Shuru
Apke Nagar Ki App…
ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল বার্ষিক সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় পর্যটন শিল্পের বিকাশ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Chayan shil
ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল বার্ষিক সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় পর্যটন শিল্পের বিকাশ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
More news from ত্রিপুরা and nearby areas
- বিধায়কের গাড়ি ভাঙচুর মামলায় ধৃতদের জামিন, ক্ষোভে ফুঁসছে বিজেপি, থানার ফটকে তালা জামিনে মুক্তি অভিযুক্তদের, কাঁকড়াবন থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের1
- প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্যে ঘটা করে আয়োজন করা হয় গড়িয়া পূজা। তারই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা বিজয় কুমার স্কুল সংলগ্ন এলাকায়। #sabroomexpress #BreakingNews #গড়িয়াপূজা1
- মা কোথায়?’: বিজেপির মিছিলে যাওয়া ইস্তক নিখোঁজ ফুলো রানী, অসহায় স্বামী-সন্তান1
- অসহায় দুই ছাত্রের পাশে থেকে লেখাপড়া সমস্ত আসবাবপত্র তুলে দিলেন জেলা শাসক1
- দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে!1
- তেলিয়ামুড়া প্রতিনিধি।। ১১ মহারানী–তেলিয়ামুড়া টিটিএএডিসি কেন্দ্র তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত চাকমাঘাটের তুইমধু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগের তীর তিপ্রা মথা সমর্থিত দুষ্কৃতীদের দিকেই। স্থানীয় সূত্রের দাবি, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎই রশিদ মিয়ার বাড়িতে চড়াও হয়। ভাঙচুর চালানো হয় বাড়ির বিভিন্ন অংশে, নষ্ট করা হয় গৃহস্থালির জিনিসপত্র। শুধু তাই নয়, গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের আবহ। ঘটনার জেরে একাধিক বিজেপি কর্মী ও সমর্থক নিরাপত্তাহীনতার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে।এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা । তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেব্বর্মা এবং ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। প্রথমে তাঁরা চাকমাঘাটের তুইমধু এলাকায় রশিদ মিয়ার বাড়িতে পৌঁছে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী।পরবর্তী পর্যায়ে জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দেন তিনি, যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে এদিন কোনও মন্তব্য করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র আকার নিয়েছে। বিরোধী পক্ষের বিরুদ্ধে শাসকদলের অভিযোগ যেমন বাড়ছে, তেমনি পাল্টা প্রতিক্রিয়াও আসছে বিভিন্ন মহল থেকে। নির্বাচনের পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে। পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে, যদিও আতঙ্কের ছায়া এখনও কাটেনি তুইমধু ও আশপাশের গ্রামগুলিতে। স্থানীয়দের একাংশের বক্তব্য—“শান্তি ফেরানো এখন সবচেয়ে জরুরি।” তবে সাংবাদিকদের কাছে কোন সাক্ষাৎকার দিলেন না কোন অজ্ঞাত কারনে মুখ্যমন্ত্রী।4
- Post by Chayan shil1
- কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য-কে স্মরণে বিলোনীয়ায় আয়োজিত হলো মেগা বসে আঁকো প্রতিযোগিতা। মঙ্গলবার বিলোনীয়া পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ১১০ জন খুদে শিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ৫টি বিভাগে ছোটরা রঙ-তুলিতে ফুটিয়ে তোলে কবির জীবন ও কাব্যচেতনা। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্টজনদের উপস্থিতিতে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে কবিকে স্মরণ করা হবে।1
- 📌মনুবনকুলে গতকাল গভীর রাতে বিজেপির দুটি বুথ অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে। #sabroomexpress #BreakingNews #সাব্রুম1