়ে কথা পুরনো  বিজেপির সেই তাপস
    user_News Tripura
    News Tripura
    মোহনপুর, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    17 hrs ago
  • ✍️ রাজ্য জুড়ে সাম্প্রতিক ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ায় সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মেশন (টিআইএফটি)-এর কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
    1
    ✍️ রাজ্য জুড়ে সাম্প্রতিক ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ায় সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মেশন (টিআইএফটি)-এর কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    13 hrs ago
  • Post by PRABIR CRIME
    1
    Post by PRABIR CRIME
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    15 hrs ago
  • প্রবল ঝড়বৃষ্টিতে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন সিপাহিজলা জেলাশাসক ডা: সিদ্ধার্থ শিব জয়সওয়াল
    1
    প্রবল ঝড়বৃষ্টিতে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন সিপাহিজলা জেলাশাসক ডা: সিদ্ধার্থ শিব জয়সওয়াল
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.