logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

⭕ আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ কারবারি গ্রেফতার ✍️ মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ধৃতের বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

6 hrs ago
user_KALER ALO
KALER ALO
Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
6 hrs ago

⭕ আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ কারবারি গ্রেফতার ✍️ মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ধৃতের বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

More news from ত্রিপুরা and nearby areas
  • ⭕ নোটিফিকেশন জারির চার বছরেও বাস্তবায়ন নয়, ক্ষোভে সড়কে অবরোধ ✍️ সরকারি নোটিফিকেশন জারি হওয়ার পর কেটে গিয়েছে প্রায় চার বছর। কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) চারটি ভিলেজ কমিটি এবং পুরাতন আগরতলার ৫ নম্বর খয়েরপুর এলাকাকে বেলবাড়ি ব্লকের অধীনে স্থানান্তরের সিদ্ধান্ত। প্রশাসনের এই দীর্ঘসূত্রিতা নিয়ে এবার ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে বুধবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
    1
    ⭕ নোটিফিকেশন জারির চার বছরেও বাস্তবায়ন নয়, ক্ষোভে সড়কে অবরোধ
✍️ সরকারি নোটিফিকেশন জারি হওয়ার পর কেটে গিয়েছে প্রায় চার বছর। কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) চারটি ভিলেজ কমিটি এবং পুরাতন আগরতলার ৫ নম্বর খয়েরপুর এলাকাকে বেলবাড়ি ব্লকের অধীনে স্থানান্তরের সিদ্ধান্ত। প্রশাসনের এই দীর্ঘসূত্রিতা নিয়ে এবার ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে বুধবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    2 hrs ago
  • llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll
    1
    llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll
    user_Gouranga Majumder
    Gouranga Majumder
    Engineer Sadar, West Tripura•
    6 hrs ago
  • শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় এলেন সোলি শোরুমের বৈদ্যুতিক বক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিকসহ বিভিন্ন দাহ্য সামগ্রী পড়ে থাকায় অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেলেও, ঘটনাটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
    1
    শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন:


আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় এলেন সোলি শোরুমের বৈদ্যুতিক বক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিকসহ বিভিন্ন দাহ্য সামগ্রী পড়ে থাকায় অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেলেও, ঘটনাটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    9 hrs ago
  • *২০২২ সালের নোটিফিকেশন কার্যকর না হওয়ায় চারটি বিসি নিয়ে সড়ক অবরোধ*
    1
    *২০২২ সালের নোটিফিকেশন কার্যকর না হওয়ায় চারটি বিসি নিয়ে সড়ক অবরোধ*
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    3 hrs ago
  • এখন সোনার চেয়েও দামী. হে ঠিক শুনতে পারছেন সোনার চেয়েও দামী আজ... এক সময় যে গ্রাম টি আনাগুনা কম ছিলো । দিনের পর দিন রাতের পর রাত লোকেরা ভয়ে থাকতো আজ সেই জায়গা সোনার চেয়েও দামী ।
    1
    এখন সোনার চেয়েও দামী. হে ঠিক শুনতে পারছেন সোনার চেয়েও দামী আজ... 
এক সময় যে গ্রাম টি আনাগুনা কম ছিলো । দিনের পর দিন রাতের পর রাত লোকেরা ভয়ে থাকতো আজ সেই জায়গা সোনার চেয়েও দামী ।
    user_MPRB ENTERTAINMENT & NEWS
    MPRB ENTERTAINMENT & NEWS
    মুঙ্গিয়াকুমি, খোয়াই, ত্রিপুরা•
    5 hrs ago
  • পশ্চিম থানায় নে*শাসক্ত যুবকের তা*ণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পশ্চিম থানায় নে*শাসক্ত যুবকের তা*ণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
    1
    পশ্চিম থানায় নে*শাসক্ত যুবকের তা*ণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
পশ্চিম থানায় নে*শাসক্ত যুবকের তা*ণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
    user_সাহসী কন্ঠ।
    সাহসী কন্ঠ।
    Artist Bishalgarh, Sepahijala•
    7 hrs ago
  • ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালন l ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডঃ এন এস হার্দিকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। পরে তাঁকে স্মরণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা ডঃ হার্দিকরের সমাজসেবা ও দেশসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থাকার আহ্বান জানান।
    1
    ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালন l 
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডঃ এন এস হার্দিকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।
পরে তাঁকে স্মরণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা ডঃ হার্দিকরের সমাজসেবা ও দেশসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থাকার আহ্বান জানান।
    user_ত্রিপুরা প্রত্যয়
    ত্রিপুরা প্রত্যয়
    উদয়পুর, গোমতী, ত্রিপুরা•
    31 min ago
  • ⭕ বাইজলবাড়িতে নাকা পয়েন্টে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক ✍️ মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল খোয়াই জেলার বাইজালবাড়ি থানার পুলিশ। বেলফাং নাকা পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    1
    ⭕ বাইজলবাড়িতে নাকা পয়েন্টে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

✍️ মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল খোয়াই জেলার বাইজালবাড়ি থানার পুলিশ। বেলফাং নাকা পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.