Shuru
Apke Nagar Ki App…
Khairul 422
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মুদিখানা- চায়ের দোকানে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট পলিটেকনিক কলেজ পাশ্ববর্তী এলাকার ঘটনা।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি ক্ষতিগ্রস্থ দোকান মালিকের। জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিমাই সন্ন্যাসীর বাড়ি,বাড়ির সামনে একটি মুদিখানা দোকান। মুদির পাশাপাশি সেখানে চা বিক্রি করেন তিনি।দোকানের উপর নির্ভর করেই সংসার চলে তার। প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানদারি করে বাড়িতে গিয়েছিলেন দোকান মালিক। দোকান মালিক জানিয়েছেন ,গভীর রাত্রে হঠাৎ দোকানে আগুন লাগে,যায় দেখতে পেয়ে কিছু লোক তাকে ডাকাডাকি করেন।দোকান মালিক বাইরে এসে দেখেন তার দোকানে দাও দাও করে আগুন জ্বলছে,আগুনে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়।যা দেখে চিৎকার চেঁচামেচি করেন দোকান মালিক।গভীর রাত্রে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় দমকল ও গঙ্গারামপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুদিখানা ও চায়ের দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক। তবে কি কারণে দোকানে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় কারো কাছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।1
- press conference1
- মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।1
- দার্জিলিং জেলার বিজেপির সংসদ রাজু বিস্তা পুলিশকে ফোনে হুমকি দিয়ে তৃণমূলের দালাল বলে বিতর্কে জড়ান সাংসদ। যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই মন্তব্য করেন সাংসদ1
- মালদা:গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই কাল হল! মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য।অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা।রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।2
- Post by MALDA SANGBAD2
- লাইসেন্স ছাড়া বেশি মূলাসিস গুড় মজুত করা হয়েছিল আর তাতে আবগাড়ি দপ্তরের আধিকারিকরা প্রায় ২৮ হাজার টন মূলাসিস গুড় বাজোয়াপ্ত করল। ঘটনায় শোরগোল ছড়িয়েছে গঙ্গারামপুরে। জানা গিয়েছে গঙ্গারামপুরের বোড়ডাঙ্গিতে একটি গুড়ের গোডাউন রয়েছে। গুড়ের মধ্যে মূলাসিস কি পরিমাণে আছে? তা জানতে ১০ ফেব্রুয়ারি আবগাড়ি দপ্তরের আধিকারিকরা বোড়ডাঙ্গি গোডাউন থেকে গুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় আবগাড়ি আধিকারিকরা জানতে পারে গুড়ে মূলাসিস বেশি পরিমানে রয়েছে। বুধবার বিকালে আবগাড়ি দপ্তরের আধিকারিকরা গঙ্গারামপুরের বোড়ডাঙ্গিতে গুড়ের গোডাউনে হাজির হন। লাইন্সেস খতিয়ে দেখতে চাইলে আবগাড়ি কর্তারা জানতে পারেন লাইন্সেস নেই। আবগাড়ি দপ্তর সূত্রে জানা গিয়েছে লাইন্সেস ছাড়া প্রায় ৫ টন পর্যন্ত মূলাসিস গুড় মজুত রাখা যায়। কিন্তু বিনা লাইন্সেসে গোডাউনটিতে প্রায় ২৮ টন বেশি মূলাসিসের গুড় মুজত করা হয়েছে বলে অভিযোগ। এরপরে বেশি পরিমানে মূলাসিস গুড় গুলি বাজেয়াপ্ত করেন আবগাড়ি আধিকারিকরা। গোডাউনে হানার খবর পেয়ে পলাতক গোডাউন মালিক রনি সরকার ।1
- ব্রেকিং নিউজ*: *শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমি মায়াপুর ইসকনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ধর্মীয় অনুষ্ঠান!* নদীয়া: 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও দলীয় কর্মসূচিতে নয়, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় পৌঁছেছিলেন। আগমন এবং স্বাগত: অমিত শাহ বুধবার দুপুর আড়াইটায় একটি সেনা হেলিকপ্টারে মায়াপুর ইসকন হেলিপ্যাডে অবতরণ করেন। রাধা-মাধব কাফেলা করে মন্দিরে পৌঁছেন, হরিনাম সংকীর্তনে মগ্ন হন এবং দর্শন করেন। এরপর পদ্মা ভবনে ইসকন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন, মঞ্চে সনাতন ধর্ম নিয়ে বক্তব্য রাখেন। মূল ঘটনা: ভক্তিসিদ্ধান্ত সরস্বতী মহারাজের 152তম জন্মবার্ষিকীতে ধর্মীয় সমাবেশ। শাহ শ্রী কৃষ্ণ মন্ত্র পাঠ করেন, চৈতন্য মহাপ্রভুর জীবনকে তুলে ধরেন, ইসকনের বৈশ্বিক ভূমিকার প্রশংসা করেন। মহারাজারা ফুল ও চন্দন দিয়ে বরণ করেন। নিরাপত্তা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ: রাজ্য সশস্ত্র পুলিশ দুই দিনের জন্য কড়া কর্ডন, প্রধান মন্দির বন্ধ। ভক্তদের বিপুল ভিড়, মঞ্চে জেলা বিজেপি নেতা। নির্বাচন-পূর্ব পরিবেশে ধর্মীয় তীর্থযাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে।4
- মালদা : খেলোয়াড় বাছাই এর উদ্যোগ সিএবির। অনূর্ধ্ব ১৫ তিনটি জেলার মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হলো মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। বুধবার আনুষ্ঠানিক সূচনা করা হয় ক্রিকেট প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সিএবি স্পটার ইন্দ্র ভূষণ রায়, অনূর্ধ্ব ১৯ বাংলা দলের কোচ ৮৪ লাহিড়ী, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির কর্মকর্তা দেবব্রত সাহা সহ অন্যান্য সদস্য ও প্রাক্তন খেলোয়াড়রা। মালদা জেলায় তিন দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়। হুগলি, হাওড়া ও কোচবিহার এই তিনটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হুগলি ও হাওড়া। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে হবে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটপ্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়ার বাছাই করবেন সিএবির স্পটাররা। সিএবির এই উদ্যোগকে সাধুবাদ জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।2