Shuru
Apke Nagar Ki App…
llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll
Gouranga Majumder
llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll
More news from West Tripura and nearby areas
- lllllllllollllllllollllllllollllllllollllllllolllllllll1
- ⭕ আগরতলা রেলস্টেশনে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক ✍️ গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। রুটিন তল্লাশির সময় জনৈক যুবকের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল সাড়ে ১০ কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য দুই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম ওমর ফারুক (২০)। তার বাবার নাম আব্দুল মতিন। বাড়ি সোনামুড়া মহকুমার বেজিমারা এলাকায়।1
- ভারতীয় জনতা যুব মোর্চা, সিপাহীজলা (উত্তর) জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো যুব সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত একটি বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে যুব মোর্চার কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। পরে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলঘরে অনুষ্ঠিত হয় মূল যুব সম্মেলন। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি শ্রীমতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি অরবিন্দ দেব, বিপ্লব চক্রবর্তী, জম্পুইজলা আর.ডি. ব্লকের বিএসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাসসহ অন্যান্য নেতৃত্ব ও যুব মোর্চার কর্মী-সমর্থকরা। যুব সম্মেলনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সম্মেলনে যুব সমাজকে সংগঠনের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।1
- NDPS মামলায় অভিযুক্তের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিলোনিয়া জেলা ও দায়রা আদালত! NDPS মামলায় অভিযুক্তের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিলোনিয়া জেলা ও দায়রা আদালত!1
- Post by Bijoy krishna Mishra joy medic1
- মুখ্যমন্ত্রী এলেই অবরোধ মুক্ত হবে জাতীয় সড়ক ও রেলপথ! ৭ দফা দাবিতে শুক্রবার ফের চম্পকনগরে আসাম–আগরতলা জাতীয় সড়ক ও ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান আত্মসমর্পণকারী এটিটিএফ ও এনএলএফটি সদস্যরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।1
- আগরতলার লেচুবাগান বিএসএনএল অফিসে চুরির ঘটনায় দুই অভিযুক্ত আটক, উদ্ধার বাইক ও গাড়ি:: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত ২৬ আগস্ট ভোররাতে বিএসএনএল অফিসে ঢুকে দুর্বৃত্তরা কিছু মূল্যবান কেবল, সিসিটিভি সরঞ্জামসহ একাধিক গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর বিএসএনএল কর্তৃপক্ষ আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শুক্রবার দুই অভিযুক্ত চোরকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক অভিযুক্তদের কাছ থেকে একটি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিএসএনএল অফিস থেকে চুরি করা সামগ্রী ওই গাড়ির মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি পরিতোষ দাস জানান, আটক দুই অভিযুক্তকে আজ আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি চুরি যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারের লক্ষ্যে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।1
- গোপন খবরের ভিত্তিতে নাকি এই অভিযান! পায়ে হেঁটে দীর্ঘ কয়েক কিলোমিটার চড়াই উৎরাই পেরিয়ে কালিখলা এডিসি ভিলেজের উত্তরাংশে এবং উলুখলা এলাকার পশ্চিমাংশের এক বছর বাড়ির পাশে গড়ে ওঠা ১৩ টি প্লট কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। লক্ষ একটাই! অবৈধভাবে যারা এই জাতীয় গাঁজা বাগান গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে এই অভিযান। অভিযানের নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক এবং ৮১ নং বিএসএফের এজিস্ট্যান্ট কমান্ডেন্ট সুনীল কুমার সিংহ। এছাড়াও যাত্রাপুর থানার অন্যান্য অফিসার স্টাফ, টি এস আর জোয়ান এবং পুলিশের কনস্টেবল। অর্থাৎ সর্বসাকুল্য ৩০ থেকে ৩২ জন জোয়ান এই অভিযানে যুক্ত ছিলেন। শুক্রবারের অভিযান সকাল ১০ টা থেকে প্রায় বিকেল তিনটে অব্দি সময় লাগে। এতে করে যথেষ্ট সফলতা ও এসেছে বলে পুলিশ অফিসারের দাবি।1
- মতিনগরের নির্জন এলাকায় রহস্যজনক ডাস্টার গাড়ি! ক্যামেরার সামনে মুখ খুলতেই নারাজ এলাকাবাসী, বাড়ছে চাঞ্চল্য মতিনগরের নির্জন এলাকায় রহস্যজনক ডাস্টার গাড়ি! ক্যামেরার সামনে মুখ খুলতেই নারাজ এলাকাবাসী, বাড়ছে চাঞ্চল্য1